রাশিয়ার পক্ষ নিয়ে ইউরোপীয় দেশগুলোকে পেন্টাগনের সতর্কবার্তা
, ৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
ন্যাটোভুক্ত কয়েকটি দেশকে রাশিয়ার বিরুদ্ধে বক্তব্য দেয়ার ক্ষেত্রে সংযত করার আহ্বান জানিয়েছে পেন্টাগন। তাদের যুক্তি হলো, রাশিয়াকে নিয়ে ইউরোপীয় নেতাদের বেফাঁস মন্তব্যের কারণ সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। বিষয়টি সম্পর্কে অবগত চার ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তিরা জানান, লিথুয়ানিয়া, লাটভিয়া ও এস্তোনিয়াসহ কয়েকটি দেশকে প্রকাশ্যে দেয়া বক্তব্যের ক্ষেত্রে সংযত থাকার অনুরোধ জানানো হয়েছে। দ্বিপাক্ষিক বৈঠকে দেয়া এই বার্তাগুলো অন্য কোনও ইউরোপীয় সরকারের কাছেও পৌঁছে দেয়া হয়েছে কি না, তা স্পষ্ট নয়।
এ বিষয়ে জানতে চাইলে পেন্টাগনের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা একান্তই নিজস্ব বিষয়। তাই এসব অভিযোগের বিষয়ে আমরা কোনো মন্তব্য করব না।’
বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি জানান, ইউরোপীয় নেতাদের কিছু মন্তব্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের নজরে এসেছে। এসব মন্তব্যের সারমর্ম হচ্ছে, ইউক্রেন যুদ্ধে কোণঠাসা হয়ে ন্যাটোভুক্ত দেশগুলোর বিরুদ্ধে বিক্ষিপ্ত বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে রাশিয়া।
ইউরোপে মার্কিন সেনা মোতায়েনের সংখ্যা নিয়ে কাজ করা পেন্টাগনের নীতি বিষয়ক প্রধান এলব্রিজ কোলবির মাধ্যম এই বার্তা পাঠানো হয়েছে। তবে আর কোন কোন কর্মকর্তা এর সঙ্গে যুক্ত ছিলেন, তা রয়টার্স নিশ্চিত হতে পারেনি।
রাশিয়ার হুমকি নিয়ে ন্যাটোভুক্ত দেশগুলো কীভাবে প্রতিক্রিয়া জানাতেপারে, তা নিয়ে সামরিক জোটটির মধ্যে বিভক্তি লক্ষ্য করা গেছে। এক পক্ষের মতে, মস্কোর কর্মকাণ্ড নিয়ে অতিরিক্ত প্রতিরক্রিয়া জানালে তা পরোক্ষভাবে ক্রেমলিনের উদ্দেশ্যকেই সফল করতে পারে। কারণ ভীতি ছড়িয়ে ইউক্রেনের প্রতি ইউরোপীয়দের সমর্থন কমিয়ে আনাই রাশিয়ার আসল উদ্দেশ্য।
অন্যদের যুক্তি হলো—ইউরোপীয় সরকারগুলোর উচিত তাদের জনগণের কাছে বিষয়টি নিয়ে স্বচ্ছ থাকা, যাতে তারা বুঝতে পারে মস্কোকে দূরে রাখতে হলে ত্যাগ স্বীকার করা এবং সম্পদের জোগান দেয়া প্রয়োজন। বিশেষ করে রাশিয়া যখন ইউরোপের বিভিন্ন দেশে গোপন অভিযানের মাধ্যমে অস্থিরতা তৈরির চেষ্টা করছে, তখন প্রকাশ্য প্রতিক্রিয়া জানানো বেশি প্রাসঙ্গিক বলে মত তাদের।
রাশিয়া অবশ্য এই ধরনের গোপন অভিযান চালানোর কথা অস্বীকার করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রকাশ্যে ভারতবিরোধিতা, আড়ালে ‘র’-এর সঙ্গে বৈঠক-এ কেমন দ্বৈতনীতি?
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি থেকে ফিরছে ৫ প্রবাসীর লাশ, শোকের মধ্যেও ঋণের চাপ
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজধানীর খুচরা বাজারে সবজি-মুরগির চড়া দাম
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পুলিশ হয়ে ছাড়েননি ওকালতি, ওসিকে আইনজীবী সমিতির নোটিশ
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারত থেকে আনা চালে ক্যানসার সৃষ্টিকারী উপাদান
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আবারও ঢাকা নিয়ে নতুন নতুন প্রকল্প, ভোগান্তির শঙ্কা
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পোশাক ক্রয়াদেশ কমার শঙ্কা
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্রায়ত্ত কারখানার অব্যবহৃত ১০,৩০৬ একর জমি সব ব্যবসার জন্য উন্মুক্ত করতে যাচ্ছে সরকার
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারিকেল দ্বীপ ভ্রমণ: পর্যটকদের অপেক্ষা বাড়ছে
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কৃষ্ণসাগরে বিস্ফোরণের পর ডুবে গেল ইসরায়েলি জাহাজ
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, শিক্ষাসংস্কারসহ ১৬ দফা দাবীতে প্রতিবাদী সমাবেশ
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী ট্যাংকারে আগুন
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












