পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফসহ হত্যা মামলার আসামি ছিনিয়ে নিল স্বজনরা
, ২০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০১ নভেম্বর, ২০২৬ খ্রি:, ১৬ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নোয়াখালীর হাতিয়ায় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে তার স্বজনদের বিরুদ্ধে। এ সময় পুলিশ সদস্যদের মারধর করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সুখচর ইউনিয়নের রামচরণ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নিজাম উদ্দিনকে গ্রেপ্তারে অভিযান চালায় হাতিয়া থানা পুলিশ। নিজাম উদ্দিন উপজেলার সুখচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর আমানুল্লাহ এলাকার মৃত সাঈদুল হকের ছেলে।
অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তারের পর তার স্বজনরা ঘটনাস্থলে জড়ো হয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেন। একপর্যায়ে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফসহ আসামিকে ছিনিয়ে নিয়ে যান তারা। পরে নিজাম উদ্দিন ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মগোপনে চলে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যের সংখ্যা কম থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় পুলিশ সদস্যদের মারধর করা হয় বলেও দাবি করেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী জানান, এ ঘটনার পর বাজারে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ বাজারের লোকজনকে সেখান থেকে চলে যেতে বললে এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিজাম উদ্দিনকে গ্রেপ্তারের পর তার স্বজন ও উৎসুক লোকজন পুলিশকে ঘিরে ফেলেন। এ সুযোগে তিনি পালিয়ে যান। তাকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি সরকারি কাজে বাধা দেয়া ব্যক্তিদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকায় বাস রুট ৯৮ থেকে কমে ৩২ হচ্ছে, ৬টির উদ্বোধন আজ
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এক মাসের মধ্যেই ফের পরীক্ষা দিতে পারবে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্যরা
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিম ভাজি না দেয়ায় ঘুমন্ত মাকে ছুরিকাঘাতে হত্যা!
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কৃষিঋণ মওকুফে স্বস্তিতে ১৪ লাখ কৃষক
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আধিপত্য বিস্তার নিয়ে বিচ্ছিন্নতাবাদী দুই পক্ষের গোলাগুলি
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাসের হার ৫২.১২%; ২২ বছরের মধ্যে সর্বনিম্ন
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিনিদের সুর বদলে গেছে’, ভ্যান্সের চিঠি প্রসঙ্গে রেজাই
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সংসদের আগামী অধিবেশনেই পাস হবে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ আইন: বিদ্যুৎমন্ত্রী
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইটনায় পাচারের সময় নৌকাসহ ১০৮ বস্তা সার জব্দ
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বঙ্গোপসাগরঃ নতুন ঘূর্ণিঝড়ের নাম প্রকাশ, আঘাত হানতে পারে কখন-কোথায়
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












