নিজস্ব প্রতিবেদক:
পুঁজিবাজারে কোম্পানিকে তালিকাভুক্ত করতে ভুয়া কাগজ দাখিলের মাধ্যমে ২৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ থাকায়, বিদেশি ৯ নাগরিকসহ ১০ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিষেধাজ্ঞা পাওয়া বাংলাদেশি হলো- এফএআর গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদের ফারুক। আর ৯ জন বিদেশি নাগরিক।
দুদকের আবেদনে বলা হয়, এফএআর গ্রুপের চেয়ঠবাকি অংশ পড়ুন...
যশোর সংবাদদাতা:
যশোরে আশঙ্কাজনক হারে বাড়ছে এইচআইভি সংক্রমণ। বিশেষ করে তরুণদের মধ্যে এই সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। এই পরিস্থিতিকে উদ্বেগজনক বলে মনে করছেন চিকিৎসকরা।
যশোর ২৫০ শয্যা হাসপাতাল সূত্র জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এইচআইভিতে সংক্রমিত ও আক্রান্ত হওয়া ৪০ জনের মধ্যে ২৩ জন পুরুষ এবং ১৪ জন নারী। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো- আক্রান্তদের মধ্যে ২৫ জনই শিক্ষার্থী। যেখানে ২০২৪ সালে মোট ২৫ জনের মধ্যে শিক্ষার্থী ছিলো ১২ জন, সেখানে এ বছর মাত্র ১০ মাসেই সেই সংখ্যা দ্বিগুণ ছাড়িয়েছে। সংক্রমিতদের à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান উপদেষ্টা ইউনূস বলেছে, নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর ও বাহির থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটোখাটো না, বড় শক্তি নিয়ে বানচালে চেষ্টা করবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। যত ঝড়ঝাপ্টা থাকুক, আসুক না কেন, আমাদের সেটা অতিক্রম করতে হবেই।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতিমূলক উচ্চপর্যায়ের এক বৈঠকে এসব কথা বলেছে সে। পরে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক বিফ্রিংয়ে প্রধান উপদেষ্টার বরাà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটা তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো জানিয়েছে, অতিরিক্ত নিয়োগের পর, এবার কার্যক্রম সহজ ও সুশৃঙ্খল করতেই এ পদক্ষেপ নিচ্ছে প্রতিষ্ঠানটি।
ওয়াল স্ট্রিট জার্নাল ও নিউইয়র্ক টাইমসসহ একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠিত ‘টিবিডি’ ল্যাবের ওপর এই ছাঁটাইয়ের কোনো প্রভাব পড়বে না।
ওই ল্যাবে দ্রুত জনবল বাড়াতে ওপেনএআই ও অ্যাপলের মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের শীর্ষ গবেষকদের বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৭২৬ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ১৮৫ জন।
গতকাল জুমুয়াবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৭২৬ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ১৮৫ জন ও অন্যান্য অপরাধে গ্রেপ্তার আরও ৫৪১ জন। এ ছাড়া অভিযানে দুটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পাই বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ও ভিডিও ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর নতুন অপতৎপরতা সৃষ্টি করেছে।
ওয়াশিংটনভিত্তিক থিংকট্যাংক সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট (সিএসওএইচ)-এর এক নতুন গবেষণা প্রতিবেদনে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
সংস্থাটি বলেছে, এআই এখন সংখ্যালঘুবিরোধী প্রচারণার এক শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে।
জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ায় প্রকাশিত ৬০ পৃষ্ঠার এই প্রতিবেদনটি ২৯ সেপ্টেম্বর সিএসওএইচ তাদের ওয়েবসাইটে প্রকাশ করে। প্রতিবেদনে জানানো হয়, ২০২à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলগুলো সংবাদ সংক্রান্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে নিয়মিতভাবে তথ্য ভুলভাবে উপস্থাপন করছে। একটি নতুন গবেষণায় দেখা গেছে, এআই মডেলগুলো প্রায় অর্ধেক ক্ষেত্রে (প্রায় ৪৫ শতাংশ) সংবাদ সম্পর্কিত প্রশ্নের ত্রুটিপূর্ণ উত্তর দেয়।
ইউরোপীয় ব্রডকাস্টিং ইউনিয়ন এবং বিবিসি পরিচালিত এই গবেষণায় ওপেনএআই-এর চ্যাটজিপিটি, গুগলের জেমিনি, মাইক্রোসফটের কোপাইলট এবং পারপ্লেক্সিটিসহ চারটি শীর্ষস্থানীয় এআই মডেলের ২,৭০০টিরও বেশি উত্তর বিশ্লেষণ করা হয়েছে।
১৮টি দেশ এবং ১৪টি ভাষাভাষী ২২টি পাবলিক মিডিয়া সংস্থা মে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার রোধে কেন্দ্রীয়ভাবে নজরদারি করবে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যেকোনো ধরনের অপপ্রচার প্রতিহত করতে কৌশল নির্ধারণসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ‘নির্বাচনে এআই’র অপব্যবহার রোধে করণীয়’ শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে সিইসি এসঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইসরায়েলি সাইকোলজিক্যাল এইড অ্যাসোসিয়েশন ঘোষণা করেছে যে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা ৬,৩৭,০০০ এরও বেশি জরুরি কল পেয়েছে, যা ইসরায়েলি দখলদার অধিবাসী এবং সন্ত্রাসী সৈন্যদের মধ্যে উদ্বেগ, ট্রমা, একাকীত্বের অনুভূতি এবং আত্মহত্যার প্রচেষ্টার অভূতপূর্ব বৃদ্ধির ইঙ্গিত দেয়।
ইসরায়েলি সাইকোলজিক্যাল এইড অ্যাসোসিয়েশন (এআরএএন) গত সোমবার একটি প্রতিবেদনে প্রকাশ করে বলেছে যে, ১৯৭১ সালে সমিতি প্রতিষ্ঠিত হওয়ার পর বিগত বছরগুলোর তুলনায় সম্প্রতি গাজা যুদ্ধের শুরু থেকে, এ পর্যন্ত এ সংক্রান্ত পরিসংখ্যান নজিরবিহীনভাবে বে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হননি, তাকে প্ররোচিত করা হয়েছে বলে দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শেখ হাসিনার মামলার মূল তদন্ত কর্মকর্তা আলমগীরকে জেরার সময় এমন দাবি করেন তিনি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণ অঞ্চলে ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার নিয়োগে বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পছন্দের প্রার্থীকে ডিলারশিপ দিতে অনেক আবেদন বাদ দেওয়া হয়েছে। আবেদন ঘষামাজা করে কাঙ্খিত কেন্দ্রের পরিবর্তে অন্য কেন্দ্রে আবেদন গ্রহণ করা এবং আত্মীয়-স্বজনের নামে একই ব্যক্তির একাধিক আবেদন আমলে নেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, অনৈতিক লেনদেনের মাধ্যমে এমন জাল-জালিয়াতির নেপথ্যের কারিগর সাবেক খাদ্যমন্ত্রী সাধনের ঘনিষ্ঠ সহযোগী ঢাকা রেশনিংয়ের প্রধান নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি সিন্ডিক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পুরোপুরি ভারতীয় বলয়ে নিয়ন্ত্রিত হচ্ছে। প্রকল্পটি রাশিয়ার সহায়তায় বাস্তবায়ন হলেও ভারত কৌশলগত ও প্রযুক্তিগতভাবে সুবিধা এবং স্পর্শকাতর তথ্য হাতিয়ে নিচ্ছে।
সেই সঙ্গে অভিযোগ উঠেছে প্রকল্পের শীর্ষ কর্মকর্তাদের মাধ্যমে ভারতের বিশেষ একটি সংস্থার কাছে তথ্য পাচারের। এই প্রকল্পে গড়ে ওঠা সিন্ডিকেট চক্র অনিশ্চয়তায় ফেলেছে ১২.৬৫ বিলিয়ন ডলার বা প্রায় এক লাখ ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ।
প্রকল্পের নথি থেকে জানা গেছে, ২০১৭ সালের ৮ এপ্রিল নয়াদিল্লিতে ভারতের পারমাণবিক শক্তি নিয়ন্তà§ বাকি অংশ পড়ুন...












