গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবন : পরিবেশবান্ধব পোকা দমন প্রযুক্তি
, ২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক অধ্যাপক ড. শাহ মোহাম্মদ নাইমুল ইসলামের নেতৃত্বে পরিচালিত গবেষণায় উদ্ভাবিত হয়েছে একটি কার্যকর ও পরিবেশবান্ধব সমাধান।
স্থানীয় একটি ছত্রাক আইবিএফ-এর ট্যালক-ভিত্তিক ফর্মুলেশন। অধ্যাপক ড. শাহ মোহাম্মদ নাইমুল ইসলাম জানান, আন্তর্জাতিক একটি সংস্থার অফিসিয়াল জার্নাল-এ প্রকাশিত এই গবেষণায় তুলা গাছকে মডেল ফসল হিসেবে ব্যবহার করা হয়েছে। তুলা অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও এটি নানা ক্ষতিকর পোকার আক্রমণে দুর্বল।
গবেষণায় দেখা গেছে, ছত্রাকটির ট্যাল্ক প্রয়োগে তুলা গাছে পোকার ক্ষতি ৩৮.৭% কমেছে এবং জীবিত পোকার সংখ্যা ৫০% হ্রাস পেয়েছে। মাঠ পর্যায়ের পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে ছত্রাক টেল্ক-এর ফোলিয়ার স্প্রে রাসায়নিক কীটনাশকের সমতুল্য কার্যকারিতা দেখিয়েছে। শুধু পোকা দমন নয়, বীজ প্রাইমিংয়ের মাধ্যমে গাছের বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং সর্বোচ্চ তুলা উৎপাদন (২.৩৯ টন/হেক্টর) অর্জিত হয়েছে। এই দ্বৈত সুবিধা জৈব পোকা দমন ও কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আইবিএফ-কে টেকসই কৃষির জন্য একটি শক্তিশালী প্রযুক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ফর্মুলেশনটির সংরক্ষণ যোগ্যতাও প্রশংসনীয়। চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছয় মাসে কনিডিয়ার কার্যকারিতা মাত্র ১৭% হ্রাস পেয়েছে, যা মাঠ পর্যায়ে ব্যবহার ও বিতরণের জন্য উপযোগী।
এই অর্জন বাজারজাতকরণের পথে একটি বড় মাইলফলক। এটি এখন বাজারে ছাড়ার জন্য প্রস্তুত এবং এই পর্যায়ে শিল্প খাতের সম্পৃক্ততা অত্যন্ত জরুরি। বৃহৎ পরিসরে উৎপাদন, মান নিয়ন্ত্রণ এবং কৃষকের কাছে পৌঁছানোর জন্য শিল্প প্রতিষ্ঠান ও কৃষি প্রযুক্তি কোম্পানির অংশগ্রহণ অপরিহার্য। এটির বাণিজ্যিকীকরণ শুধু নিরাপদ বিকল্পই নয় বরং পরিবেশবান্ধব কৃষি শিল্প, গ্রামীণ উদ্যোক্তা উন্নয়ন এবং রপ্তানি সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করবে।
রাসায়নিক কীটনাশকের ওপর নির্ভরতা কমিয়ে বাংলাদেশ খাদ্য দূষণ, পরিবেশগত ক্ষতি এবং কৃষকের অর্থনৈতিক চাপ কমাতে সক্ষম হবে। ছত্রাকটির মতো জৈব নিয়ন্ত্রণ প্রযুক্তি নিরাপদ, সাশ্রয়ী এবং পানিবায়ু সহনশীল কৃষির লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিগগিরই বাস্তবায়িত হচ্ছে না ৯ম পে-স্কেল, দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হেপাটাইটিস সি আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষ দশে বাংলাদেশ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেয়ের কান্ডে জামাত এমপির বাসভবন ঘেরাও, মহাসড়ক অবরোধ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মাইক্রোপ্লাস্টিক শরীরের বিভিন্ন অঙ্গে জমে, ক্ষতির বৈজ্ঞানিক তথ্য নেই’
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ করে টুথপেস্টের অনুমোদন দেয়া হয় -বিএসটিআই
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই -ফখরুল
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনপ্রিয়তা না থাকলে সাংগঠনিক কার্যক্রম কোনো কাজে আসবে না -রিজভী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পদ ছাড়লে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব -তথ্য উপদেষ্টা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে -বাণিজ্যমন্ত্রী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস ছাড়া মিলবে না রেজিস্ট্রেশন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)