ফ্যাসিবাদী আমলে পুলিশ পদক পাওয়ার গল্প
, ২৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ রবি’, ১৩৯৩ শামসী সন , ২৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৯ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শেষ ১১ বছরে পুলিশ পদক পান ১ হাজার ৬৫৬ জন। বিরোধী দলমতকে দমন-পীড়ন, গুম-খুন ও তথকথিত ‘জঙ্গি’ মঞ্চায়নসহ বিতর্কিত কর্মকা-ে জড়িতদের দেওয়া হয় এসব পদক। পদক দেয়া হয় তিনটি বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালনকারীদেরও। এর মধ্যে সবচেয়ে বেশি পদক দেওয়া হয় ‘রাতের ভোট’খ্যাত ২০১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের। অতীতের রেওয়াজ ভঙ্গ করে শেখ হাসিনার আমলে নিয়োগ পাওয়া সব আইজিপি এসব পুরস্কারে ভূষিত হন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুককে বেদম পেটানোর পর টানা দুই বছর হারুন অর রশিদকে দেওয়া হয় বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)। ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিতে ভূমিকা রাখায় ২০১৬ সালে তাকে দেওয়া হয় রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)। পরবর্তী সময়ে তিনি আওয়ামী স্বার্থরক্ষায় নিজেকে উৎসর্গ করেন। র্যাবে দায়িত্ব পালনকালে গুম-খুনে জড়িত বর্তমানে গ্রেপ্তারে থাকা বিতর্কিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানকেও করা হয় পুরস্কৃত। এছাড়াও মনিরুল ইসলাম, বিপ্লব কুমার সাহা, প্রলয় জোয়ার্দারের মতো পুলিশ কর্মকর্তারাও হত্যা, নির্যাতন ও দমন-পীড়নের পুরস্কার হিসেবে এসব পদক পায়।
পুলিশের পদকপ্রাপ্তদের তালিকা পর্যালোচনা করে দেখা যায়, হাসিনার ক্ষমতার শেষ ১১ বছরে (২০১৩-২৩) এক হাজার ৬৫৬ পুলিশ সদস্যকে পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে ২০১৩ সালে ৪০ জন, ২০১৪ সালে ২০ জন, ২০১৫ সালে ৮৬ জন, ২০১৬ সালে ১০২ জন, ২০১৭ সালে ১৩২ জন, ২০১৮ সালে ১৮২ জন, ২০১৯ সালে ৩৪৯ জন, ২০২০ ও ২০২১ সালে ২৩০ জন, ২০২২ সালে ১১৫ জন এবং ২০২৩ সালে ৪০০ জন পুরস্কার পান। তারা এসব পুরস্কার অর্জন করেন বিএনপি ও জামাতকর্মীদের বিরুদ্ধে সাজানো মামলা, নিরাপদ সড়ক আন্দোলন দমন, শেখ হাসিনার ব্যক্তিগত সুনাম প্রতিষ্ঠা এবং সাজানো ‘জঙ্গি’ নাটক মঞ্চায়ন করার মাধ্যমে।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ড. ওমর ফারুক বলেন, আওয়ামী আমলে পুলিশ বাহিনীকে যেভাবে রাজনীতিকরণ করা হয়েছে, তার একটি দিক হলো বিপিএম ও পিপিএম পদক। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তদন্তসাপেক্ষে তাদের পদক প্রত্যাহার করা যেতে পারে। বিভিন্ন ঘটনায় দেখা যাচ্ছে, অনেক কর্মকর্তার পদক মূলত রাজনৈতিক উদ্দেশ্য, বিরোধী দল ও আন্দোলন দমন এবং শেখ হাসিনার আনুগত্য প্রদর্শনের পুরস্কার।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি, মিডিয়া) এইচএম শাহাদাত হোসাইন বলেন, পদক পাওয়ার ক্ষেত্রে অতীতে কোনো অনিয়ম পেলে খতিয়ে দেখা হবে। সম্প্রতি সাত কর্মকর্তার পদক প্রত্যাহার করা হয়েছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায়
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববার
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব, স্বীকার করল ইসরায়েল!
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আকাশে ভয়ংকর আকৃতির যুদ্ধবিমান, রাজত্ব হারাল যুক্তরাষ্ট্র!
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুর
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশেষ অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেপ্তার
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তথ্যমন্ত্রীঃ সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












