স্বেচ্ছায় জবানবন্দি দেননি রাজসাক্ষী মামুন, দাবি হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর
, ১৫ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৮ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২৪ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হননি, তাকে প্ররোচিত করা হয়েছে বলে দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শেখ হাসিনার মামলার মূল তদন্ত কর্মকর্তা আলমগীরকে জেরার সময় এমন দাবি করেন তিনি। জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এ মামলায় ৫৪তম বা সর্বশেষ সাক্ষী হিসেবে জবানবন্দি দেন এই তদন্ত কর্মকর্তা।
সাক্ষীর উদ্দেশে আমির হোসেন বলেন, আসামি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চাননি। বরং আমার মক্কেল শেখ হাসিনা ও কামালকে ফাঁসাতে আপনি ও তদন্ত সংস্থার অন্য সদস্যদের প্ররোচনায় তিনি এ কাজটি করেছিলেন।
জবাবে এসব সত্য নয় বলে জানান তদন্ত কর্মকর্তা আলমগীর। তিনি বলেন, নিজের ইচ্ছায় জবানবন্দি দিয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আমি বা তদন্ত সংস্থার অন্যান্য সদস্য কোনও ধরনের প্ররোচনা দেইনি।
শেখ হাসিনার এই আইনজীবীর ভাষ্যমতে, জুলাই-আগস্ট আন্দোলনে বহু সংখ্যক মানুষ নিহত-আহত হয়েছেন। কিন্তু জবানবন্দি রেকর্ড করা হয়েছে গুটিকয়েক ভুক্তভোগী পরিবারের।
এ সময় তদন্ত কর্মকর্তা বলেন, প্রায় ১৫০০ জন নিহত ও ২৫ হাজার ছাত্র-জনতা আহত হয়েছেন। তাদের সব পরিবারের সঙ্গে কথা বলতে পারিনি। তবে অনেকের সঙ্গে বলেছি। এর মধ্যে শহীদ পরিবারের ১০ জন এবং আহত পরিবারের ২২ জনকে জিজ্ঞাসাবাদ করেছি।
একপর্যায়ে এ মামলায় দাখিলকৃত জব্দ তালিকার তথ্যগুলো অসত্য বলে দাবি করেন স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন। জবাবে এটাও সত্য নয় বলে জানান তদন্ত কর্মকর্তা।
এছাড়া, ‘আমার দেশ’ পত্রিকায় অসত্য প্রতিবেদন ছাপানো হয়েছে অভিযোগ তুলে সাক্ষীকে প্রশ্ন করেন এই আইনজীবী। কেননা, আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মামলায় কারাভোগ করেছেন মাহমুদুর রহমান। এজন্য শত্রুতাবশত শেখ হাসিনার বিরুদ্ধে তিনি এ কাজ করেছেন। একইসঙ্গে ২০ ও ২১ এপ্রিল জব্দকৃত মোট ১৯টি ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) তৈরি বলেও দাবি করেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্ববিদ্যালয় বাড়িয়ে মানহীন শিক্ষক তৈরি করছে সরকার -ঢাবি অধ্যাপক মামুন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিসে ঢুকতে পারি না -শিক্ষামন্ত্রী
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর -তথ্য উপদেষ্টা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্দোলনে রাজশাহী চিনিকলের শ্রমিকেরা, মজুরি কমিশনসহ তিন দফা দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজবাড়িতে হত্যায় হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুই বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়ায় আমদানি ব্যয়ে চাপ
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্লাস্ট-প্রতিরোধী গমের নতুন প্রজাতি উদ্ভাবন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের শিশুর সম্ভ্রমহরণ, এনজিওকর্মী আটক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক মন্ত্রীর ফ্ল্যাট যেন বিশ্বখ্যাত ব্র্যান্ড শপ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












