প্রায় ৪৫ শতাংশ সংবাদ সংক্রান্ত প্রশ্নের ভুল উত্তর দেয় এআই, বলছে গবেষণা
নিজস্ব প্রতিবেদক:
কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলগুলো সংবাদ সংক্রান্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে নিয়মিতভাবে তথ্য ভুলভাবে উপস্থাপন করছে। একটি নতুন গবেষণায় দেখা গেছে, এআই মডেলগুলো প্রায় অর্ধেক ক্ষেত্রে (প্রায় ৪৫ শতাংশ) সংবাদ সম্পর্কিত প্রশ্নের ত্রুটিপূর্ণ উত্তর দেয়।
ইউরোপীয় ব্রডকাস্টিং ইউনিয়ন এবং বিবিসি পরিচালিত এই গবেষণায় ওপেনএআই-এর চ্যাটজিপিটি, গুগলের জেমিনি, মাইক্রোসফটের কোপাইলট এবং পারপ্লেক্সিটিসহ চারটি শীর্ষস্থানীয় এআই মডেলের ২,৭০০টিরও বেশি উত্তর বিশ্লেষণ করা হয়েছে।
১৮টি দেশ এবং ১৪টি ভাষাভাষী ২২টি পাবলিক মিডিয়া সংস্থা মে মাসের শেষ থেকে জুনের শুরু পর্যন্ত এই এআই মডেলগুলোতে সংবাদ সংক্রান্ত এক সেট সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করে। গবেষণা অনুযায়ী, উত্তরগুলোর ৪৫ শতাংশে কমপক্ষে একটি গুরুত্বপূর্ণ সমস্যা ছিল।
উত্তরগুলোতে ত্রুটির প্রধান কারণগুলো হলো-
তথ্যসূত্র সমস্যা: এটি ছিল সবচেয়ে সাধারণ ত্রুটি, যা ৩১ শতাংশ উত্তরকে প্রভাবিত করেছে। এর মধ্যে ছিল উদ্ধৃত তথ্যের সমর্থনে কোনো সঠিক উৎস না থাকা, ভুল তথ্যসূত্র ব্যবহার করা অথবা তথ্যসূত্র যাচাই করার অনুপযোগী হওয়া।
নির্ভুলতার অভাব: ২০ শতাংশ উত্তরে সরাসরি ভুল বা তথ্যের নির্ভুলতার অভাব দেখা গেছে।
উপযুক্ত প্রসঙ্গের অভাব: ১৪ শতাংশ উত্তরে সঠিক প্রেক্ষাপট বা প্রাসঙ্গিক তথ্যের ঘাটতি ছিল।
গবেষণায় দেখা গেছে, এই মডেলগুলোর মধ্যে গুগলের জেমিনিতে সবচেয়ে বেশি গুরুতর সমস্যা ছিল। মূলত তথ্যসূত্র সংক্রান্ত ত্রুটির কারণে এর ৭৬ শতাংশ প্রতিক্রিয়া প্রভাবিত হয়েছে।
গবেষণায় স্পষ্ট হয়েছে যে, পরীক্ষিত সবকটি এআই মডেলেই মৌলিক তথ্যগত ভুল পাওয়া গেছে।
আরও পড়ুন
সব ›
আফগানিস্তানে মাটির নিচে ৩ লাখ কোটি ডলারের সম্পদ
এআই খাতের মন্দা চীনের অর্থনীতির জন্য হুমকি, ‘বিপদের মুহূর্ত’ জিনপিংয়ের
আল ইহসান ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে অর্থনীতিকে নতুন পথে এগিয়ে নিতে চায় চীন।…
বগুড়ায় আলুর কেজি ৭-৯ টাকা, লোকসানে দিশাহারা কৃষক
পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তাপমাত্রা ১৪ ডিগ্রি
রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহার
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ
‘শেখ হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে- সেই আলোচনা ভারতের সঙ্গে’
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানে নাকি হেঁটে বাংলাদেশে আসবেন সেই আলোচনা শেখ হাসিনা…
দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধ কি পাকিস্তানের শাসন থেকে বের…
১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয় -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। তবে তার এই ইচ্ছা…
দেরি করবেন কেন, আগে আসলে সমস্যা কী
নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনা তাড়াতাড়ি দেশে আসুন এমনটি চাইছেন জানিয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বল…
শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা -চিফ প্রসিকিউটর
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ফিরতে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ-প্রাপ্ত ক্ষমতা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।