ভারতে আশ্রিত আ’লীগ নেতাদের নিয়ে ক্ষোভে ফুঁসছে মমতা, পশ্চিমবঙ্গ ছাড়ার হুঁশিয়ারি
, ০৬ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০১ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৮ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
বাংলাদেশে দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী শাসন চালিয়ে দেশ ছাড়তে বাধ্য হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ সহযোগীদের ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। কলকাতার এক জনসভায় কেন্দ্রীয় সরকারের শরণার্থী নীতির কঠোর সমালোচনা করে সে বলেছে, “ভারত গণতন্ত্রের দেশ, এখানে গণহত্যাকারীদের ঠাঁই হতে পারে না। ”
সম্প্রতি অনুষ্ঠিত ওই জনসভায় মমতা নাম না নিয়ে ইঙ্গিত দেয়, বাংলাদেশের ক্ষমতাচ্যুত শাসকগোষ্ঠীর কিছু সদস্য বর্তমানে পশ্চিমবঙ্গে রাজনৈতিক আশ্রয়ে রয়েছে। আর এর পেছনে রয়েছে দিল্লির ‘রাজনৈতিক ইশারা’।
মমতা বলেছে, “আমি তো কিছু বলিনি, তবে সবাই জানে কিছু সরকারি অতিথিকে এখানে রাখা হয়েছে। পার্শ্ববর্তী দেশে সমস্যা হয়েছে বলে আশ্রয় দেওয়া হয়েছে-এটাও এক ধরনের রাজনৈতিক কারণ। কিন্তু পশ্চিমবঙ্গ কোনো হত্যাকারী বা লুটপাটকারীর জন্য আশ্রয়স্থল হতে পারে না। ”
বিশ্লেষকরা বলছে, ভারতের কেন্দ্রীয় সরকার একদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে প্রভাবিত করার কৌশল নিতে গিয়ে পশ্চিমবঙ্গের ভূখ-কে ব্যবহার করছে, অন্যদিকে এতে আঞ্চলিক রাজনীতিতে অস্থিরতা তৈরি হওয়ার ঝুঁকি বাড়ছে। মমতার বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে, দিল্লির এই নীতির সঙ্গে সে একমত নয়।
জানা গেছে, বাংলাদেশের ইতিহাসে বহুল আলোচিত “জুলাই আন্দোলন”-এ ছাত্র-জনতার ওপর গুলির নির্দেশদাতা হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছে। তার সঙ্গে রয়েছে ছোট বোন শেখ রেহানা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একাধিক শীর্ষনেতা। এদের মধ্যে কয়েকজনকে ইতোমধ্যে ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোতে সাক্ষাৎকার দিতে দেখা গেছে, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
এ পরিস্থিতিকে ঘিরে পশ্চিমবঙ্গের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে। রাজনৈতিক ভাষ্যকারদের মতে, মমতার এ ধরনের বক্তব্য একদিকে যেমন ভারতের কেন্দ্রীয় সরকারের ওপর চাপ তৈরি করবে, অন্যদিকে বাংলাদেশের পালিয়ে আসা নেতাদের জন্যও সংকটময় পরিস্থিতি তৈরি করতে পারে।
স্পেনে ভয়াবহ দাবানল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তান-যাত্রার বিমানে নিহত ইরানি শিশুদের রক্তাক্ত ব্যাগ-জুতা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের ভান্ডারে এখনও হাজারো ব্যালিস্টিক মিসাইল
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে ৩ সপ্তাহের মধ্যে ‘জ্বালানি সংকটের’ আশঙ্কা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যেভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে হরমুজ প্রণালি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘যুক্তরাষ্ট্রের ওপর পুরোপুরি ‘অবিশ^াস’ নিয়ে আলোচনায় বসছে ইরান’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুদ্ধবিরতি চাইলে আমাদের অধিকারগুলো মানতে হবে -ইরানি স্পিকার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আবারও গাজায় দখলদার ইসরাইলের সন্ত্রাসী তা-ব, নিহত ৭ গাজাবাসী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্ষয়ক্ষতি লুকাতে বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা নষ্ট করা হচ্ছে
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১০ দফার মধ্যে তিন শর্ত লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র, সংলাপ এখন ‘অযৌক্তিক’ -ইরানি স্পিকার
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সন্ত্রাসী ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় ইরান যেকোনো মুহূর্তে ‘পূর্ণাঙ্গ প্রতিরক্ষায়’ ঝাঁপিয়ে পড়তে পারে -কর্মকর্তা
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সন্ত্রাসী ট্রাম্পকে উপহাস করছে মার্কিন জনপ্রতিনিধিরা; ইরানকে বিজয়ী হিসেবে স্বীকৃতি
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ব্যারেলপ্রতি ১ ডলার টোল আরোপের পরিকল্পনা
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












