আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরাইল তাদের মনগড়া অপপ্রচারগুলো প্রচারের জন্য টার্গেটভিত্তিক কনটেন্ট তৈরি এবং চ্যাটজিপিটিকে প্রশিক্ষণ দিতে একটি মার্কিন কোম্পানিকে নিয়োগ দিয়েছে। একটি আরব ওয়েবসাইট এই তথ্য ফাঁস করেছে।
ইসরায়েল রক্ষণশীলদের সঙ্গে যুক্ত কোম্পানি 'ক্লক টাওয়ার এক্সএলএলসি'র সঙ্গে ৬ মিলিয়ন ডলারের একটি চুক্তি করেছে, যাতে জেনারেশন জেড-এর জন্য উপযোগী মিডিয়া কনটেন্ট তৈরি করে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের পক্ষপাতিত্ব তৈরি করা যায়।
রিপোর্ট অনুযায়ী, ক্লক টাওয়ার জিপিটি ফরম্যাটিংয়ের ফলাফলকে কথোপকথনে নিয়ে আসার জন্য ওয়েবসাইট এবং কনঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বিহারের আসন্ন নির্বাচনে প্রচারণা তুঙ্গে উঠেছে। অভিযোগ আর পাল্টা অভিযোগে সরগরম রাজনৈতিক অঙ্গন। এর মধ্যেই প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ নিয়ে অভিযোগ। এই ইস্যুতে প্রধানমন্ত্রী মোদির বক্তব্যকে সরাসরি খ-ন করে পাল্টা আক্রমণ করেছে এআইএমআইএম প্রধান ওয়াইসি।
গত সপ্তাহে পূর্ণিয়ায় এক সমাবেশে মোদি অভিযোগ করেছিলো, কংগ্রেস ও আরজেডি বিহারে ‘অনুপ্রবেশকারীদের’ আশ্রয় দিচ্ছে। এর জবাবে ওয়াইসি দাবি করে, বিহারে কোনো বাংলাদেশি নেই, বিশেষ করে সীমান্ত অঞ্চলে, যেখানে তার দল আগের নির্বাচনে ভালো ফল করেছঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গত এক বছরে সব ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মে বাংলাদেশি ব্যবহারকারীর উপস্থিতি বেশি।
২০২৪ সালের আগস্ট থেকে চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত সময়ে এসব ব্যবহারকারী বেড়েছে প্রায় অর্ধকোটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারী বাড়ার পেছনে বেশ কিছু কারণ উল্লেখ করছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও পর্যবেক্ষকরা। তার মধ্যে সবচেয়ে বড় কারণ ‘রাজনীতি’। পর্যবেক্ষকদের মতে, সম্প্রতি সামাজিকমাধ্যমে অবাধে মতপ্রকাশের সুযোগ আগের চেয়ে বেড়েছে। বেà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শেষ ১১ বছরে পুলিশ পদক পান ১ হাজার ৬৫৬ জন। বিরোধী দলমতকে দমন-পীড়ন, গুম-খুন ও তথকথিত ‘জঙ্গি’ মঞ্চায়নসহ বিতর্কিত কর্মকা-ে জড়িতদের দেওয়া হয় এসব পদক। পদক দেয়া হয় তিনটি বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালনকারীদেরও। এর মধ্যে সবচেয়ে বেশি পদক দেওয়া হয় ‘রাতের ভোট’খ্যাত ২০১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের। অতীতের রেওয়াজ ভঙ্গ করে শেখ হাসিনার আমলে নিয়োগ পাওয়া সব আইজিপি এসব পুরস্কারে ভূষিত হন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুককে বেদম পেটানোর পর টানা দুই বছর হারুন অà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলতি ২০২৫ এর জুন শেষে দেশের মোট বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে ১১২.১৬ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১১ হাজার ২১৬ কোটি ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১৩ লাখ ৬৮ হাজার ৩৫২ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
তথ্যানুযায়ী, বর্তমান বৈদেশিক ঋণের মধ্যে প্রায় ৮১ বিলিয়ন ডলারই বেড়েছে গত সাড়ে ১৫ বছরে। এ সময়ে সরকার আইএমএফ, বিশ্বব্যাংক, এডিবি, জাইকা, এআইআইবিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে ব্যাপক হারে ঋণ নিয়েছে। এ সময়ে বেসরকারি উদ্যোক্তারাও বিদেশি উৎস থেকে কম সুদের ঋণে ঝুঁকেছেন।
তথ্য বলছে, বৈদেশিক এ ঋণের মধ্যে সরকারি খাতে রয়েছে ৮২ শ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গাজায় ফিলিস্তিনিদের হত্যায় কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে দখলদার ইসরায়েল। আর এই অস্ত্রগুলো যৌথভাবে তৈরি করেছে ইসরায়েলের ওয়েপনস ইন্ডাস্ট্রিজ ও ভারতের আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস। মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক বিস্তারিত অনুসন্ধানী প্রতিবেদনে এই বিষয়টি উঠে এসেছে।
ফিলিস্তিনি ছিটমহল গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চালানো ভয়াবহ অভিযানে ইসরায়েলি সেনারা ব্যবহার করছে আরবেল নামের নতুন এক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত অস্ত্র ব্যবস্থা। পà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের মোট ধানের প্রায় ৫৫ শতাংশ বোরো মৌসুমে উৎপাদন হয়। তাই খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বোরো ধানকে গুরুত্বপূর্ণ বিবেচনা করেন বিশেষজ্ঞরা। দেশে কী পরিমাণ জমিতে বোরো ধানের চাষ হয় সে তথ্য পাওয়া যায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কাছে। তবে সংস্থাটির প্রকাশ করা এ তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। বিশেষ করে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, স্যাটেলাইট ইমেজ প্রযুক্তির মাধ্যমে হিসাব করা বোরো ধান আবাদের জমির পরিমাণ বিবিএসের হিসাবের চেয়ে ১২ শতাংশ কম। জমির পরিমাণ বেশি দেখানোর ফলে স্বাভাবিকভাবে উৎপাদনের à বাকি অংশ পড়ুন...
