হঠাৎ বেড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী, নেপথ্যে ‘রাজনীতি’
, ০৫ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ রবি’, ১৩৯৩ শামসী সন , ২৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৪ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গত এক বছরে সব ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মে বাংলাদেশি ব্যবহারকারীর উপস্থিতি বেশি।
২০২৪ সালের আগস্ট থেকে চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত সময়ে এসব ব্যবহারকারী বেড়েছে প্রায় অর্ধকোটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারী বাড়ার পেছনে বেশ কিছু কারণ উল্লেখ করছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও পর্যবেক্ষকরা। তার মধ্যে সবচেয়ে বড় কারণ ‘রাজনীতি’। পর্যবেক্ষকদের মতে, সম্প্রতি সামাজিকমাধ্যমে অবাধে মতপ্রকাশের সুযোগ আগের চেয়ে বেড়েছে। বেড়েছে রাজনৈতিক বিরোধও।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন। তিনি বলেন, রাজনৈতিক, সামাজিক, শিক্ষাকেন্দ্রিক; এমনকি পারিবারিক তথ্যও জেন-জিরা সবার আগে সামাজিকমাধ্যমে জানাতে বেশি পছন্দ করছে। সোশ্যাল প্ল্যাটফর্মে উপস্থিতি নেইÍএমন তরুণদের এখন খুঁজে বের করা কঠিন। খুব স্বাভাবিকভাবেই সামাজিক মাধ্যমগুলোতে জেন-জিদের উপস্থিতি বেশি।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কখনো ‘তথ্য-প্রযুক্তি আইন’, কখনো ‘ডিজিটাল নিরাপত্তা আইন’; কিংবা ‘সাইবার নিরাপত্তা আইন’র মতো কালো আইনের মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা হরণের অভিযোগ ছিল। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্র্বতী সরকার সাইবার নিরাপত্তা আইনে ব্যাপক পরিবর্তন আনে।
পাশাপাশি সাইবার অপরাধের মামলা, জেল-জারিমানাও কমেছে। এতে অবাধে অনলাইনে সাইবার বুলিং, ভিন্নমতের কাউকে গালিগালাজ, এআই ব্যবহার করে বিকৃত ছবি বানিয়ে হাসি-ঠাট্টা ও সমালোচনা করার প্রবণতা বেড়েছে বলে মনে করছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও পর্যবেক্ষকরা।
প্রযুক্তিবিদ সুমন আহমেদ সাবির বলেন, রাজনৈতিক পটপরিবর্তনে একটা পরিবর্তন ঘটে গেছে। এতদিন যারা মাঠে সরাসরি রাজনীতি বা দমন-পীড়নে জড়িত ছিল, তারা এখন অনেকটা আত্মগোপনে। আবার যারা এতদিন আত্মগোপনে থেকে রাজনৈতিক কার্যক্রম চালাতেন, তারা এখন মাঠে। ফলে দুই পক্ষেরই সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার-অপতথ্য ছড়ানোর প্রবণতা আছে। এতে ব্যবহারকারীও বাড়ছে, সাইবার অপরাধও বাড়ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দূর গ্যালাক্সিতে তারার ক্ষীণ স্রোত, ডার্ক ম্যাটারের রহস্য উন্মোচনে নতুন সূত্র
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় শক্তিশালী ঝড় ও বন্যা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সবচেয়ে বড় দাবানলে জ্বলছে বেলজিয়াম, পরবর্তী লক্ষ্য জার্মানি
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গ্যাস-কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদনে ধস
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফখরুল
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পচা-নষ্ট আমে তৈরি হচ্ছে পাল্প, কিনছে বড় বড় জুস কোম্পানিগুলো
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২২ সালের পর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ লোডশেডিং -ফাইজ তাইয়েব
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লোডশেডিংয়ে অসন্তোষ, নিরাপত্তা চেয়ে চিঠি
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি দুর্ভোগ চরমে
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












