বালু উত্তোলনে ভাঙনের মুখে জনপদ
, ২৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ সাদিস, ১৩৯৪ শামসী সন , ১০ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২৫ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নদী খননের পর উত্তোলিত বালু অপসারণের নামে কৃষিজমি কেটে নতুন করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। ড্রেজার দিয়ে ফসলি জমি খনন করায় কোথাও তৈরি হয়েছে ৫০ থেকে ৬০ ফুট গভীর গর্ত, আবার কোথাও বিস্তীর্ণ কৃষিজমি পরিণত হয়েছে বালুর স্তূপে। এতে একদিকে যেমন কৃষিজমির পরিমাণ কমে যাচ্ছে, অন্যদিকে নদীভাঙনের আশঙ্কায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা। এ ঘটনায় অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
বালু অপসারণের নামে ফসলি জমিতে ড্রেজার বসিয়ে নির্বিচারে বালু উত্তোলনের এমন চিত্র দেখা গেছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাটিবেলাইয়ের নূরনগর এলাকায়।
স্থানীয়দের দাবি, নিলামে বিক্রি হওয়া বালুর স্তূপ সরানোর পরিবর্তে নতুন করে কৃষিজমি কেটে ৫০ থেকে ৬০ ফুট পর্যন্ত গভীর গর্ত তৈরি করা হয়েছে। এতে ফসলি জমি হারানোর পাশাপাশি বসতভিটা ও আশপাশের এলাকার নিরাপত্তা নিয়েও চরম শঙ্কিত তারা।
‘বঙ্গালি-করতোয়া-ফুলঝোড়-হুরাসাগর নদী সিস্টেম ড্রেজিং ও তীর সংরক্ষণ প্রকল্প’-এর আওতায় ২০২১ সাল থেকে এই বালু অপসারণ কার্যক্রম চলে আসছে। সিরাজগঞ্জ ও বগুড়া জেলার নদনদীর নাব্যতা বৃদ্ধি, বন্যা নিয়ন্ত্রণ এবং নদীভাঙন রোধের লক্ষ্য নিয়ে প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল। তবে প্রকল্পের আওতায় উত্তোলিত বালু অপসারণের নামে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রকল্পের প্রত্যাশিত সুফল নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।
এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসাইন জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। তিনি বলেন, ‘ঝাটিবেলাই এবং আলোকদিয়ায় নিলামপ্রাপ্ত ব্যক্তিদের আর কোনো চুক্তির মেয়াদ নেই। অফিসিয়ালি আমরা তা সমাপ্ত ঘোষণা করেছি। আপনাদের মাধ্যমে হোক কিংবা স্থানীয় লোকজনের কাছ থেকে - যখনই আমাদের কাছে অভিযোগ আসছে, আমরা তাৎক্ষণিকভাবে আমাদের পক্ষ থেকে অভিযান পরিচালনা করছি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেফতার ১৫
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় বৃষ্টি-বজ্রপাত
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনা কেন বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন, প্রশ্ন রিজভীর
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কমিটিতে না এলে বিরোধীদের ছাড়াই সংবিধান সংশোধন -চিফ হুইপ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ন্যূনতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক পক্ষের
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনার আবেদন ‘রাজনৈতিক স্টান্টবাজি’ -চিফ প্রসিকিউটর
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নতুন পাসপোর্টের জন্য শেখ হাসিনার আবেদন!
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পালিয়ে যাওয়া ‘টেরোরিস্টকে’ বাংলাদেশ পাসপোর্ট দেয় না -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পর্যটকের পদচারণে স্বস্তি ফিরেছে নারিকেল দ্বীপে
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