সিআইডির ডিজিটাল ফরেনসিক ল্যাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি অধ্যাপক মাকসুদ কামালের একটি অডিও ক্লিপ যাচাই করে উভয়ের কণ্ঠস্বর শনাক্ত করা হয়েছে।
বিশেষ তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে চলতি বছরের ১২ মে মামলার আলামত হিসেবে একটি সিডি ও একটি ডিভিডি ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। সিডিটিতে সংরক্ষিত ছিলো বিতর্কিত কথোপকথন, আর ডিভিডিটিতে ছিলো শেখ হাসিনা ও মাকসুদ কামালের নমুনা কণ্ঠস্বর।
গত মঙ্গলবার সিআইডির ডিজিটাল ফরেনসিক ল্যাবে কর্মরত সাব-ইন্সপেক্টর শাহেদ জোবায়ের লরেন্স এই তথ্য জানান।
লরেন্স জঠবাকি অংশ পড়ুন...
ময়মনসিংহ সংবাদদাতা:
হিট স্ট্রেস সমস্যা বর্তমানে আরও তীব্র হয়েছে। অথচ বেশিরভাগ খামারেই নেই কোনো আধুনিক ব্যবস্থা, যা আগে থেকে জানাবে 'পশুটি ঝুঁকিতে আছে'। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী আল মোমেন প্রান্ত প্রযুক্তির হাত ধরে এই সংকটের সমাধান খুঁজে বের করেছেন। আর তার গবেষণায় দিকনির্দেশনা দিয়েছেন পশুবিজ্ঞান বিভাগের অধ্যাপক রকিবুল ইসলাম খান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ খামারে প্রযুক্তিটি বাস্তবায়নে সহায়তা করেছেন পশুবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম। গবেষকদল উদà বাকি অংশ পড়ুন...
চীনা বিজ্ঞানীরা তৈরি করেছে বিশ্বের প্রথম কৃত্রিম জিভ, যা মানুষের মতো স্বাদ শনাক্ত করতে পারে এবং মনে রাখতে পারে। গত ১৫ জুলাই ‘পিএনএএস’ জার্নালে প্রকাশিত গবেষণা নিবন্ধে জানানো হয়, এই প্রযুক্তি ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা, পানির মান নির্ধারণ এবং রোগ শনাক্তে বড় ভূমিকা রাখতে পারে।
গবেষকেরা বলছে, এই কৃত্রিম জিভ নিউরোমরফিক কম্পিউটিং-অর্থাৎ মানুষের মস্তিষ্কের মতো তথ্য প্রক্রিয়াকরণে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সিস্টেম তৈরির পথে একটি বড় পদক্ষেপ।
যেভাবে কাজ করে কৃত্রিম জিভ:
ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে গ্রাফিন অক্সাইড মেমব্রেন, বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, আইসিটি থেকে জুলাইযোদ্ধাসহ এক লাখ শিক্ষার্থীকে ডিজিটাল স্কিলস প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণার্থীদের পরামর্শ নিয়ে আমরা এ প্রশিক্ষণকে সময়োপযোগী করতে চাই।
তিনি বলেন, এআই এবং জেনারেটেড এআই সম্পর্কে জ্ঞান অর্জন করতে না পারলে আমরা দেশে এবং আন্তর্জাতিকভাবে পিছিয়ে যাব।
রংপুরে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আঞ্চলিক কার্যালয়ে জুলাই যোদ্ধাদের কম্পিউটার ফান্ডামেন্টাল এবং ডিজিটাল মার্কেটি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ট্রাম্প প্রশাসন গাজার ফিলিস্তিনিদের জন্য একটি বিতর্কিত পুনর্গঠন পরিকল্পনা নিয়ে কাজ করছে, যেখানে ২০ লাখ গাজার অধিবাসীকে তাদের ভূমি ছাড়ার জন্য জনপ্রতি ৫,০০০ ডলার নগদ অর্থসহ নানা সুবিধা প্রদান করা হবে। এই পরিকল্পনার আওতায়, গাজার যুদ্ধবিধ্বস্ত ভূখ-টি ১০ বছরের জন্য যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা হবে এবং একে অত্যাধুনিক পর্যটন কেন্দ্র ও প্রযুক্তি হাবে রূপান্তর করা হবে।
দ্য ওয়াশিংটন পোস্ট এর প্রতিবেদনে জানানো হয়, হোয়াইট হাউসে আলোচিত ৩৮ পৃষ্ঠার এমনই এক প্রস্তাবনা থেকে এই তথ্য ফাঁস হয়েছে। এই পরিকল্পনাটির নাম ‘গাজ বাকি অংশ পড়ুন...












