যেসব সুবিধা থাকতে পারে নতুন আমদানি নীতিতে
, ২৩ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৩ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৯ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
বিদ্যমান আমদানি নীতি আদেশে (২০২১-২৪) বড় পরিবর্তন এনে নতুন আমদানি নীতি আদেশের (আইপিও) খসড়া তৈরি করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন আমদানি নীতিতে ঋণপত্র বা এলসি ছাড়াই বিক্রয় চুক্তির (সেলস কন্ট্রাক্ট) বিপরীতে পণ্য আমদানি অবারিত করা হতে পারে। বর্তমানে এলসি ছাড়া পাঁচ লাখ ডলার পর্যন্ত বাণিজ্যিক আমদানি করা যায়। নতুন আমদানি নীতির (২০২৫-২৮) খসড়া অনুসারে, আমদানির অনুমতি থাকা পণ্য এলসি ছাড়াই যে কোনো পরিমাণ আমদানি করা যাবে। এছাড়া নতুন নীতিতে পাঁচ বছরের বেশি পুরোনো গাড়িও আমদানির সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে। বিদ্যমান আমদানি নীতিতে এটি নিষিদ্ধ।
এছাড়াও খসড়া আমদানি নীতিতে পরিবেশ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে হাইড্রোলিক হর্ন আমদানিতে বিধিনিষেধের প্রস্তাব রাখা হয়েছে। পরিবেশ মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী হর্নের শব্দমাত্রা সর্বোচ্চ ১০০ ডেসিমেলের মধ্যে সীমাবদ্ধ রাখার কথা বলা হয়েছে।
অন্যদিকে নতুন নীতির খসড়ায় প্রথমবারের মতো পেট্রো কেমিক্যাল শিল্পের কাঁচামাল ইথাইলিন ও প্রোপাইলিন আমদানি অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এসব পণ্য আমদানির ক্ষেত্রে বিস্ফোরক পরিদপ্তর ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অনুমতি নেওয়ার শর্ত রাখা হয়েছে। আমদানি নিষিদ্ধ রাসায়নিক মিথাইল ব্রোমাইডের কারণে অস্ট্রেলিয়ায় চাল ও মসলা রপ্তানিতে যে জটিলতা তৈরি হয়েছে, তা নিরসনের উদ্যোগও নীতিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
যদিও আমদানি নীতির এসব সুবিধা নিয়ে এখনো অফিসিয়ালি কিছু জানায়নি বাণিজ্য মন্ত্রণালয়। গত রোববার সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন আমদানি নীতি আদেশের (আইপিও) খসড়া নিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সংশ্লিষ্টদের বৈঠক হয়।
এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, নতুন আমদানি নীতির পাতায় পাতায় পরিবর্তন আসছে। বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ট্রেড ফ্যাসিলিটেশন অ্যাগ্রিমেন্টে স্বাক্ষরকারী দেশ হওয়ায় আন্তর্জাতিক মান বজায় রেখে ব্যবসা-বাণিজ্য সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও জানা গেছে, নতুন নীতিতে গ্যাস সিলিন্ডার আমদানিতে আলাদা এইচএস কোড নির্ধারণ, পরিবেশবান্ধবভাবে ব্যাটারি রিসাইক্লিং নিশ্চিত করে পুরোনো ব্যাটারি আমদানির সুযোগ এবং পাম অলিন আমদানিতে বিএসটিআইয়ের মান উত্তীর্ণের সনদের বাধ্যবাধকতা তুলে দেওয়ার প্রস্তাব রয়েছে।
এছাড়াও খসড়ায় সব ধরনের বর্জ্য পদার্থ আমদানি নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। নিষিদ্ধ তালিকায় রয়েছে চিংড়ি, জীবিত শূকর ও শূকরজাত পণ্য, পপি বীজ, পোস্তদানা, ঘাস, ঘন চিনি, কৃত্রিম সরষের তেল, রিকন্ডিশন্ড অফিস ইকুইপমেন্ট, পুরোনো কম্পিউটার ও ইলেকট্রনিক্স সামগ্রী। এছাড়া ৭৫ ডেসিবেলের বেশি শব্দের সব হর্ন, বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক কীটনাশক, পলিথিন ও পলিপ্রোপাইলিন ব্যাগ এবং দুই স্ট্রোক ইঞ্জিনের থ্রি-হুইলার যানবাহন আমদানিও নিষিদ্ধ করা হচ্ছে।
শর্ত সাপেক্ষে আমদানির সুযোগ রাখা হয়েছে পাঁচ বছরের বেশি পুরোনো গাড়ি, তিন বছরের বেশি পুরোনো ও ১৬৫ সিসির বেশি মোটরসাইকেল, সাড়ে ৪ সেন্টিমিটারের কম ব্যাসের কারেন্ট জাল এবং এলএনজি। রিকন্ডিশন্ড গাড়ি আমদানিকারকদের মতে, যুক্তরাজ্য ও পাকিস্তানে গাড়ির বয়সসীমা শিথিল রয়েছে এবং এতে সাধারণ মানুষ কম দামে গাড়ি ব্যবহারের সুযোগ পায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাসের সুপারভাইজারের কাছে মিললো ৬ হাজার ইয়াবা
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুয়া বিজিবি পরিচয়ে ছিনতাই, পোশাক-ওয়াকিটকিসহ আটক ৩
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি ডায়ালাইসিস মেশিন বন্ধ, নেপথ্যে ভারতীয় কোম্পানি
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৭ মাত্রার বেশি ভূমিকম্পে ফায়ার সার্ভিসও ক্ষতিগ্রস্ত হতে পারে
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল, একমুঠোও জোটেনি বন্যার্তদের ভাগ্যে
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও, ৫০ কারারক্ষীকে তলব
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চট্টগ্রামে গ্যাস সংকট তীব্র: শিল্পে উৎপাদন কমেছে, চুলায় নেই আগুন
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চট্টগ্রাম ওয়াসার পানির দাম বাড়ানোর প্রস্তাব, ক্যাবের প্রতিবাদ
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাকায় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই আমেরিকার: মার্কিন জেনারেল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












