যমুনার চরে বৈচিত্র্যময় ফসলের সমারোহ
, ২৩ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৩ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৯ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
টাঙ্গাইল সংবাদাদতা:
যমুনায় জেগে উঠেছে অসংখ্য চর। সেসব বালুচরে কৃষি বিপ্লব ঘটিয়েছে নদীভাঙা মানুষ। কৃষকরা ব্যস্ত হয়ে পড়েছেন চাষাবাদে। বালুতেই ফলাচ্ছেন সোনার ফসল। একরের পর একর জমিতে এখন সবুজের হাতছানি। চাষ হচ্ছে গম, ভুট্টা, গম, আলুসহ নানা জাতের ফসল ও সবজির।
তবে সার ও কীটনাশকের দাম বেশি হওয়ায় কিছুটা হিমশিম খেতে হচ্ছে কৃষকদের। প্রশ্ন তুলেছেন কৃষি অফিসের তদারকি নিয়েও। কৃষি বিভাগ বলছে, প্রণোদনাসহ কৃষকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।
টাঙ্গাইলের যমুনার চরাঞ্চলে এখন চোখ ধাঁধানো বর্ণিল সবুজ ফসলের সরব উপস্থিতি। জেলার নদী বিধৌত উপজেলা গোপালপুর, ভূঞাপুর, কালিহাতী, টাঙ্গাইল সদর ও নাগরপুরের বালুচরে পলিমাটি জমে এখন উর্বর আবাদি জমিতে পরিণত হয়েছে। দিগন্ত বিস্তীর্ণ বালুচরে শোভা পাচ্ছে নানা রকম ফসলের সমারোহ। এবারের বন্যার পানি নেমে যাওয়ার পরপরই চরের চাষিরা নাওয়া-খাওয়া ছেড়ে জমিতে ফসল চাষে সময় দিচ্ছেন। ভুট্টা, সরিষা, ধান, গম, চিনাবাদাম, মিষ্টি কুমড়া, আলু, মিষ্টি আলু, রসুন, পেঁয়াজ, কাউন, মশুর ডাল ও খেসারি ডালসহ প্রায় সব ধরনের শাকসবজি চাষাবাদ করছেন কৃষকরা। স্বপ্ন দেখছেন অধিক লাভবান হওয়ার।
তবে কৃষকদের অভিযোগ, কৃষি অফিস ঠিকমতো তদারকি না করা এবং সার ও কীটনাশকের দাম বেশি হওয়ায় কিছুটা শঙ্কা কাজ করছে তাদের মাঝে।
চর তালতলা, চর শুশুয়া, বেহারির চর, জঙ্গিচর, চরসোহাগভাগা, চরকালিপুর, চরচন্দনি, চরবাসুদেবসহ প্রায় সব চরের মানুষ কৃষি কাজের সাথে জড়িত। কৃষি কাজ করে চলে তাদের জীবন জীবিকা।
প্রতিবছর তারা কৃষি কাজে ভালো লাভ পান। বাড়িতে গবাদিপশু পালন করেও লাভবান হন। বর্ষাকালে কৃষিকাজ থাকে না বিধায় এই মৌসুমে কৃষি ফসলের পাশাপাশি বাড়িতে হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া, ঘোড়া পালন করেন তারা। বর্ষার আগেই অবশ্য গবাদিপশু বিক্রি করে দেয় এসব চরাঞ্চলের কৃষকরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)