শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা প্রস্তুত, রাডারও নজর রাখছে আকাশে। কিন্তু হামলাকারী ক্ষেপণাস্ত্রটি ঠিক কোন পথ দিয়ে আসছে, পরমুহূর্তে কোথায় থাকবে—সেটিই যদি অনুমান করা না যায়, তাহলে সেটিকে ঠেকানো কতটা সম্ভব? ইরানের দাবি, তাদের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বিশেষত্বই হলো ‘শত্রুর এই অনিশ্চয়তায় পতিত হওয়া’। একাধিক অ্যালগরিদম ব্যবহার করে উড়ন্ত অবস্থায় গতিপথ বদলাতে পারে এই অত্যাধুনিক অস্ত্র। সম্প্রতি এই ক্ষেপণাস্ত্রের সক্ষমতা নিয়ে বিস্তারিত জানিয়েছেন ইরানের এক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা।
ইরানের বিপ্লবী গার্ড বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন ও স্তরভেদে ছুটির মেয়াদে রয়েছে ভিন্নতা। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে টানা ১২ দিন, মাদরাসায় ১৫ দিন এবং কলেজে ১৮ দিন ছুটি মিলবে।
শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রকাশিত ছুটির তালিকা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
প্রাথমিক বিদ্যালয়:
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বর্ষপঞ্জি অনুযায়ী, আগামী ২০ à বাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদদাতা:
ই-রিকশা বিধিমালা সংশোধনসহ ৯ দফা দাবিতে বরিশালে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন রিকশা, ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইকের মালিক-শ্রমিকেরা। তাদের দাবির মধ্যে রয়েছে চালকদের লাইসেন্স দেওয়া, নিবন্ধন ফি কমানো এবং বিদ্যমান যানবাহনের নকশা পরিবর্তনের জন্য অন্তত দুই বছর সময় দেওয়া।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের নেতৃত্বে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা জানিয়েছেন, ব্যাটারিচালিত যানবাহনের নীতঠবাকি অংশ পড়ুন...
সিরাজগঞ্জ সংবাদদাতা:
নদী খননের পর উত্তোলিত বালু অপসারণের নামে কৃষিজমি কেটে নতুন করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। ড্রেজার দিয়ে ফসলি জমি খনন করায় কোথাও তৈরি হয়েছে ৫০ থেকে ৬০ ফুট গভীর গর্ত, আবার কোথাও বিস্তীর্ণ কৃষিজমি পরিণত হয়েছে বালুর স্তূপে। এতে একদিকে যেমন কৃষিজমির পরিমাণ কমে যাচ্ছে, অন্যদিকে নদীভাঙনের আশঙ্কায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা। এ ঘটনায় অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
বালু অপসারণের নামে ফসলি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে দুই-তিনটি বিল পাসসহ ৬টি বিল নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া সংক্ষিপ্ত এ অধিবেশনে সংবিধান সংস্কার ইস্যুতে উত্তপ্ত হতে পারে সংসদ।
আজ সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে। গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
সংশ্লিষ্টরা জানান, এ অধিবেশনটি মূলত সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষার অধিবেশন। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মধ্যপ্রাচ্যের সংঘাত ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের অনিশ্চয়তায় ২০২৭ সালে বাংলাদেশের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি পরিকল্পনায় পরিবর্তন আসছে।
আগামী বছরের জন্য চুক্তিবদ্ধ ৪০টি এলএনজি কার্গোর মধ্যে ২৬টি সরবরাহ করবে কাতারএনার্জি। অর্থাৎ প্রতিষ্ঠানটি চুক্তির ৬৫ শতাংশ গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে।
তবে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় অন্যান্য সরবরাহকারীর কাছ থেকে গ্যাস পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকায় আপাতত আগামী মার্চ পর্যন্ত আমদানি সূচি চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সংশ্লিষ্ট কর্মকর্à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলতি মাসে প্রশাসনে অতিরিক্ত সচিব এবং পুলিশে পরিদর্শক থেকে অতিরিক্ত আইজিপি পর্যন্ত প্রায় ৫০০ কর্মকর্তার পদোন্নতির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে দীর্ঘদিনের পদোন্নতিজট, নেতৃত্বের সংকট ও পদায়নে বৈষম্য নিয়ে পুলিশ ক্যাডারে অসন্তোষ বাড়ছে। গণ-অভ্যুত্থানের পর পুলিশের মনোবল ফেরানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বাহিনীকে কার্যকর করতে পদোন্নতির জট খোলার পাশাপাশি নেতৃত্বে পরিবর্তন জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, দীর্ঘদিনের পদোন্নতিজট কাটাতে বিভিন্ন পর্যায়ে পদোন্নতির উঠবাকি অংশ পড়ুন...
যদি এমন কোনো জায়গার কথা বলা হয়, যেখানে আন্তর্জাতিক সীমান্ত চলে গেছে কারো ঘরের মাঝখান দিয়ে? ভারতের নাগাল্যান্ড আর মিয়ানমার সীমান্তে ঠিক এমন একটি গ্রাম রয়েছে-তার নাম লংওয়া।
নাগাল্যান্ডের মন জেলায় অবস্থিত পাহাড়ি এই সীমান্ত গ্রামটি সাধারণ কোনো গ্রাম নয়। এখানে আন্তর্জাতিক সীমান্ত রেখা মানচিত্রের কাগজ ছেড়ে সরাসরি উঠে এসেছে মানুষের বসতবাড়িতে!
লংওয়া গ্রামের আকর্ষণীয় বিষয় হলো এর গ্রামপ্রধানের বাড়ি। এখানে ঐতিহ্যবাহী প্রধানকে বলা হয় ‘অং’। এই ‘অং’-এর বিশাল বাড়িটির ঠিক মাঝখান দিয়ে গেছে ভারত ও মিয়ানমারের সীমান্ত রেখা। বলা হয়, প্রধান বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মোংলা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলে নতুন অর্থনৈতিক হাব গড়ে তোলার দায়িত্ব সরকার নিয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, প্রধানমন্ত্রী ১৫ দিনের মধ্যে দু’বার মোংলা বন্দর পরিদর্শন করেছেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যাপক উন্নয়ন ও সম্ভাবনা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
নৌপরিবহনমন্ত্রী বলেন, জ্বালানি সংকটের সমাধানে কাজ চলছে। শিল্পায়নের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা তৈরি এবং সেবা খাত প্রতিষ্ঠায় সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এখন প্রয়োজন স্বস্তি, শান্তি ও অগ্রগতি বাকি অংশ পড়ুন...
আরো একখানা ওয়াকেয়া মুবারক:
হযরত আবূ উবায়দা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনাকে সফরের কারণ জিজ্ঞাসা করলেন। তখন তিনি বললেন, হে সম্মানিত আমীর! যখন রাত্রে আমি শুনলাম আপনি মুসলিম সৈন্যবাহিনীর মধ্যে ঘোষণা দিয়েছেন যে, হযরত খালিদ বিন ওয়ালীদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে শত্রুরা ঘিরে ফেলেছে, সত্বর তৈরী হয়ে যান। তখন আমি ভাবছিলাম যে, তিনি কখনো পরাভূত হবেন না। কারণ উনার সাথে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত নূরুল ফাত্হ মুবারক রয়েছেন।
কিন্তু যখনই ঘরে আমার দৃষ্টি উনার টুপি মুবারক বাকি অংশ পড়ুন...












