আল ইহসান ডেস্ক:
প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ভূমিকম্পের পর দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। গত বুধবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, চিলির প্রশান্ত মহাসাগরীয় উপকূলের বেশিরভাগ অংশের জন্য সুনামির সতর্কতা সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে। দেশটির ইস্টার দ্বীপের বাসিন্দাদের নিরাপদ অঞ্চলে সরে যেতে বলা হয়েছে। দক্ষিণ আমেরিকার আরেক দেশ কলম্বিয়া তার উত্তর-পূর্ব চোকো এবং নারিনো অঞ্চলে লাল সতর্কতা জারি করেছে। পেরু তার প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলে সুনামির সতর্কতা জারি করে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের কর্মীদের মেজর সাদিক নামে সেনাবাহিনীর একজন অফিসার প্রশিক্ষণ দিচ্ছে- এমন খবর বিভিন্ন গণমাধ্যমে এসেছে। এরপরেই তাকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। একইসঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সেনাসদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিম-উদ্দৌলা।
ব্রিগেডিয়ার জেনারেল নাজিম বলেন, ‘মেজর সাদিকের বিষয়টি আমাদের নজরে এসেছে। যদিও বিষয়টি তদন্তাধীন আছে। তারপরেও আমি বলবো, বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলীয় ও পাহাড়ি এলাকায় অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রয়েছে ভূমিধসের শঙ্কা।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অতিভারী বৃষ্টির কারণে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম মহানগরীর কিছু এলাকায় সাময়িক পানিবদ্ধতা দেখা দিতে পারে। নিম্নাঞ্চল প্লাবিত হওয়াসহ বাস, রিকশা ও সাধারণ চলাচলে বিঘœ ঘটতে পারে।
আজ জুমুয়াবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ও তার লিয়াজোঁ অফিসার পরিচয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে মোতাল্লেস হোসেন ও তার সংশ্লিষ্টদের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আদালতের নির্দেশে মোতাল্লেস হোসেন ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ১৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে। এসব হিসাবে মোট ৫ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৭৮২ টাকা অস্থায়ীভাবে জব্দ করা হয়েছে।
সিআইডির তদন্তে উঠে এসেছে, মোতাল্লেস হোসেন ও তার প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে প্রায় ২৬ ক বাকি অংশ পড়ুন...
ঝিনাইদহ সংবাদদাতা:
মহেশপুরে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল ফোন ও মোটরসাইকেল নিয়ে আসা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।
গত বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এই ইতিবাচক সাহসী নির্দেশনা জারি করেন তিনি ।
উপজেলা প্রশাসনের পর্যবেক্ষণে দেখা গেছে, অনেক শিক্ষার্থী শ্রেণিকক্ষে শিক্ষকের পাঠদানের সময়েও মোবাইল ফোনে ব্যস্ত থাকে। কেউ কেউ দিনভর সময় কাটাচ্ছে অনলাইনে গেমস, রিলস ও টিকটক দেখে। এতে শিক্ষার পরিবেশ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির ঘটনায় মামলাগুলো করে দুদক।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তবে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
এ বিষয়ে দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বলেন, 'তিন মামল বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম পর্বের সংলাপে সংবিধান, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন ও দুর্নীতি দমন কমিশন সংস্কারের বিষয়ে ৬২ বিষয়ে ঐকমত্য হয়েছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত আলোচনায় বিভিন্ন দলের প্রতিনিধিদের উপস্থিতিতে এসব বিষয়ে সম্মতি প্রকাশ করা হয়।
