ইসলামের নামে-মসজিদের নামে আ.লীগ সরকার গর্হিত কাজ করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
, ২৮ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৫ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৪ জুলাই, ২০২৬ খ্রি:, ৩০ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির অভিযোগ প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময়ে অর্থ লোপাটে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছিল। ইসলামের নামে, মসজিদের নামে তারা যা করেছে, সেটা গর্হিত কাজ। মডেল মসজিদের প্রকল্প ব্যয় ১৩ কোটি থেকে ২১ কোটিতে কীভাবে গেল, তা মসজিদওয়ারী তদন্ত পরিচালনার জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হবে। এর মধ্যে সরকারের অন্যান্য সংস্থাও জড়িত হতে পারে।
সোমবার (১৩ জুলাই) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলের সংসদ সদস্য (নোয়াখালী-২) জয়নুল আবদীন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
সম্পূরক প্রশ্নে জয়নুল আবদীন ফারুক বলেন, ‘বিগত ১৬ বছরে মডেল মসজিদের নামে ১৩ কোটি থেকে ২১ কোটি টাকা পর্যন্ত বাজেট হয়েছে। এ বিষয়গুলো তদন্ত করা দরকার। এত টাকার অপচয় হয়েছে। এখন নতুন মসজিদের দরকার নেই। যারা অতীতে ১৩ কোটিকে ২১ কোটি করেছে, সেই সব মসজিদ ভেঙে পড়েছে। আমার সেনবাগের মডেল মসজিদে প্রবেশ করা যায় না, পানি পড়ে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা হবে কি না তা জানতে চাই।’
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময়ে অর্থ লোপাটের বিভিন্ন প্রকল্প নেয়া হয়েছিল। আমি বলছি না পদ্মাসেতুর মত দুর্নীতি এখানে হয়েছে। তবে ইসলামের নামে, মসজিদের নামে তারা যা করেছে, সেটা গর্হিত কাজ। মডেল মসজিদ অত্যন্ত ভালো উদ্যোগ। কিন্তু মডেল মসজিদের জন্য প্রকল্প ব্যয়ের প্রাক্কলন যথাযথ হয়েছে কিনা, সেটা যুক্তিসম্মত প্রশ্ন। ১৩ কোটি ব্যয় ২১ কোটিতে বৃদ্ধি হয়েছে।’
তিনি বলেন, মেগা দুর্নীতির জন্য মেগা প্রকল্পের জন্য মেগা বাজেট নেয়া হয়েছে। সেখানে পাঁচ বছর থেকে সাত বছর পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। প্রাক্কলিত ব্যয়ের কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে। দুর্নীতি করার জন্য প্রাক্কলনের মধ্যে আগে ঢুকেছে। তারপরে দুর্নীতি হয়েছে, সময় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি হয়েছে। এখন ১৩ কোটি থেকে ২১ কোটিতে কীভাবে গেল, মডেল মসজিদের প্রকল্প ব্যয়, কতটি মডেল মসজিদ ছিল, সেটা মসজিদওয়ারী তদন্ত পরিচালনার জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দেব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পঞ্চগড়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে শ্রমিকের মৃত্যু, মামলা দায়ের
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইতালি থেকে স্বপ্ন ফিরল কফিনবন্দি হয়ে, একসঙ্গে তিন কবর দেখেনি কেউ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭৫০টির বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা ইন্দোনেশিয়ার
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বোমা মেরে দিল্লি হাইকোর্ট উড়িয়ে দেয়ার হুমকি, নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ভারতের রাজধানী
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সামিট এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইউক্রেন যুদ্ধ থেকে পাওয়া শিক্ষাকে যেভাবে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ব্যবহার করেছে ইরান
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কৃষকের ১৩ বস্তা ধানের বীজ পাওয়া গেল জামায়াত নেতার মাদ্রাসায়
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কাওয়ালি বাংলা সংস্কৃতি ও জাতীয় মূল্যবোধ ধারণ করে: তথ্যমন্ত্রী
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কক্সবাজারে আবাসিক হোটেলে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কলাপাড়ায় ডাকাতি: ২৫ ভরি স্বর্ণালংকার লুট, স্ত্রীকে বাঁচতে যুবক গুলিবিদ্ধ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সন্ত্রাসী ড্রাম্পের শরীরে দেখা দিচ্ছে ‘ভয়াবহ’ উপসর্গ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)