ই-রিকশা বিধিমালা সংশোধনের দাবিতে বিক্ষোভ
, ১২ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
ই-রিকশা বিধিমালা সংশোধনসহ ৯ দফা দাবিতে বরিশালে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন রিকশা, ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইকের মালিক-শ্রমিকেরা। তাদের দাবির মধ্যে রয়েছে চালকদের লাইসেন্স দেওয়া, নিবন্ধন ফি কমানো এবং বিদ্যমান যানবাহনের নকশা পরিবর্তনের জন্য অন্তত দুই বছর সময় দেওয়া।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের নেতৃত্বে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা জানিয়েছেন, ব্যাটারিচালিত যানবাহনের নীতিমালা প্রণয়ন, নিবন্ধন, লাইসেন্স ও রুট পারমিট চালুর দাবিতে তারা দীর্ঘ ১৩ বছর ধরে আন্দোলন করে আসছেন। এ সময়ে বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে তাদের হামলা-মামলাসহ নানা হয়রানির শিকার হতে হয়েছে।
বক্তাদের অভিযোগ, গত ২৯ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ব্যাটারিচালিত ই-রিকশার জন্য একটি বিধিমালা প্রণয়ন করেছে। তবে এতে বর্তমানে চলাচলরত ব্যাটারিচালিত যানবাহনকে নিবন্ধন বা লাইসেন্স দেওয়া হবে না বলে আশঙ্কা তৈরি হয়েছে। বিধিমালায় আদর্শ নকশার কথা বলা হলেও তা প্রকাশ করা হয়নি। এ নকশায় যানবাহন রূপান্তরের জন্যও কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। অথচ আদর্শ নকশা না থাকলে যানবাহন উচ্ছেদের কথা বলা হয়েছে।
তাদের আরও অভিযোগ, ইতিমধ্যে কয়েকটি কোম্পানি বুয়েট স্বীকৃত যানবাহন বিক্রির জন্য শোরুম খুলতে শুরু করেছে। নতুন বিধিমালার কারণে বিদ্যমান যানবাহন উচ্ছেদ করা হলে চালক ও মালিকেরা নির্দিষ্ট কিছু কোম্পানির ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন।
বক্তারা বলেন, বিধিমালায় একটি যানবাহনের নিবন্ধন ফি ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা তাদের মতে অযৌক্তিক। এ ফি কমানোর দাবি জানান তারা। একই সঙ্গে চালকদের লাইসেন্স দেওয়ার বিধান না থাকলেও নিয়ম ভাঙলে শাস্তির ধারা রাখা হয়েছে বলে উল্লেখ করেন বক্তারা। সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের লাইসেন্স এবং যানবাহনের ফিটনেস পরীক্ষার ব্যবস্থা করতে এ প্রক্রিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) যুক্ত করার দাবি জানান তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মা বাবা অসুস্থ, প্রতিবন্ধী কিশোরের শ্লীলতাহানির পর হত্যা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিউটি শেষে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফ্যামিলি কার্ডের ব্যবহার শিখতে গিয়ে খোয়ালেন প্রতিবন্ধী ভাতার টাকা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফ্যাসিবাদীদের মানুষ তাদের মেনে নেবে না -রিজভী
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘শেখ হাসিনার পাসপোর্টের ‘অনুরোধ’কে গণমাধ্যম ‘আবেদন’ বানিয়েছে’
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিভাইসে আটকে যাচ্ছে নতুন প্রজন্ম -ববি
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন স্তরের যাচাই-বাছাইয়ের পর সার ডিলার নিয়োগ হয়েছে -কৃষিমন্ত্রী
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানো সরকারের লক্ষ্য -মাহ্দী আমিন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাছের সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে আছে তারার মতো বকুল ফুল।
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাতের এমপি নজরুলের আসনে উপ-নির্বাচন দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন করে শ্রমিক অস্থিরতা, ১৪৬ কারখানা বন্ধ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












