রাজশাহী অঞ্চলের উন্নয়নে পদ্মা ব্যারেজ ও কৃষিঋণ মওকুফ করা হবে -তারেক রহমান
, ১০ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ তাসি, ১৩৯৩ শামসী সন , ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৬ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
রাজশাহী সংবাদদাতা:
অঞ্চলের কৃষি ও পানি সমস্যার সমাধানে পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন, আগামী নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে।
গত জুমুয়াবার রাজশাহীর মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় তারেক রহমান রাজশাহী অঞ্চলের উন্নয়ন নিয়ে তার পরিকল্পনার কথা তুলে ধরেন। বিশেষ করে বরেন্দ্র প্রকল্প, আম সংরক্ষণ, শিক্ষা ও আইটি খাতের উন্নয়ন এবং ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্যসেবা নিয়ে তিনি তার ভাবনার কথা জানান।
রাজশাহী অঞ্চলের কৃষি ও পানি সমস্যার সমাধানে জিয়াউর রহমানের আমলে নেওয়া বরেন্দ্র প্রকল্পের কথা স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, শহীদ জিয়ার বরেন্দ্র প্রকল্পের ফলে এই অঞ্চলে খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়েছিল। কিন্তু বিগত ১৬ বছরে এই প্রকল্পকে ধামাচাপা দিয়ে রাখা হয়েছে। আমরা সরকার গঠন করলে বরেন্দ্র প্রকল্প পুনরায় চালু করব এবং খালগুলো খনন করব।
তিনি আরও বলেন, আপনাদের সমর্থন থাকলে আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। এটি হলে রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জসহ পুরো অঞ্চলের মানুষের উপকার হবে।
কৃষকদের ভাগ্য উন্নয়নে বিএনপির পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। আমরা কৃষকদের জন্য "কৃষি কার্ড" চালু করব, যার মাধ্যমে তারা ব্যাংক ঋণ, সার, বীজ ও কীটনাশকের সুবিধা পাবেন।
এ সময় তিনি ঘোষণা দেন, আগামী ১২ তারিখে ধানের শীষ বিজয়ী হয়ে সরকার গঠন করলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে।
রাজশাহী অঞ্চলের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ আম সংরক্ষণের বিষয়ে তিনি বলেন, এখানে আম সংরক্ষণের কোনো হিমাগার নেই। আমাদের পরিকল্পনায় আছে, কীভাবে আম বেশি দিন সংরক্ষণ করা যায়। আমরা এ অঞ্চলে আমের জন্য বিশেষ হিমাগার তৈরি করতে চাই।
রাজশাহী আইটি পার্কের বর্তমান অবস্থার সমালোচনা করে বিএনপি প্রধান বলেন, আইটি পার্ক আছে, কিন্তু কাজ নেই। আমরা এটাকে সচল করতে চাই। শিক্ষিত ও আইটি দক্ষ তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। এ ছাড়া ভোকেশনাল ইনস্টিটিউট গড়ে তুলে তরুণদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানির নিচে রেললাইন, ৮০০ যাত্রী নিয়ে আটকে পর্যটক এক্সপ্রেস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪২ বছরের রেকর্ড বৃষ্টি, পানিবদ্ধতায় কার্যত অচল চট্টগ্রাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু আক্রান্ত রোগী ৭ হাজার ছাড়াল
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শ্বেতহস্তী কর্ণফুলী টানেল: অপচয়-অনিয়মের পাহাড়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এলএনজি সরবরাহ ব্যাহত, সারা দেশে গ্যাসের তীব্র সংকট
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফারুক আহমেদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরব হচ্ছে আওয়ামী লীগ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে -প্রধানমন্ত্রী
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১২ জেলায় বন্যার আভাস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশ্ন ফাঁসের সাজা কমে ৫ বছর, সংসদে বিল পাস
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












