রাজশাহী সংবাদদাতা:
অঞ্চলের কৃষি ও পানি সমস্যার সমাধানে পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন, আগামী নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে।
গত জুমুয়াবার রাজশাহীর মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় তারেক রহমান রাজশাহী অঞ্চলের উন্নয়ন নিয়ে তার পরিকল্পনার কথা তুলে ধরেন। বিশেষ করে বরেন্দ্র প্রকল্প, আম সংরক্ষণ, শিক্ষা ও আইটি খাতের উন্নয়ন এবং ফ্যামিলà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য দিতে পণ্যের মূল্য কমিশন গঠন করাসহ ১২ দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) জাতীয় প্রেস ক্লাবের সামনের ফুটপাতে আলু বিছিয়ে এক অভিনব মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।
কৃষক ঐক্য ফাউন্ডেশনের অন্যান্য দাবিগুলো হচ্ছে- সার, বীজ, কীটনাশকসহ সব কৃষি উপকরণের ন্যায্য মূল্য মোড়কে উল্লেখ করতে হবে; প্রতিটি উপজেলায় আধুনিক কোল্ড স্টোরেজ তৈরি করতে হবে; কৃষকের সেচ মিটার সহজ করতে হবে ও বিদ্যুৎ বিল কমাতে হবে; প্রতিটি কৃষকের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ ও জেঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাষ্ট্র পরিচালনায় কাঠামোগত সংস্কারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং জনজীবনের মৌলিক সংকট মোকাবিলায় খাতভিত্তিক পরিকল্পনা করেছে বিএনপি। পরিকল্পনাগুলো হচ্ছে- স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও দক্ষতা, পরিবেশ সহনশীলতা এবং ধর্মীয় নেতাদের মর্যাদা ও কল্যাণ।
গত মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বিভিন্ন দেশের কূটনীতিক ও উন্নয়ন অংশীদারদের সামনে বিএনপির পক্ষ থেকে এই পরিকল্পনা তুলে ধরা হয়। ‘বিএনপি পলিসি ডিসসিমিনেশন অন প্রায়োরিটি সোশ্যাল পলিসিস’ শীর্ষক এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসà বাকি অংশ পড়ুন...
টাঙ্গাইল সংবাদাদতা:
প্রথমবারের মতো চাষ হচ্ছে ওষধি গুণসম্পন্ন ‘রোজেলা চা’। পরীক্ষামূলক চাষেই মিলেছে অভাবনীয় সাফল্য। স্বল্পখরচে অধিক লাভ হওয়ায় অনেক কৃষক এখন বাণিজ্যিকভাবে এ লাল চা চাষের স্বপ্ন দেখছেন। কৃষি বিভাগও বলছে, রোজেলা চা’ চাষে বাণিজ্যিক ব্যাপক সম্ভাবনা রয়েছে।
পরীক্ষামূলকভাবে দুই শতক জমিতে এ অর্থকরী ফসলের চাষ করেছেন টাঙ্গাইলের মধুপুরের মহিষমারা গ্রামের স্বর্ণপদক প্রাপ্ত কৃষক ছানোয়ার হোসেন। ফলন ও চায়ের স্বাদ প্রত্যাশার চেয়েও বেশি। নেই কোনো যতœ, নেই রাসায়নিক সার বা কীটনাশকের ব্যবহার। এন্টিঅক্সিডেন্টসহ নানা ওষুà বাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদাদতা:
পদ্মার চরের উর্বর পলিমাটির ওপর সূর্যের আলো পড়তেই দৃশ্যপটে দেখা মিলছে সবুজের নতুন উচ্ছ্বাস। মাত্র ৪৫ দিনের মধ্যে, বীজ থেকে গাছ হয়েছে এক ফুট পর্যন্ত বিস্তৃত। পদ্মার চরে বাণিজ্যিক তরমুজ চাষের সম্ভাবনা যেন জীবন্ত হয়ে উঠেছে।
গেল বছরে ১২ নভেম্বর থেকে রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের নবগঙ্গা এলাকার অদূরে পদ্মার পাড় ঘেঁষে প্রায় ২৫০ বিঘা চরে বাণিজ্যিকভাবে তরমুজ চাষ শুরু করেন স্থানীয় ইউপি সদস্য বাবর আলী। এক বছর পরিকল্পনার পর তিনি পদ্মার চরে তরমুজ, শসা ও সাম্মাম চাষের উদ্যোগ নেন।
বাবর আলী খুলনা, চাঁদপুরসহ দেà বাকি অংশ পড়ুন...
বরগুনা সংবাদাদতা:
তালতলীতে তরুণ উদ্যোক্তা শাহ ফিরোজ বরই চাষ করে ভাগ্যবদল করেছেন। মাত্র তিন লাখ টাকার প্রাথমিক বিনিয়োগে গড়ে ওঠা তার আধুনিক বরই বাগান থেকে এ মৌসুমে প্রায় ১০ লাখ টাকা আয় হবে বলে আশা করছেন। ইতোমধ্যে বাগান থেকে দশমন এর বেশি বরই বিক্রি হওয়ায় স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া গ্রামের তরুণ উদ্যোক্তা শাহ ফিরোজ গত বছর ফরিদপুর থেকে ভালো জাতের চার ধরনের বরইয়ের চারা এনে বাগানে রোপণ করেন। এর মধ্যে রয়েছে জনপ্রিয় বল সুন্দরী, আপেল বরইসহ আরও দুটি উন্নত জাত। চারা রোপণের পর তিনি আধà§ বাকি অংশ পড়ুন...
