শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১৫ সাদিস, ১৩৯৪ শামসী সন ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রীই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায়এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববারইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব, স্বীকার করল ইসরায়েল!আকাশে ভয়ংকর আকৃতির যুদ্ধবিমান, রাজত্ব হারাল যুক্তরাষ্ট্র!পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুরবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণবিশেষ অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেপ্তার

ফরেনসিকে যেভাবে হাসিনার কণ্ঠস্বর শনাক্ত হয়

Admin প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, সকাল ৭:০৩

সিআইডির ডিজিটাল ফরেনসিক ল্যাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি অধ্যাপক মাকসুদ কামালের একটি অডিও ক্লিপ যাচাই করে উভয়ের কণ্ঠস্বর শনাক্ত করা হয়েছে।
বিশেষ তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে চলতি বছরের ১২ মে মামলার আলামত হিসেবে একটি সিডি ও একটি ডিভিডি ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। সিডিটিতে সংরক্ষিত ছিলো বিতর্কিত কথোপকথন, আর ডিভিডিটিতে ছিলো শেখ হাসিনা ও মাকসুদ কামালের নমুনা কণ্ঠস্বর।
গত মঙ্গলবার সিআইডির ডিজিটাল ফরেনসিক ল্যাবে কর্মরত সাব-ইন্সপেক্টর শাহেদ জোবায়ের লরেন্স এই তথ্য জানান।
লরেন্স জানান, পরীক্ষার সময় প্রথমে নারী ও পুরুষ কণ্ঠস্বর আলাদা করা হয়। এরপর ফরেনসিকে ব্যবহৃত আন্তর্জাতিক মানের সফটওয়্যারের সাহায্যে বিতর্কিত কণ্ঠস্বর দু’টি নমুনার সাথে তুলনা করা হয়। ফরেনসিকে ব্যবহৃত এল-আর রেশিও (স্কোর) অনুযায়ী, যদি স্কোর ১-এর বেশি হয়, তাহলে ধরে নেয়া হয় বিতর্কিত ও নমুনা কণ্ঠস্বর একই ব্যক্তির।
এই পরীক্ষায় শেখ হাসিনার নমুনা কণ্ঠস্বর ও বিতর্কিত নারী কণ্ঠস্বরের এল-আর রেশিও (স্কোর) ছিলো ২.৭৫১৪৫। অধ্যাপক মাকসুদ কামালের কণ্ঠস্বরের সাথে বিতর্কিত পুরুষ কণ্ঠস্বরের এল-আর রেশিও (স্কোর) ছিলো ৪.৬৪১৫৩। এই ফলাফলের ভিত্তিতে, ফরেনসিক ল্যাবের পক্ষ থেকে মতামত দেয়া হয় যে, বিতর্কিত কণ্ঠস্বর দু’টি যথাক্রমে শেখ হাসিনা এবং অধ্যাপক মাকসুদ কামালের।
ফরেনসিক পরীক্ষার ফলাফল সম্বলিত মতামতের সত্যায়িত কপি তদন্তকারী কর্মকর্তা নিজে সংগ্রহ করেন। যদিও মূল মতামতটি জমা দেয়া হয়নি, কারণ তা একাধিক মামলায় ব্যবহৃত হবে বলে জানানো হয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাই সংক্রান্ত বিশেষজ্ঞ মতামত:
সিআইডির আলোকচিত্র শাখার বিশেষজ্ঞ গোলাম ইফতেখার আলম শেখ হাসিনার মামলায় ৪২ নম্বর সাক্ষী হিসাবে গত মঙ্গলবার এক তদন্তকারী কর্মকর্তার অনুরোধে প্রাপ্ত ১২টি ভিডিও পরীক্ষা করে জানান যে, উক্ত ভিডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
চলতি বছরের ১১ মার্চ সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তা একটি পেনড্রাইভে সংরক্ষিত ১২টি ভিডিও পরীক্ষা করার জন্য সিআইডির আলোকচিত্র শাখায় প্রেরণ করেন। ভিডিওগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার হয়েছে কি না সে বিষয়ে মতামত প্রদান ছিলো পরীক্ষার মূল উদ্দেশ্য।
পরীক্ষা শেষে ১৩ মার্চ ২০২৫ তারিখে মতামতসহ পেনড্রাইভটি তদন্তকারী কর্মকর্তার কাছে ফেরত প্রদান করা হয়। বিশেষজ্ঞ মতামতে উল্লেখ করা হয়, উক্ত ভিডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা জেনারেটেড মর্মে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ডিজিটাল ফরেনসিকে আলামত পরিদর্শন ও কণ্ঠ মিল যাচাই:
