ঝুঁকি নিয়ে বরই চাষে সফল ফিরোজ
, ২৬ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৬ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০২ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
বরগুনা সংবাদাদতা:
তালতলীতে তরুণ উদ্যোক্তা শাহ ফিরোজ বরই চাষ করে ভাগ্যবদল করেছেন। মাত্র তিন লাখ টাকার প্রাথমিক বিনিয়োগে গড়ে ওঠা তার আধুনিক বরই বাগান থেকে এ মৌসুমে প্রায় ১০ লাখ টাকা আয় হবে বলে আশা করছেন। ইতোমধ্যে বাগান থেকে দশমন এর বেশি বরই বিক্রি হওয়ায় স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া গ্রামের তরুণ উদ্যোক্তা শাহ ফিরোজ গত বছর ফরিদপুর থেকে ভালো জাতের চার ধরনের বরইয়ের চারা এনে বাগানে রোপণ করেন। এর মধ্যে রয়েছে জনপ্রিয় বল সুন্দরী, আপেল বরইসহ আরও দুটি উন্নত জাত। চারা রোপণের পর তিনি আধুনিক কৃষিপ্রযুক্তি, ড্রিপ সেচ, জৈব সার, কীটনাশক ব্যবস্থাপনা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে বাগানটিকে পরিপূর্ণ রূপ দেন।
ফিরোজ মিয়া আরও জানান, বিভিন্নভাবে ঋণ নিয়ে তিন লাখ টাকা বিনিয়োগ করেছিলাম। শুরুতে ঝুঁকি ছিল, কিন্তু এখন গাছভর্তি বরই দেখে আর বিক্রি শুরু হওয়ায় আত্মবিশ্বাস বেড়েছে। ইতোমধ্যে দশ মণ বিক্রি হয়েছে, সামনে আরও বরই বাজারে বিক্রি করব।
জাতভেদে প্রতি কেজি ১৫০ থেকে ৩০০ টাকা দরে বরই বিক্রি হচ্ছে।
একই ইউনিয়নের মাহমুদুল হাসান বলেন, ফিরোজ মিয়ার সফল বরই বাগান দেখে নিজেই কৃষি উদ্যোগে ঝুঁকি নেওয়ার সাহস পেয়েছেন। তার পরিশ্রম, ধৈর্য ও আধুনিক প্রযুক্তি ব্যবহার আমাকে উদ্বুদ্ধ করেছে। আমি তার সফলতাকে মডেল ধরে নিজেই বরই চাষ শুরু করছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভুয়া বিলের মাধ্যমে ১ কোটি ৩৩ লাখ টাকা আত্মসাৎ, জেলার বরখাস্ত
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশের একক প্রচেষ্টা যথেষ্ট নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রূপপুরে পরমাণু জ্বালানি বিক্রিয়া সম্পন্ন
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেওয়ারিশ কুকুরের আক্রমণে শিশুসহ আহত ২৬
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিমানবন্দরে হীরা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান পাথর আটক
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদির রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত ১২, দু’জন বাংলাদেশি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে আলোচনা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -স্বাস্থ্যমন্ত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমি চাই দেশে বিমান থাকবে ২০০টিরও বেশি -বিমানমন্ত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি -বাউবি উপাচার্য
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সরকার কর্মসংস্থানের কথা বলে ১ কোটি চাঁদাবাজ তৈরি করেছে’
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)