ডিমের কুসুমের সঙ্গে থাকা সাদা অংশটি খাওয়া কি নিরাপদ!
, ১৪ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
ডিম ভাঙার পর কুসুমের সঙ্গে লেগে থাকে সাদা সুতার মতো একটি অংশ। পুষ্টিবিদদের মতে, ডিমের এই অংশটি একটি স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ গঠন, যা ডিমের সতেজতারও ইঙ্গিত দিতে পারে।
ডায়েটিশিয়ানদের ভাষ্য অনুযায়ী, ডিমের ভেতরে কুসুমের সঙ্গে যে সাদা সুতার মতো অংশটি দেখা যায়, তার নাম চালাজা বা ডিম্বমূল। এটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং প্রতিটি সুস্থ ডিমেরই একটি স্বাভাবিক অংশ।
চালাজার কাজ কী?
চালাজা মূলত একটি ক্ষুদ্র নোঙরের মতো কাজ করে। এটি কুসুমকে ডিমের সাদা অংশের ঠিক মাঝখানে স্থির রাখতে সাহায্য করে। ডিম পরিবহন বা নড়াচড়ার সময় যাতে কুসুম এদিক-ওদিক সরে না যায় বা সহজে ভেঙে না পড়ে, সেই ভারসাম্য বজায় রাখার দায়িত্ব পালন করে এই প্রোটিন তন্তু। আসলে ডিমের ভেতরে এমন দুটি পেঁচানো চালাজা থাকে, যা কুসুমকে দুই দিক থেকে ধরে রাখে। ফলে ডিম যতই ঝাঁকুনি খাক না কেন, কুসুম সুরক্ষিত থাকে।
এটি কি খাওয়া নিরাপদ?
অনেকের ধারণা, সাদা এই অংশটি কোনো ত্রুটি বা নষ্ট হওয়ার লক্ষণ। বাস্তবে বিষয়টি ঠিক উল্টো। চালাজা সম্পূর্ণ খাওয়ার উপযোগী এবং নিরাপদ। এটি মূলত প্রোটিন দিয়েই তৈরি, তাই এটি খেলে স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না। পুষ্টিবিদদের মতে, চালাজা ডিমের স্বাদ, গন্ধ বা পুষ্টিগুণের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলে না। তাই এটি আলাদা করে ফেলে দেওয়ার প্রয়োজন নেই। রান্নার সময় এটি সহজেই ডিমের সঙ্গে মিশে যায়।
চালাজা শুধু ডিমের একটি স্বাভাবিক অংশই নয়, এটি ডিমের সতেজতা সম্পর্কেও ধারণা দেয়। সাধারণত তাজা ডিমে চালাজা স্পষ্ট ও শক্ত অবস্থায় দেখা যায়। সময়ের সঙ্গে সঙ্গে ডিম পুরোনো হলে এই অংশটি ধীরে ধীরে দুর্বল হয়ে যায় এবং কম দৃশ্যমান হয়।
তাই ডিম ভাঙার পর যদি কুসুমের পাশে পরিষ্কারভাবে সাদা সুতার মতো অংশ দেখতে পান, তবে সেটি অনেক ক্ষেত্রেই ডিমটি তুলনামূলকভাবে তাজা হওয়ার ইঙ্গিত দেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কোন দেশ থেকে কত রেমিট্যান্স আসে?
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