সিআইডির ডিজিটাল ফরেনসিক ল্যাবে পরীক্ষিত একাধিক ডিজিটাল আলামতের মাধ্যমে তর্কিত অডিও ও ভিডিও ফাইলের কণ্ঠস্বর বিশ্লেষণ করে তা প্রামাণ্য ব্যক্তিদের কণ্ঠস্বরের সাথে মিল পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ কর্মকর্তা।
সিআইডির ফরেনসিক ল্যাবে কর্মরত পুলিশ পরিদর্শক রুকুনুজ্জামান শেখ হাসিনার মামলায় ৪৪তম সাক্ষ্য দিতে এসে জানান, তিনি মামলার বিশেষ তদন্তকারী কর্মকর্তার কাছে থেকে একটি ডিভিডি-আর ও একটি হার্ড ড্রাইভ গ্রহণ করেন। ডিভিডি-আর-এ একটি তর্কিত অডিও এবং হার্ডড্রাইভে প্রামাণ্য কণ্ঠস্বর সংরক্ষিত ছিলো। বিশ্লেষণে দেখা যায়, তর্কিত নারী কণ্ঠস্বরটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠস্বরের সাথে মিলে যায়। এ সংক্রান্ত মতামতের সত্যায়িত কপি তদন্ত কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে (প্রদর্শনী-১৯), যার সাথে রয়েছে তার স্বাক্ষরিত কপি (প্রদর্শনী-১৯/১ সিরিজ)।
একই ডিভিডি-আর-এ থাকা একটি পুরুষ কণ্ঠস্বর পরীক্ষায় জানা যায়, সেটি শেখ ফজলে নূর তাপসের প্রামাণ্য কণ্ঠস্বরের সাথে মিলে গেছে। এ সম্পর্কিত মতামতের সত্যায়িত কপি তদন্ত কর্মকর্তার কাছে প্রদান করা হয়েছে (প্রদর্শনী-২০, ২০/১ সিরিজ)।
পুলিশ পরিদর্শক রুকুনুজ্জামান আরো জানান, উল্লিখিত প্রতিটি মতামতের মূলকপি দাখিল করা হয়নি, কারণ এসব প্রতিবেদন একাধিক মামলায় প্রাসঙ্গিক হিসেবে ব্যবহৃত হবে। সব মূল প্রতিবেদন তার হেফাজতে রয়েছে।
পরে চলতি বছর ১৯ মার্চ তিনি তদন্তকারী কর্মকর্তার কাছ থেকে একটি পেনড্রাইভ গ্রহণ করেন, যাতে দু’টি ভিডিও সংরক্ষিত ছিলো। একটি ভিডিওতে তর্কিত কথোপকথন এবং অপরটিতে তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের বক্তব্য ছিলো। ভিডিও বিশ্লেষণের পর তিনি রিপোর্টে উল্লেখ করেন যে, তর্কিত কণ্ঠস্বরটি হাবিবুর রহমানের কণ্ঠস্বরের সাথে মিলে যায়। এ সংক্রান্ত মতামতের সত্যায়িত কপি প্রেরণ করা হয়, যার সাথে রয়েছে।
পরিদর্শক রুকুনুজ্জামান জানান, প্রতিটি মতামত যথাযথভাবে ফরেনসিক নিয়ম মেনে প্রদান করা হয়েছে এবং সবকিছুরই যথাযথ নথিপত্র সংরক্ষিত রয়েছে।

আরও পড়ুন

সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! ২২ ঘণ্টা আগে কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? ২ দিন আগে একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান ৪ দিন আগে আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ! মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব… ৪ নভেম্বর, ২০২৬ জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও … ৩১ অক্টোবর, ২০২৬ বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়? রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ… ৩১ অক্টোবর, ২০২৬ পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ… ৩০ অক্টোবর, ২০২৬ সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু… ৩০ অক্টোবর, ২০২৬ কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না? অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম … ২৭ অক্টোবর, ২০২৬ শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্… ২৭ অক্টোবর, ২০২৬ যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক … ২৬ অক্টোবর, ২০২৬ ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব… ২৬ অক্টোবর, ২০২৬