টাঙ্গাইল সংবাদাদতা:
যমুনায় জেগে উঠেছে অসংখ্য চর। সেসব বালুচরে কৃষি বিপ্লব ঘটিয়েছে নদীভাঙা মানুষ। কৃষকরা ব্যস্ত হয়ে পড়েছেন চাষাবাদে। বালুতেই ফলাচ্ছেন সোনার ফসল। একরের পর একর জমিতে এখন সবুজের হাতছানি। চাষ হচ্ছে গম, ভুট্টা, গম, আলুসহ নানা জাতের ফসল ও সবজির।
তবে সার ও কীটনাশকের দাম বেশি হওয়ায় কিছুটা হিমশিম খেতে হচ্ছে কৃষকদের। প্রশ্ন তুলেছেন কৃষি অফিসের তদারকি নিয়েও। কৃষি বিভাগ বলছে, প্রণোদনাসহ কৃষকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।
টাঙ্গাইলের যমুনার চরাঞ্চলে এখন চোখ ধাঁধানো বর্ণিল সবুজ ফসলের সরব উপস্থিতি। জেলার নদী বিধৌত উ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিদ্যমান আমদানি নীতি আদেশে (২০২১-২৪) বড় পরিবর্তন এনে নতুন আমদানি নীতি আদেশের (আইপিও) খসড়া তৈরি করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন আমদানি নীতিতে ঋণপত্র বা এলসি ছাড়াই বিক্রয় চুক্তির (সেলস কন্ট্রাক্ট) বিপরীতে পণ্য আমদানি অবারিত করা হতে পারে। বর্তমানে এলসি ছাড়া পাঁচ লাখ ডলার পর্যন্ত বাণিজ্যিক আমদানি করা যায়। নতুন আমদানি নীতির (২০২৫-২৮) খসড়া অনুসারে, আমদানির অনুমতি থাকা পণ্য এলসি ছাড়াই যে কোনো পরিমাণ আমদানি করা যাবে। এছাড়া নতুন নীতিতে পাঁচ বছরের বেশি পুরোনো গাড়িও আমদানির সুযোগ রà বাকি অংশ পড়ুন...
আস্থার সংকটে ডুবছে হাজার কোটি টাকার রপ্তানি
টেস্টের রেজাল্ট ‘পাস’, তবুও বন্দরে পণ্য ‘ফেল’
কৃষিপণ্য রপ্তানিতে বড় বাধা হয়ে উঠেছে ‘ফিট ফর হিউম্যান কনসাম্পশন’ সার্টিফিকেট।
দেশে একটি আন্তর্জাতিকমানের ল্যাব প্রতিষ্ঠা করে এ জাতীয় সার্টিফিকেট দেয়া সম্ভব হলে
রপ্তানি বহু গুণ বেড়ে প্রতি বছর ৫০ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় সম্ভব ইনশাআল্লাহ।
বিশ্বব্যাপী প্রক্রিয়াজাত খাদ্যের বড় চাহিদা রয়েছে, সে জায়গায় বাংলাদেশের পর্যাপ্ত ভূমিকা রাখাতে পারছে না। বিশ্বব্যাংকের একটি পরিসংখ্যান অনুযায়ী, চার ট্রিলিয়ন ডলারের এগ্রিকালচারের এক্সঠবাকি অংশ পড়ুন...
গাজীপুর সংবাদাদতা:
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক অধ্যাপক ড. শাহ মোহাম্মদ নাইমুল ইসলামের নেতৃত্বে পরিচালিত গবেষণায় উদ্ভাবিত হয়েছে একটি কার্যকর ও পরিবেশবান্ধব সমাধান।
স্থানীয় একটি ছত্রাক আইবিএফ-এর ট্যালক-ভিত্তিক ফর্মুলেশন। অধ্যাপক ড. শাহ মোহাম্মদ নাইমুল ইসলাম জানান, আন্তর্জাতিক একটি সংস্থার অফিসিয়াল জার্নাল-এ প্রকাশিত এই গবেষণায় তুলা গাছকে মডেল ফসল হিসেবে ব্যবহার করা হয়েছে। তুলা অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও এটি নানা ক্ষতিকর পোকার আক্রমণে দুর্বঠবাকি অংশ পড়ুন...
বাগেরহাট সংবাদাদতা:
ফকিরহাট উপজেলার মৌভোগ গ্রামের মুরাদ হালদার নামে এক কৃষক প্রথমবার আধুনিক পদ্ধতিতে বেগুন চাষে অভূতপূর্ব সাফল্য পেয়েছেন। ১৮ কাঠার একটি বেগুন ক্ষেতে দেড় লাখ টাকা খরচ করে তিনি আট লাখ টাকা আয় করতে পারবেন বলে আশা করছেন। আর এ বেগুন চাষে তার সাফল্য দেখে অভিভূত এলাকার মানুষজন।
মুরাদ হালদার উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের মৌভোগ গ্রামের একজন শৌখিন কৃষক। তিনি এ বছর অন্যের জমি বর্গা নিয়ে আধুনিক পদ্ধতিতে অর্গানিক বেগুন চাষ শুরু করেছেন।
মুরাদ হালদার জানান, কৃষি বিভাগের পরামর্শে তিনটি প্লটের ৫৫ কাঠা জমিতে আধুনিক পদ্ধতিতà বাকি অংশ পড়ুন...












