মানসিক সমস্যা নিয়ে ৬ লাখ ৩৭ হাজার জরুরী ফোন
আল ইহসান ডেস্ক:
ইসরায়েলি সাইকোলজিক্যাল এইড অ্যাসোসিয়েশন ঘোষণা করেছে যে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা ৬,৩৭,০০০ এরও বেশি জরুরি কল পেয়েছে, যা ইসরায়েলি দখলদার অধিবাসী এবং সন্ত্রাসী সৈন্যদের মধ্যে উদ্বেগ, ট্রমা, একাকীত্বের অনুভূতি এবং আত্মহত্যার প্রচেষ্টার অভূতপূর্ব বৃদ্ধির ইঙ্গিত দেয়।
ইসরায়েলি সাইকোলজিক্যাল এইড অ্যাসোসিয়েশন (এআরএএন) গত সোমবার একটি প্রতিবেদনে প্রকাশ করে বলেছে যে, ১৯৭১ সালে সমিতি প্রতিষ্ঠিত হওয়ার পর বিগত বছরগুলোর তুলনায় সম্প্রতি গাজা যুদ্ধের শুরু থেকে, এ পর্যন্ত এ সংক্রান্ত পরিসংখ্যান নজিরবিহীনভাবে বেড়েছে।
প্রতিবেদন অনুসারে, ইহুদি দখলদারদের মধ্যে একাকীত্বের অনুভূতি এবং আন্তঃব্যক্তিক এবং আন্তঃ-পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে যন্ত্রণা গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আড়াই গুণ বেশি পৌঁছেছে; অ্যাসোসিয়েশনের কেন্দ্রগুলিতে প্রায় ১৩,০০০ আত্মহত্যার প্রচেষ্টা রেকর্ড করা হয়েছে এবং ১২,০০০ ইসরায়েলি সামরিক কর্মী প্রায়শই উদ্বেগ এবং মানসিক চাপের কারণে কেন্দ্রের সাথে যোগাযোগ করেছে।
ইসরায়েল সাইকোলজিক্যাল সাপোর্ট অ্যাসোসিয়েশনের সিইও কোরেন বলেছে, গত দুই বছরে, ইসরায়েলিদের মধ্যে মানসিক সংকট তীব্রতর হয়েছে এবং তাদের আগের চেয়েও বেশি আচ্ছন্ন করেছে।
ইসরায়েল সাইকোলজিক্যাল সাপোর্ট অ্যাসোসিয়েশনের একজন চিকিৎসক এবং অভ্যন্তরীণ পরিচালক ড্যানিয়েলস এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে, দীর্ঘমেয়াদী যুদ্ধের ফলে স্থায়ী জরুরি অবস্থা মানুষের মানসিক সংকটকে অসহনীয় পর্যায়ে নিয়ে গেছে।
ইসরায়েলি গণমাধ্যম গাজা যুদ্ধের তীব্র ও নেতিবাচক পরিণতির কথা উল্লেখ করে জানিয়েছে যে, অনেক ইসরায়েলি সন্ত্রাসী সৈন্য তীব্র বিষণœতায় ভুগছে, তাদের মধ্যে বিবাহবিচ্ছেদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে এবং এই সৈন্যদের সন্তানরাও ব্যাপক মানসিক আঘাতে ভুগছে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
হামাসের বীরত্ব:
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক: এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ …
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
আল ইহসান ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক চুক্তির মূল লক্ষ্য সেনাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধি।…