বোরো চাষের জমি ও উৎপাদন বেশি দেখাচ্ছে কি বিবিএস
, ১৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৮ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের মোট ধানের প্রায় ৫৫ শতাংশ বোরো মৌসুমে উৎপাদন হয়। তাই খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বোরো ধানকে গুরুত্বপূর্ণ বিবেচনা করেন বিশেষজ্ঞরা। দেশে কী পরিমাণ জমিতে বোরো ধানের চাষ হয় সে তথ্য পাওয়া যায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কাছে। তবে সংস্থাটির প্রকাশ করা এ তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। বিশেষ করে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, স্যাটেলাইট ইমেজ প্রযুক্তির মাধ্যমে হিসাব করা বোরো ধান আবাদের জমির পরিমাণ বিবিএসের হিসাবের চেয়ে ১২ শতাংশ কম। জমির পরিমাণ বেশি দেখানোর ফলে স্বাভাবিকভাবে উৎপাদনের তথ্যও বাড়িয়ে দেখানো হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
সম্প্রতি বাংলাদেশ জার্নাল অব এগ্রিকালচারে ‘এস্টিমেশন অব বোরো রাইস এরিয়া ইন বাংলাদেশ ইউজিং সেন্টিনেল-টু ইমেজারি অ্যান্ড মেশিন লার্নিং অ্যালগরিদমস’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) পরিচালক হাসান হামিদুর রহমান ও ইন্টারন্যাশনাল মেইজ অ্যান্ড হুইট ইমপ্রুভমেন্ট সেন্টারের সিএসআরডি প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেশন অ্যান্ড পার্টনার লিয়াজোঁ এসজি হোসাইন যৌথভাবে প্রতিবেদনটি প্রকাশ করেছেন। এ গবেষণার লক্ষ্য ছিল সেন্টিনেল-টু স্যাটেলাইট (১০ মিটার রেজল্যুশন) ব্যবহার করে বোরো ধানের আবাদি জমির মানচিত্রায়ণ করা, বিভিন্ন মেশিন লার্নিং অ্যালগরিদমের কার্যকারিতা তুলনা করা এবং বাংলাদেশের কৃষি পর্যবেক্ষণের জন্য কম খরচে, নির্ভুল ও পুনরাবৃত্তিযোগ্য একটি কাঠামো তৈরি করা।
গবেষণায় গুগল আর্থ থেকে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত সময়ের ছবি সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে সারা দেশ থেকে ৬০৬টি নমুনা (২০৫টি ধানের জমি, ৪০১টি অ-ধানের জমি) সংগ্রহ করা হয়; যেখানে জিপিএস ডাটা, ছবি ও কৃষকের সাক্ষাৎকার অন্তর্ভুক্ত ছিল। গবেষণায় চারটি পরীক্ষিত অ্যালগরিদম ব্যবহার করে বোরো ধানের জমির পরিমাণ হিসাব করা হয়েছে। এ ফলাফলের সঙ্গে ২০২০-২১ অর্থবছরে বিবিএসের দেয়া বোরো ধানের জমির পরিসংখ্যান তুলনা করে দেখা হয়েছে। বিবিএসের হিসাবে ২০২০-২১ অর্থবছরে বোরো ধান আবাদের জমির পরিমাণ ছিল ৪৭ লাখ ৮৬ হাজার ৬২১ হেক্টর। অন্যদিকে উল্লিখিত গবেষণা প্রতিবেদনে সিএআরটি অ্যালগরিদম অনুসারে বোরো ধানের জমির পরিমাণ ছিল ৪১ লাখ ৯৯ হাজার ৫৭৯ হেক্টর। এক্ষেত্রে বিবিএসের পরিসংখ্যানের সঙ্গে পার্থক্য ১২ শতাংশ। কে-এনএন অ্যালগরিদম অনুসারে বোরো ধানের জমির পরিমাণ ৩৮ লাখ ৪০ হাজার ৫৮৬ হেক্টর। এক্ষেত্রে বিবিএসের সঙ্গে পার্থক্য ২০ শতাংশ। আরএফ অ্যালগরিদমে জমির পরিমাণ ২৯ লাখ ৫৯ হাজার ৬০৯ হেক্টর। এক্ষেত্রে বিবিএসের পরিসংখ্যানের সঙ্গে পার্থক্য ৩৮ শতাংশ। এসভিএম অ্যালগরিদমে জমির পরিমাণ দাঁড়ায় ২৪ লাখ ২ হাজার ৯৬১ হেক্টরে। এক্ষেত্রে বিবিএসের সঙ্গে জমির পরিমাণে পার্থক্য সবচেয়ে বেশি- ৫০ শতাংশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাঠে কৃষকের হাহাকার, বাজারে ভোক্তার নাভিশ্বাস
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজধানীর বাজার চড়া, অতিবৃষ্টি ও বন্যার প্রভাব
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত লক্ষাধিক, জনপ্রতি সরকারি বরাদ্দ ৩২ টাকা, সঙ্গে ২৭০ গ্রাম চাল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাঁচ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুক্ত বাণিজ্য অঞ্চলে বিশেষ সুবিধা, কম খরচে দ্রুত আমদানির সুযোগ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নাতনির লাশ নিয়ে আসতে গিয়ে নানীসহ ২ জন নিহত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত স্থগিত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফর আটক
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -প্রধানমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না -হাইকোর্ট
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












