নিজস্ব সংবাদদাতা:
রোগীর একই পরীক্ষার বিল কোথাও ৬৫৭, কোথাও ১৩০০ টাকা। থাইরয়েডের হরমোন দেখার টিএসএইচ পরীক্ষায় ধানমন্ডির ল্যাবএইডে নেওয়া হয় ১৩০০ টাকা। একই এলাকার পপুলারে নেওয়া হয় ৯০০, ইবনে সিনায় ৬৫৭ টাকা। ধানমন্ডির প্রথম সারির একটি ডায়াগনস্টিক সেন্টারের তথ্য অনুযায়ী, এই পরীক্ষায় তাদের খরচ ১৬০ টাকা।
প্রায় প্রতিটি পরীক্ষায় রি-এজেন্ট (পরীক্ষা-নিরীক্ষার উপকরণ) ও যন্ত্রপাতি কেনা, টেকনোলজিস্টের বেতনসহ সব মিলিয়ে যত ব্যয় হয়, তার চেয়ে অনেক বেশি বিল গুনতে হয় রোগীদের। যদিও প্রতিষ্ঠান ও স্থানভেদে বিলের পার্থক্য আছে।
ডায়াগনস্টিক সেন্টà বাকি অংশ পড়ুন...
(১ম পর্ব)
অতিসম্প্রতি বসনিয়া যুদ্ধের সময় গণহত্যা ও যুদ্ধাপরাধী যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত বসনিয়ান সার্ব বিশ্বসন্ত্রাসী রাটকো মøাদিচ মারা গেছে। সে কিন্তু ‘বসনিয়ার কসাই’ নামেও পরিচিত ছিলো।
১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত চলা বসনিয়া যুদ্ধে মুসলিম গণহত্যা ও অন্যান্য নৃশংস অপরাধ ঘটিয়ে এই যবন নিজের ঘৃণ্য পাশবিকতার জানান দিয়েছিলো বিশ্ববাসীর কাছে।
বসনিয়ায় জাতিসংঘের নির্ধারণ করা ‘সেফ এরিয়া’-তে ৮ হাজার মুসলমান হত্যাকা-ের মূল পরিকল্পনাকারী ও নেতৃত্ব দেয় সে। ইউরোপের মাটিতে যা ছিলো সবচেয়ে বড় নৃশংস হত্যার ঘটনা। তার নির্দেশে মুসলিম পুরুষ à বাকি অংশ পড়ুন...
গত পরশু ২৪ অক্টোবর (শনিবার) বিশ্বজুড়ে উদযাপিত হয়েছে ৮১তম জাতিসংঘ দিবস। ফিলিস্তিন পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে এবং বাকী ৫৬টি মুসলিম দেশ বিশেষভাবে এদিনটি পালন করেছে। (নাউযুবিল্লাহ) ১৯৪৫ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ সনদ (টঘ ঈযধৎঃবৎ) কার্যকর হওয়ার মাধ্যমে এই বিশ্ব সংস্থা টি যাত্রা শুরু করেছিল।
১৯৪৫ সালে। যুক্তরাষ্ট্রের ৩২তম প্রেসিডেন্ট রুজভেল্টের মৃত্যুর ঠিক চার দিন পর, ১৯৪৫ সালের ১৬ এপ্রিল বিকেলে কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেয় প্রেসিডেন্ট ট্রুম্যান। ১২ বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করা প্রেসিডেন্ট রুজভেল্টকে স্মà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাপানের বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়াতে তৈরি পোশাকের পাশাপাশি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক পণ্য এবং ওষুধশিল্পের মতো সম্ভাবনাময় খাতে গুরুত্ব দেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সেক্রেটারি জেনারেল এবং এমকেকে লজিস্টিকসের ব্যবস্থাপনা পরিচালক রবিউল আলম।
তার মতে, বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (ইপিএ) সম্ভাব্য শুল্কমুক্ত সুবিধা কাজে লাগাতে উৎপাদন সক্ষমতা ও প্রতিযোগিতামূলক অবস্থান শক্তিশালী করা জরুরি।
প্রধানমন্তà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রোগ নির্ণয়ের জন্য চিকিৎসকের পরামর্শে একের পর এক পরীক্ষা করাতে গিয়ে নিঃস্ব হচ্ছেন সাধারণ রোগীরা। একই পরীক্ষার জন্য একেক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হচ্ছে একেকরকম ফি। কোনো কোনো পরীক্ষার ফিতে প্রতিষ্ঠানভেদে পার্থক্য কয়েকগুণ পর্যন্ত। অথচ পরীক্ষার মান, ব্যবহৃত যন্ত্রপাতি ও রি-এজেন্টের ব্যয় বিবেচনায় নিয়েও ফি নির্ধারণে নেই অভিন্ন সরকারি নীতিমালা।
মূলত নানা ধরনের পরীক্ষার নামে রোগীদের পকেট কাটার অভিযোগ দীর্ঘদিনের। শুধু অতিরিক্ত ফি নয়, পরীক্ষার মান নিয়েও রয়েছে প্রশ্ন। সংশ্লিষ্টদের একাংশ বলছেন, ঠবাকি অংশ পড়ুন...
