জামায়াত নির্বাচনে হেরে গেলেই পাগলামি শুরু করে: খোকন তালুকদার
, ১৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১ সাদিস, ১৩৯৪ শামসী সন , ৩০ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৪ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নূরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, নির্বাচনে হেরে গেলেই জামায়াত ‘পাগলামি’ শুরু করে দেয়। তাদের এই পাগলামির একটি নির্দিষ্ট সীমা থাকা উচিত। অন্যথায় তারা দেশের জনগণের তোপের মুখে পড়বে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ফাসিয়াতলা লঞ্চঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদের ভাঙন রোধে জরুরি তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি খোকন তালুকদার বলেন, নূরগাঁও-১ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনকে ঘিরে ‘বটবাহিনী’র মাধ্যমে প্রোপাগান্ডা বা অপপ্রচার ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমরা জানি, তারা হেরে গেলেই এমন আচরণ করে থাকে।
নদীভাঙন রোধে সরকারের পদক্ষেপ তুলে ধরে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ও পানিসম্পদমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে, যেখানেই জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা প্রয়োজন, সেখানেই তা ফেলে নদীভাঙন রোধে দ্রুত কাজ করতে হবে। আমরা যেভাবে ডিও লেটারের মাধ্যমে বিষয়টি অবহিত করছি, সরকারও তাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।
অনুষ্ঠানে কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদার, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মাইনুল ইসলাম মামুন, যুবদল নেতা মামুন শিকদার, কালকিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার এবং আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি জিন্নাত আলী সরদারসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাড়ে ৩ বছর পর সেপটিক ট্যাংক থেকে মহব্বত আলীর দেহাবশেষ উদ্ধার, গ্রেপ্তার ২
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্ববাজারে এক ধাক্কায় সাড়ে তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে স্বর্ণের দাম
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুদ্ধের উত্তাপেও ইউরোপের অর্থনীতিতে প্রবৃদ্ধি
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে ছিলেন সাইদুর, হঠাৎ গুলি লেগে লুটিয়ে পড়লেন
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন কীভাবে করবেন, জানাল শিক্ষাবোর্ড
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২৭ সালের ডিসেম্বরে তিস্তা প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হাটের ইজারা নিয়ে বিরোধ, গুলিতে নিহত দুজনের পরিচয় মিলল
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদারদের বুলডোজার যখন বীর যোদ্ধাদের সামনে পড়ে
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী, ইরানের ওপর হামলায় আমরা ব্যর্থ হয়েছি
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুসলিম হত্যায় সাজা মাত্র ৭ বছর, গরু হত্যায় যাবজ্জীবন!
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












