টাঙ্গাইলে প্রথমবার চাষে সাফল্য, সম্ভাবনাময় ‘রোজেলা চা’ নিয়ে কৃষকের স্বপ্ন
, ২৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৯ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৫ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
টাঙ্গাইল সংবাদাদতা:
প্রথমবারের মতো চাষ হচ্ছে ওষধি গুণসম্পন্ন ‘রোজেলা চা’। পরীক্ষামূলক চাষেই মিলেছে অভাবনীয় সাফল্য। স্বল্পখরচে অধিক লাভ হওয়ায় অনেক কৃষক এখন বাণিজ্যিকভাবে এ লাল চা চাষের স্বপ্ন দেখছেন। কৃষি বিভাগও বলছে, রোজেলা চা’ চাষে বাণিজ্যিক ব্যাপক সম্ভাবনা রয়েছে।
পরীক্ষামূলকভাবে দুই শতক জমিতে এ অর্থকরী ফসলের চাষ করেছেন টাঙ্গাইলের মধুপুরের মহিষমারা গ্রামের স্বর্ণপদক প্রাপ্ত কৃষক ছানোয়ার হোসেন। ফলন ও চায়ের স্বাদ প্রত্যাশার চেয়েও বেশি। নেই কোনো যতœ, নেই রাসায়নিক সার বা কীটনাশকের ব্যবহার। এন্টিঅক্সিডেন্টসহ নানা ওষুধি গুণে ভরপুর মানবদেহের জন্য উপকারী এ লাল ফুলের দামও তাই চড়া।
টাঙ্গাইল মধুপুর রোজেলা চা চাষি ছানোয়ার হোসেন বলেন, বাণিজ্যিকভাবে এর চাষ করতে চাইলে করা যাবে। কারণ এটি অর্গানিক। এখানে কোনো প্রকারের সার কীটনাশক ব্যবহার করা হয় না। প্রাকৃতিকভাবেই এর বৃদ্ধি হয়। পরে ফুলটি শুকিয়ে প্যাকেটে রাখতে হয় গরম পানির সঙ্গে মিশিয়ে এটি খাওয়া হয়।
সহজ চাষ পদ্ধতি, খরচ কম আর সহজেই ফল শুকিয়ে বানানো হয় চা কিন্তু বাজারে এর চাহিদা অনেক। কৃষি অফিসের এমন উদ্বুদ্ধকরণ প্রচারণায় আগ্রহী হচ্ছেন অনেকে।
স্থানীয় একজন কৃষক বলেন, আমার বাসার আশেপাশে যে জায়গা আছে আমিও চিন্তা করছি এ চা উৎপাদন করব।
রোজেলা ফলের প্রচুর ভিটামিন-সি ও অ্যান্টি-অক্সিডেন্ট রক্তচাপ নিয়ন্ত্রণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এর সুস্বাদু টক মিষ্টি স্বাদ চা-প্রেমীদের মাঝে দ্রুত জনপ্রিয় হয়ে উঠবে বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয় চায়ের স্বাদ গ্রহণকারী এক ব্যক্তি বলেন, কৃষি অফিসে গিয়ে আমি এ চা পান করি। স্বাদ কিছুটা অন্যরকম মনে হয়েছিলো। পরে জানতে পেরেছি এখানে চাষ হয় তাই আগ্রহ করে আমি রোজেলা চা চাষ দেখতে এসেছি।
রোজেলা একটি উচ্চমূল্যের রপ্তানিযোগ্য ফসল। বাণিজ্যিক রূপ পেলে দেশের কৃষি অর্থনীতি আরও সমৃদ্ধ হবে বলে দাবি কৃষি বিভাগের।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে -ডিএমপি কমিশনার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্যবসায়ীর গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রল-অকটেন উদ্ধার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হঠাৎ হাসপাতালে মন্ত্রী, দেখলেন অনেক চিকিৎসক কর্মস্থলে আসেননি
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে -বস্ত্র প্রতিমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে -ত্রাণমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জামাতের হামলায় এক বিএনপি কর্মী নিহত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্কুল-কলেজে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ স্থগিত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলাপাতা কাটা নিয়ে তর্কের পর ‘ঘুষিতে’ প্রাণ গেল প্রতিবেশীর
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘রাত থেকে গণপরিবহনে তেল নেয়ার সীমাবদ্ধতা থাকছে না’
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সংস্কার বিষয়ে সিদ্ধান্ত সংসদেই হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদের হার দ্বিগুণ হয়েছে’
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)