মাগুরায় রাস্তার বেহাল দশায় দুর্ভোগে গ্রামবাসী
দীর্ঘদিন ধরে একটি কাঁচা সড়কের বেহাল অবস্থার কারণে ভোগান্তিতে পড়েছেন মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দারা। খানাখন্দ, কাদা ও জলাবদ্ধতায় চলাচল প্রায় অচল হয়ে পড়েছে সড়কটির। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থী, কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত ব্যাহত হচ্ছে।।
, ২৮ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৫ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৪ জুলাই, ২০২৬ খ্রি:, ৩০ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
সোমবার (১৩ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়- শ্রীপুর উপজেলার ১ নম্বর গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামের জোড়া ব্রিজ থেকে ইছাপুর বিএনপি মোড় পর্যন্ত প্রায় ২ কিলোমিটার কাঁচা সড়কজুড়ে অসংখ্য বড় বড় গর্ত, কাদা ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন এই সড়ক ব্যবহার করে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, দিনমজুর, ব্যবসায়ীসহ হাজারো মানুষ চলাচল করেন। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে ভ্যান, অটোরিকশা ও ইজিবাইক চলাচলে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। অনেক সময় যানবাহন কাদায় আটকে পড়ায় যাত্রীদের নেমে ঠেলে গাড়ি তুলতে হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ বলেন, শুকনো মৌসুমেও রাস্তাটি চলাচলের অনুপযোগী থাকে। বর্ষায় পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। বাধ্য হয়ে অনেককে বিকল্প সড়ক ব্যবহার করতে হয়। এতে সময় ও যাতায়াত খরচ দুটোই বেড়ে যায়।
কৃষক আকমল হোসেন বলেন, ফসল বাজারে নিতে দ্বিগুণ ভাড়া গুনতে হয়। ধান, চাল কিংবা সবজি বিক্রি করে যে লাভ হয়, তার অনেকটাই অতিরিক্ত পরিবহন ব্যয়ে চলে যায়।
ইইজিবাইক চালক কামাল মিয়া জানান, ভাঙা রাস্তা ও কাদার কারণে গাড়ি চালানো খুবই কষ্টকর। গাড়ির মোটর বারবার নষ্ট হয়ে যায়, ফলে আয় কমে যাচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, মালামাল আনা-নেয়ায় অতিরিক্ত পরিবহন ব্যয় গুনতে হচ্ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে ব্যবসায়।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে এ সড়কের দুরবস্থা চললেও স্থায়ী কোনো উদ্যোগ নেয়া হয়নি। তারা দ্রুত সড়কটি পাকাকরণ ও টেকসই সংস্কারের মাধ্যমে জনদুর্ভোগ নিরসনের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা সহকারী প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, রাস্তাটি পাকাকরণের জন্য এলাকাবাসীর আবেদন উপজেলা প্রকৌশলী কার্যালয়ে জমা হয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার চেষ্টা করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চালুর ২ দিনের মাথায় যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অপরাধ দমনে রোহিঙ্গা ক্যাম্পে দু’টি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বজ্রপাতে স্কুলের পাশের গাছ ফেটে চৌচির, ৭ শিক্ষার্থী আহত
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যৌতুকের জন্য স্ত্রীকে 'গুল' খাইয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্বের সেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ শিক্ষক-গবেষক
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনুমোদিত বৈদেশিক ঋণের অর্থ রাখতে এফসি হিসাব খোলার সুযোগ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইশরাকের নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম, ড্রেন পরিষ্কারে নিজেই মাঠে
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘চাইলেও কম দামে কিছু বিক্রি করতে পারি না’, নিত্যপণ্যের বাজারে অস্বস্তি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিনামূল্যে খতনার পর অর্ধশত শিশুর রক্তক্ষরণ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনসংখ্যা নিয়ন্ত্রণের নামে আবারও বিতর্কিত প্রচারণার উদ্যোগ!
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)