ওএমএস ডিলার নিয়োগে ব্যাপক দুর্নীতি
-ডিলার নিয়োগের ‘নাটাই’ সাধন সিন্ডিকেটের হাতেই
, ১৫ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৮ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২৪ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণ অঞ্চলে ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার নিয়োগে বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পছন্দের প্রার্থীকে ডিলারশিপ দিতে অনেক আবেদন বাদ দেওয়া হয়েছে। আবেদন ঘষামাজা করে কাঙ্খিত কেন্দ্রের পরিবর্তে অন্য কেন্দ্রে আবেদন গ্রহণ করা এবং আত্মীয়-স্বজনের নামে একই ব্যক্তির একাধিক আবেদন আমলে নেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, অনৈতিক লেনদেনের মাধ্যমে এমন জাল-জালিয়াতির নেপথ্যের কারিগর সাবেক খাদ্যমন্ত্রী সাধনের ঘনিষ্ঠ সহযোগী ঢাকা রেশনিংয়ের প্রধান নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি সিন্ডিকেট।
ভুক্তভোগীদের দাবি, কারসাজির মাধ্যমে অন্তত ৪৩ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিলারশিপ দেওয়া হয়েছে। জনপ্রতি পাঁচ থেকে সাত লাখ করে টাকা নেওয়া হয়েছে। এদের অনেকেই ফ্যাসিবাদী মামলার আসামি এবং ওএমএসের চাল আত্মসাতের অভিযোগে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিলো।
বিষয়টি নিয়ে ভুক্তভোগীদের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশন, খাদ্য মন্ত্রণালয় ও ডিলার নিয়োগ কমিটির প্রধান ঢাকার বিভাগীয় কমিশনারের দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে।
গত রোববার ঢাকা রেশনিং দপ্তরের সামনে মানববন্ধন ও খাদ্য ভবনেও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীরা। তারা স্বচ্ছতার সঙ্গে পুনরায় লটারির দাবি জানিয়েছেন।
এদিকে অভিযোগ তদন্তে ঢাকার একজন বিভাগীয় কমিশনারের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
জানা গেছে, গত ১৫ বছর ধরে ঢাকাসহ সারা দেশে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরাই ওএমএসের ডিলারশিপ পেয়েছেন। জুলাই অভ্যুত্থানের পর অনেকে পালিয়ে গেলেও আইনি জটিলতার কারণে ওই সময় তাদের অপসারণ করা যায়নি। রাজধানীসহ সারা দেশে নতুন করে ওএমএসের ডিলার নির্বাচিত করার উদ্যোগ নেয় সরকার। প্রতিটি বিভাগে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে কমিটি গঠন করে খাদ্য মন্ত্রণালয়। সাচিবিক সহায়তা দেন বিভাগের রেশনিং প্রধান।
অনুসন্ধানে জানা গেছে, ঢাকা রেশনিংয়ের প্রধান নিয়ন্ত্রক (সিসিডিআর) জাহাঙ্গীর আলম সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের আস্থাভাজন কর্মকর্তা। সে দীর্ঘদিন ধরে এই দপ্তরে কর্মরত আছে। ২০২২ সালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তাকে বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক (আরসি ফুড) পদে বদলি করা হয়। বদলির ছয় মাসের মাথায় সাধনের জামাতা আবু নাছের বেগকে ‘ম্যানেজ’ করে ফের একই পদে ফিরে আসে, যা খাদ্য বিভাগের বদলি পদায়ন নীতিমালার পরিপন্থী। ঢাকা রেশনিংয়ে ফিরেই সে কয়েকজন কর্মকর্তার সমন্বয়ে গড়ে তোলে সিন্ডিকেট। এর সদস্যরা হলো- সাধন চন্দ্র মজুমদারের অন্যতম ক্যাশিয়ার ও তোফায়েল আহমেদের আস্থাভাজন এরিয়া রেশনিং কর্মকর্তা (এআরও) তৌফিক এলাহী, ইডেন কলেজের সাবেক ছাত্রলীগ নেত্রী লীনা আহমেদ, আওয়ামী লীগের সাবেক এমপি মাশরাফি বিন মর্তুজার আত্মীয় রাহাতুল ইসলাম, গোপালগঞ্জের ছাত্রলীগ নেতা মামুন হোসেন ও শেখ হাসিনার বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়নের ভাতিজা শামীম আহমেদ প্রমুখ। জুলাই অভ্যুত্থানের পরও সাধন সিন্ডিকেটের হোতারাই মূলত ডিলার নিয়োগসংক্রান্ত কাজে যুক্ত ছিলো। এ ছাড়া সিসিডিআর জাহাঙ্গীর আলম নিয়োগ কমিটির সদস্যসচিব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