এর মধ্যে ৩০টি দলের সম্মতিতে বলা হয়, বাংলাদেশে একটি দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা থাকবে, যা নিম্নকক্ষ (জাতীয় সংসদ) ও উচ্চকক্ষ (সিনেট) নিয়ে গঠিত হবে। উচ্চকক্ষের সদস্যদের যোগ্যতা ও অযোগ্যতা নিম্নকক্ষের সদস্যদের অনুরূপ হব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আগামীতে ঐকমত্য কমিশনের বৈঠকে গ-গোল এবং মারামারি হবে বলে আশঙ্কা করছেন সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলামিস্ট গোলাম মাওলা রনি।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) অনলাইনে তিনি এই আশঙ্কার কথা বলেন।
কমিশনের নেতৃত্ব সম্পর্কে তিনি বলেন, মূলত এখানে বদিউল আলম মজুমদার এবং আলী রীয়াজ সাহেব এই দুজনই মূল ফ্যাক্টর। এখন তারা এই ঐকমত্য কমিশন করার চেষ্টা করছেন এবং এটা ইদানীংকালে যারা অংশগ্রহণ করছেন তারা প্রায় অনেকেই ধৈর্য হারিয়ে ফেলেছেন। যেটা হবে এবং আমি বলেছিলাম, গ-গোল হবে, মারামারি হবে, কাটাকাটি হবে। একাধিকবার আমি বলেছি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, দুদক সমাজের বাইরের কোনো প্রতিষ্ঠান নয়। এখানেও দুর্নীতি আছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই অভ্যন্তরীণ দুর্নীতি কমানোর চেষ্টা চলছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বরিশাল নগরীর সিএন্ডবি রোডে ছয়তলা বিশিষ্ট আধুনিক দুদক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।
সরকারের দুর্বলতার অন্যতম কারণ হিসেবে দুর্নীতিকে চিহ্নিত করে ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, দুর্নীতি কমিয়ে রাখা গেলে জনগণ ভালো থাকবে, সরকারও স্বস্তিতে থাকবে। সরকারের পতনের অন্যতম কারণ দুর্নীতি।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকার ১ম যুগ্ম জেলা জজ আদালত। একইসঙ্গে দল থেকে বহিষ্কৃত বেশ কয়েকজন সিনিয়র নেতাকে স্বপদে বহালের নির্দেশ দিয়েছে আদালত।
গত বুধবার ঢাকার ১ম যুগ্ম জেলা জজ নুরুল ইসলাম এই আদেশ দেয়। আদালতের আদেশে বলা হয়েছে- জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ অন্যান্য প্রেসিডিয়াম সদস্যদের বহিষ্কার আদেশ বৈধ নয়। ফলে তারা আগ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করে বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির নয়। জনগণের মালিকানা তাদের হাতে ফিরিয়ে দিতে হবে। আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে অনেক সমস্যাই দূর হয়ে যাবে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) জাতীয় প্রেসক্লাবে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ১২টি মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। বাকীগুলো ঐকমত্যের দিকে যাওয়ার চেষ্টা চলছে। যেসব বিষয়ে ঐকমত্য হবে না, তা বাদ দিয়ে শুধু মৌলিক বিষয়গুলোই সংস্ক বাকি অংশ পড়ুন...
পঞ্চগড় সংবাদদাতা:
একটি বছর কেটে গেছে। বাড়ির উঠোনে আর শোনা যায় না ইজিবাইকের শব্দ। মায়ের চোখে শুধুই অপেক্ষার ক্লান্তি, বাবার কণ্ঠে কেবল শোক।
পঞ্চগড় পৌরসভার দর্জিপাড়া এলাকার সেই যুবক আল আমিন। যিনি এক সময় ইজিবাইক চালিয়ে সংসার চালাতেন, এক বছর আগে ‘কাজ আছে’ বলে বাড়ি থেকে বের হন। এরপর যোগ দেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’। তারপর থেকেই নিখোঁজ।
নিখোঁজ হওয়ার পর কেটে গেছে বারোটি মাস। অথচ এখনো মেলেনি তার কোনো সন্ধান। চোখে শুকনো কান্না আর মনে হাহাকার নিয়ে দিন কাটাচ্ছেন তার বাবা মনু মিয়া ও মা রুনা বেগম।
আল আমিন ছিলেন পরিবার ও অসুস্থ বাবা বাকি অংশ পড়ুন...












