রাশিয়ায় ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: সুনামির আঘাত
, ০৬ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০১ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৮ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভূমিকম্পের পর এবার রাশিয়ায় সুনামি আঘাত হেনেছে। প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ভূমিকম্পের পর গতকাল বুধবার ভোরে উত্তর কুরিল দ্বীপপুঞ্জে সুনামির ঢেউ আঘাত হেনেছে। এর ফলে রাশিয়ার উপকূলীয় শহর সেভেরো-কুরিলস্ক থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে বলে আঞ্চলিক কর্মকর্তারা নিশ্চিত করেছে। খবর আরটি।
রাশিয়ার কামচাটকা উপদ্বীপের কাছে ভূমিকম্প আঘাত হানার কিছুক্ষণ পরেই সেভেরো-কুরিলস্কের উপকূলে সুনামির প্রথম ঢেউ আঘাত হানে। ওই শহরের জনসংখ্যা প্রায় আড়াই হাজার। স্থানীয় কর্তৃপক্ষ লোকজনকে উপকূল থেকে দূরে উঁচু এলাকায় সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।
রাশিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি পরিষেবা প্রস্তুত রয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকায় স্বাভাবিক জীবন পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয় গণমাধ্যম এবং কর্মকর্তাদের শেয়ার করা ফুটেজে দেখা গেছে, উপকূলের কিছু অংশে পানি পৌঁছে যাচ্ছে এবং সেভেরো-কুরিলস্কের আলাইদ প্ল্যান্টের মাছ প্রক্রিয়াকরণ প্ল্যান্টটি ডুবে গেছে। সেখানকার সব কর্মীকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে।
রাশিয়ার ভূমিকম্পটি অত্যন্ত শক্তিশালী হওয়ায় এটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামির ঝুঁকি তৈরি করেছে। দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক আঞ্চলিক মন্ত্রী সের্গেই জানিয়েছে যে, ওই ভূমিকম্পের ফলে কামচাটকা উপকূলে তিন থেকে চার মিটার উচ্চতার সুনামি সৃষ্টি হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)