ইহুদীদের নিরাপত্তায় ৩ বছরে ২৫০ মিলিয়ন পাউন্ড ব্যয় করবে ইংল্যান্ড
, ১৪ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইহুদীবিদ্বেষী হামলার ঘটনার পর ব্রিটিশ শাসনাধীন যুক্তরাজ্যে ইহুদীদের নিরাপত্তা আরও জোরদারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে আগামী তিন বছরে ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি ব্যয় করা হবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার।
সরকার জানিয়েছে, নতুন এই অর্থের বড় একটি অংশ অতিরিক্ত পুলিশ নিয়োগে ব্যয় করা হবে। এর আওতায় ইংল্যান্ড ও ওয়েলসে ৫০০ জনের বেশি নতুন পুলিশ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। তারা ইহুদী অধ্যুষিত এলাকা, ইহুদী স্কুল, উপাসনালয় ও কমিউনিটি সেন্টারের আশপাশে নিয়মিত টহল দেবে।
সরকারের আশা, এতে এসব এলাকার নিরাপত্তা আরও জোরদার হবে। গত কয়েক মাসে যুক্তরাজ্যে ইহুদীদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে একাধিক হামলার ঘটনা ঘটেছে। চলতি বছরের মার্চে ইহুদী কমিউনিটির ব্যবহৃত চারটি অ্যাম্বুলেন্সে আগুন দেওয়া হয়। এরপর এপ্রিলে উত্তর লন্ডনে ইহুদীবিদ্বেষী ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
সরকার জানায়, এপ্রিলে ঘোষিত ২৫ মিলিয়ন পাউন্ডের তহবিলের অতিরিক্ত হিসেবে নতুন অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে। নতুন পরিকল্পনার আওতায় লন্ডনে প্রায় ৩০০ জন এবং গ্রেটার ম্যানচেস্টারে প্রায় ৮০ জন অতিরিক্ত পুলিশ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।
এ ছাড়া উল্লেখযোগ্যসংখ্যক ইহুদী বসবাসকারী এলাকাগুলোর আইনশৃঙ্খলা রক্ষায় আরও ৪৩ মিলিয়ন পাউন্ড বরাদ্দ রাখা হয়েছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, নতুন তহবিল থেকে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ ৮৬ মিলিয়ন পাউন্ড পাবে। এ ছাড়া সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রম পরিচালনায় আরও ৫৯ মিলিয়ন পাউন্ড বরাদ্দ রাখা হয়েছে। সূত্র: রয়টার্স।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)