বজ্রসহ বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
দেশজুড়ে বিচ্ছিন্নভাবে অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ৫৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই অবস্থায় আগামী ৪ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
, ৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, ভারতের ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। সেই সঙ্গে দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে।
এই অবস্থায় শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি রোববার (১ নভেম্বর) একই সময় পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে শনিবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রোববার দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ নাজমুল হক আরও জানিয়েছেন, আগামী সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি মঙ্গলবার (৩ নভেম্বর) একই সময় পর্যন্ত বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে সোমবার দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও মঙ্গলবার রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
এ ছাড়া আগামী বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর এই সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় নেত্রকোণায় দেশের সর্বোচ্চ ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে পাবনার ঈশ্বরদীতে ৩৮ মিলিমিটার ছাড়াও রাজশাহীতে ২৪, খুলনার কয়রায় ২১, টাঙ্গাইলে ১৬, রাজশাহীর বাঘাবাড়ীতে ১১, সিরাজগঞ্জের তাড়াশে ৯, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৮ মিলিমিটারসহ দেশের বেশকিছু অঞ্চলে বৃষ্টি হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রকাশ্যে ভারতবিরোধিতা, আড়ালে ‘র’-এর সঙ্গে বৈঠক-এ কেমন দ্বৈতনীতি?
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি থেকে ফিরছে ৫ প্রবাসীর লাশ, শোকের মধ্যেও ঋণের চাপ
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজধানীর খুচরা বাজারে সবজি-মুরগির চড়া দাম
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পুলিশ হয়ে ছাড়েননি ওকালতি, ওসিকে আইনজীবী সমিতির নোটিশ
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারত থেকে আনা চালে ক্যানসার সৃষ্টিকারী উপাদান
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আবারও ঢাকা নিয়ে নতুন নতুন প্রকল্প, ভোগান্তির শঙ্কা
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পোশাক ক্রয়াদেশ কমার শঙ্কা
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্রায়ত্ত কারখানার অব্যবহৃত ১০,৩০৬ একর জমি সব ব্যবসার জন্য উন্মুক্ত করতে যাচ্ছে সরকার
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারিকেল দ্বীপ ভ্রমণ: পর্যটকদের অপেক্ষা বাড়ছে
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কৃষ্ণসাগরে বিস্ফোরণের পর ডুবে গেল ইসরায়েলি জাহাজ
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, শিক্ষাসংস্কারসহ ১৬ দফা দাবীতে প্রতিবাদী সমাবেশ
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী ট্যাংকারে আগুন
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












