পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, ভারতের ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। সেই সঙ্গে দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে।
এই অবস্থায় শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বাকি অংশ পড়ুন...
নোয়াখালীর হাতিয়ায় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে তার স্বজনদের বিরুদ্ধে। এ সময় পুলিশ সদস্যদের মারধর করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সুখচর ইউনিয়নের রামচরণ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নিজাম উদ্দিনকে গ্রেপ্তারে অভিযান চালায় হাতিয়া থানা পুলিশ। নিজাম উদ্দিন উপজেলার সুখচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর আমানুল্লাহ এলাকার মৃত সাঈদুল হকের ছেলে। বাকি অংশ পড়ুন...
বগুড়ার ধুনটে পরকীয়া সম্পর্কের সন্দেহে মুন্নি খাতুন (৩৪) নামে দুই সন্তানের জননীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী নুর সালামের (৩৮) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার মথুরাপুর ইউনিয়নের মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙে মুন্নি খাতুনের মরদেহ উদ্ধার করে। এ সময় ঘরের টয়লেট থেকে তার স্বামী নুর সালামকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলা বাকি অংশ পড়ুন...
ন্যাটোভুক্ত কয়েকটি দেশকে রাশিয়ার বিরুদ্ধে বক্তব্য দেয়ার ক্ষেত্রে সংযত করার আহ্বান জানিয়েছে পেন্টাগন। তাদের যুক্তি হলো, রাশিয়াকে নিয়ে ইউরোপীয় নেতাদের বেফাঁস মন্তব্যের কারণ সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। বিষয়টি সম্পর্কে অবগত চার ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তিরা জানান, লিথুয়ানিয়া, লাটভিয়া ও এস্তোনিয়াসহ কয়েকটি দেশকে প্রকাশ্যে দেয়া বক্তব্যের ক্ষেত্রে সংযত থাকার অনুরোধ জানানো হয়েছে। দ্বিপাক্ষিক বৈঠকে দেয়া এই বার্তাগুলো অন্য কোনও ইউরোপীয় à বাকি অংশ পড়ুন...
নূরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, নির্বাচনে হেরে গেলেই জামায়াত ‘পাগলামি’ শুরু করে দেয়। তাদের এই পাগলামির একটি নির্দিষ্ট সীমা থাকা উচিত। অন্যথায় তারা দেশের জনগণের তোপের মুখে পড়বে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ফাসিয়াতলা লঞ্চঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদের ভাঙন রোধে জরুরি তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি খোকন তালুকদার বলেন, নূà বাকি অংশ পড়ুন...
হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের সাড়ে তিন বছর পর মহব্বত আলী নামে এক ব্যক্তির দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামনগর গ্রামের একটি বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে তার দেহাবশেষ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ২টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল এ অভিযান চালায়। গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে সেপটিক ট্যাংক থেকে দেহাবশেষ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মহব্বত আলী রামনগর গ্রামের রুস্তম আলীর ছেলে। প্রায় সাড়ে তিন ঠবাকি অংশ পড়ুন...
জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা আরও জোরালো হয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে সাড়ে তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে স্বর্ণের দাম।
শুক্রবার (৩০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৭ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৮০ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে। আর ডিসেম্বরের সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৯১ দশমিক ১০ ডলারে নেমে এসেছে। চলতি মাসে এখন পর্যন্ত মূল্যবান এই ধাতুর দাম ৪ দà বাকি অংশ পড়ুন...
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বাড়লেও ইউরোপের অর্থনীতি প্রবৃদ্ধির ধারা ধরে রেখেছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আগের প্রান্তিকের তুলনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইউরো মুদ্রা ব্যবহারকারী ২১টি দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) বেড়েছে ০.৪ শতাংশ। খবর এএফপি।
শুক্রবার (৩০ অক্টোবর) প্রকাশিত ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্যে এ চিত্র উঠে এসেছে। অর্থনীতিবিদদের পূর্বাভাস ছিল, এ সময়ে প্রবৃদ্ধি হবে ০.২ শতাংশ। ফলে প্রত্যাশার চেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে ইউরোজোনের অর্থনীতি। à বাকি অংশ পড়ুন...
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। পাবনা জেলা পুলিশ সুপার আবু আশ্রাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- সদর উপজেলার গজমতি গ্রামের রবিউল ইসলামের ছেলে শাওন (২২), নলমুড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রব্বেল হোসেন (২২), শাহজাহান আলীর ছেলে মিজান আলী (১২), মনিরুল ইসলামের ছেলে সাজিদ হোসেন (১০), শাহাদত প্রামাণিকের ছেলে আব্দুল্লাহ প্রামাণিক (১৮) ও ইবাদুল হোসেনের ছেলে ইমন হোসেন (১৪)। শেষের চারজন পরস্পরের চাচাতো ভাই।
আহত দুজন হলেন- গজমতি গ্রামের আতাপ আলীর ছেলে রিপন (৩২) ও অজ্ঞাতপরিচয় এক কিশোর (১৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাকি অংশ পড়ুন...
সাভারের আশুলিয়ায় পূর্বশত্রুতা ও আধিপত্যের বিরোধের জেরে রকি দেওয়ান নামের এক যুবককে লক্ষ্য করে গুলি ছুড়েছে প্রতিপক্ষের লোকজন। এ সময় রকির সঙ্গে থাকা বন্ধু সাইদুর রহমান (৩২) গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে আশুলিয়া থানার ধলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।
আহত সাইদুর রহমান লালমনিরহাট সদর উপজেলার পাঠানটারি এলাকার রফিকুল ইসলামের ছেলে।
পà বাকি অংশ পড়ুন...
এদিকে ফলাফল প্রকাশের পর তা নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করার সুযোগ পাচ্ছেন। আগামী রোববার (১ নভেম্বর) থেকে অনলাইনে এ আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ৭ নভেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের আবেদন ও ফি পরিশোধের কার্যক্রম সম্পন্ন করতে হবে।
শুক্রবার (৩০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড।
যেভাবে আবেদন করবেন
ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের নির্ধারিত অনলাইন পোর্টালে প্রবেশ করতে বাকি অংশ পড়ুন...
পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনা পাতিল বিলে আকস্মিক বজ্রপাতে ৬ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে বিলটিতে স্থানীয় একাধিক গ্রামের মানুষ একসঙ্গে মাছ ধরতে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মালঞ্চি ইউনিয়নের সোনা পাতিল বিলে আশপাশের কয়েকটি গ্রামের লোকজন মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে তীব্র বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই ৬ জন প্রাণ হারান। বজ্রপাতের প্রচণ্ডতায় অধিকাংশের শরীর মারাত্মকভাবে ঝলসে যায়। এ সময় আহত হন আরও ৩ জন।
ঘটনার সত্যঠবাকি অংশ পড়ুন...












