পদ্মার চরে তরমুজ চাষে সাফল্যের আভাস
, ২৮ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৮ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৪ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
রাজশাহী সংবাদাদতা:
পদ্মার চরের উর্বর পলিমাটির ওপর সূর্যের আলো পড়তেই দৃশ্যপটে দেখা মিলছে সবুজের নতুন উচ্ছ্বাস। মাত্র ৪৫ দিনের মধ্যে, বীজ থেকে গাছ হয়েছে এক ফুট পর্যন্ত বিস্তৃত। পদ্মার চরে বাণিজ্যিক তরমুজ চাষের সম্ভাবনা যেন জীবন্ত হয়ে উঠেছে।
গেল বছরে ১২ নভেম্বর থেকে রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের নবগঙ্গা এলাকার অদূরে পদ্মার পাড় ঘেঁষে প্রায় ২৫০ বিঘা চরে বাণিজ্যিকভাবে তরমুজ চাষ শুরু করেন স্থানীয় ইউপি সদস্য বাবর আলী। এক বছর পরিকল্পনার পর তিনি পদ্মার চরে তরমুজ, শসা ও সাম্মাম চাষের উদ্যোগ নেন।
বাবর আলী খুলনা, চাঁদপুরসহ দেশের বিভিন্ন তরমুজ উৎপাদন এলাকাসহ অভিজ্ঞ চাষিদের দিয়ে মাটি পরীক্ষা-নিরীক্ষা করিয়ে তিনি চাষ শুরু করেন।
বাবর আলী জানান, শঙ্কার মধ্যেই তরমুজের বীজ রোপণ করলেও মাটি ভেদ করে দ্রুত চারা গজিয়ে উঠেছে। মাত্র ৪০ থেকে ৪৫ দিনের মধ্যে গাছ এক ফুট পর্যন্ত বিস্তৃত হয়েছে। এতে পদ্মার চরে তরমুজ চাষের সম্ভাবনা বাস্তবে রূপ নিচ্ছে।
খুলনার অভিজ্ঞ চাষি শ্যামল পদ্মার চরে এই তরমুজ চাষে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, আমরা অনেকটা শঙ্কা নিয়ে বীজ রোপণ করেছিলাম, কিন্তু পদ্মার চরে বীজ থেকে খুব দ্রুত চারা গজিয়েছে। খুলনা অঞ্চলে সাধারণত তিন–চারবার পানি দিতে হয়, কিন্তু এখানে একবারই যথেষ্ট হয়েছে।
তিনি আরও বলেন, এই চরের মাটিতে সার ও কীটনাশকের ব্যবহারও খুব সীমিত। তবু গাছ ভালোভাবে বেড়ে উঠছে। অনেক গাছে ইতোমধ্যে ফুল ও ফল এসেছে। আশা করছি রমজানের আগেই তরমুজ বাজারে আসবে। চরের তরমুজ আকারে বড় ও স্বাদে মিষ্টি হবে।
উদ্যোক্তা বাবর আলী জানান, তার প্রকল্পে ১০০-১৫০ জনের কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন প্রায় ৫০-৬০ জন শ্রমিক জমিতে কাজ করছেন- কেউ পানি দিচ্ছেন, কেউ সার ও ওষুধ প্রয়োগ করছেন। তবে বাবর আলী অভিযোগ করেন, কৃষি অফিসের পক্ষ থেকে কোনো সহায়তা পাননি তিনি। দেশের দক্ষিণাঞ্চলের ভোলা, বরিশাল ও পটুয়াখালীতে তরমুজ চাষ বেশি হলেও উত্তরাঞ্চলে এই চাষ তেমন হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বন্যাজনিত ক্ষয়ক্ষতি কমাতে সঠিক বন্যা পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণ অপরিহার্য
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫ দেশের পাসপোর্ট, তুর্কি পরিচয়, কিছুই রক্ষা করল না বেনজীরকে
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাঁস চুরির অপরাধে যুবককে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে নতুন ডিজি, পরিবহন পুলে কমিশনার
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে -পানিসম্পদ মন্ত্রী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বার্থান্বেষী গোষ্ঠীকে রক্ষা করা অগ্রহণযোগ্য -প্রতিমন্ত্রী ইশরাক
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক মণ দুধ দিয়ে গোসল করে জামাত নেতার দলত্যাগ
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বর্তমান সরকারের প্রতি বিদায়ী রাষ্ট্রপতি সবসময় শ্রদ্ধা প্রকাশ করেছেন’
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পদত্যাগপত্রে বিদায়ী রাষ্ট্রপতি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টবে ফুটে আছে ইউফোরবিয়া মিলি। রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকার একটি ছাদবাগান থেকে তোলা।
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন ঘোষণায় বাংলাদেশের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)