ভূমধ্যসাগরের নোনা পানির নিচে সাড়ে চার হাজার বছর ধরে এক অদ্ভুত ইতিহাস লুকিয়ে ছিলো। তুরস্কের কেকোভা দ্বীপের কাছে সাগরের তলদেশে খোঁজ মিলেছে বিশ্বের সবচেয়ে পুরোনো বাণিজ্যিক জাহাজের ধ্বংসাবশেষের। প্রতœতাত্ত্বিকদের মতে, তরীটি প্রায় ৪,৪০০ থেকে ৪,৭০০ বছর আগের-ঠিক যে সময়ে মিশরে তৈরি হচ্ছিলো পিরামিড।
সাগরের মাত্র ৩০ মিটার গভীরে ছড়িয়ে ছিটিয়ে ছিলো এই প্রাচীন জাহাজের নানা স্মৃতিচিহ্ন। হাজার বছরের পানির ঝাপটায় জাহাজের কাঠের শরীরটা সম্পূর্ণ মুছে গেছে। কিন্তু সাগরের নীল পানির নিচে অলৌকিকভাবে টিকে আছে মাটির তৈরি অসংখ্য পাত্র, যেগুলোà বাকি অংশ পড়ুন...
গাইবান্ধা সংবাদদাতা:
চরে ভুট্টা চাষের মৌসুম শুরু হয়েছে। কিন্তু জমিতে দেয়ার মতো সার পাচ্ছেন না অনেক কৃষক। কেউ দিনের পর দিন ঘুরে এক বস্তা সার জোগাড় করছেন, কেউ কিনছেন সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে। আবার কেউ সার না পেয়ে জমির একাংশে আবাদ শুরুই করতে পারেননি। অথচ সরকারি গুদামে সারের মজুত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চর গুপ্তমনিতে ভুট্টা চাষের জন্য সার কিনতে গিয়ে এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন কৃষক আল আমিন। তার অভিযোগ, একেক দোকানে একেক দাম চাওয়া হয়েছে। কোথাও এক বস্তা সারের দাম চাওয়া হয়েছে à বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে মাদক আনার সময় ব্যবহার করা হচ্ছিল অভিনব কৌশল। কাঠের তৈরি বিশেষ ধরনের ডুবন্ত ক্যারিয়ারকে (সাবমেরিন) মাদক দিয়ে ভর্তি করে ইলেকট্রিক মোটর, স্টিলের তার ও কপিকলের সাহায্যে পানির নিচ দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসছিল একটি চোরাচালান চক্র।
এমন একটি চক্রের সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ ঘটনায় বিদেশি পিস্তল, গুলি ও ২ লাখ ২০ হাজার মাদকসহ তিনজনকে আটক করা হয়েছে।
৬৪ বিজিবির মিডিয়া হলরুমে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিকালে আয়োজিত সংবাদ সম্মেলনে এসà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাজারে পণ্যের দাম বাড়ছে, কিন্তু সে তুলনায় বাড়ছে না মানুষের আয়। মাসের শুরুতে সংসারের খরচ মেটানোর যে হিসাব কষেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা, মাস শেষ হওয়ার আগেই তা ওলটপালট হয়ে যাচ্ছে। চাল, ডাল, তেল, সবজি ও মাছ-গোশতের পেছনে আয়ের বড় অংশ চলে যাওয়ায় সন্তানের শিক্ষা, চিকিৎসা, যাতায়াত ও ভবিষ্যতের সঞ্চয়ে টান পড়ছে।
অর্থনীতিবিদদের মতে, উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফিরছে না; বরং আয় ও ব্যয়ের ব্যবধান বাড়তে থাকায় সংসার চালানোই অনেক পরিবারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
রাজধানীর বিভিন্ন বাজার বাকি অংশ পড়ুন...
পলাতক ফ্যাসিস্ট আওয়ামী আমলে শেখ পরিবারকে বেছে বেছে এবং বিদেশি কোম্পানির আড়ালে আওয়ামী অলিগার্ক ব্যবসায়ী সিন্ডিকেটের হাতে তুলে দেয়ার সর্বনাশা টার্গেটে পড়ে চট্টগ্রাম বন্দর। এনসিটিসহ গুরুত্বপূর্ণ টার্মিনাল ও স্থাপনাগুলো বিদেশি একেকটি কোম্পানির সাথে দীর্ঘমেয়াদি ইজারা চুক্তির ফর্মুলা সাজানো হয় আওয়ামী সরকার পতনের ঠিক আগেই ২০২৪ সালে। বিদেশি কোম্পানিকে ইজারা দেয়া হলে কাড়ি কাড়ি ডলার আসার ‘লাভে’র টোপ ছিল পুরোটাই ছিল মহা ফাঁকি!
নিউমুরিং টার্মিনালের (এনসিটি) আধুনিকায়নে প্রায় ২০৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে ইনিয়ে-বিনিয়ে কথিত ব বাকি অংশ পড়ুন...
দখলদারদের সজ্জিত সামরিক যানের দিকে তাক করা অস্ত্রই বলে দেয় কত জানবাজ একেকজন বীর যোদ্ধা। বাকি অংশ পড়ুন...
শরীয়তপুর সংবাদদাতা:
জাজিরা উপজেলায় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করে পুলিশ দেখে পালিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে জাজিরা উপজেলার গরম বাজারের জোড়াব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কয়েকজন যুবক জোড়াব্রিজ এলাকায় জড়ো হন। এক পর্যায়ে সেখানে কেক কাটার আয়োজন করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সেখানে থাকা ব্যক্তিরা দ্রত সরে যান।
পরে ঘটনাস্থলে একটি আস্ত কেক ও পাঁচটি মোটরসাইকেল পড়ে থাকতে বাকি অংশ পড়ুন...












