প্যাথলজিক্যাল টেস্টের ফি দিতে গিয়ে পকেট ফাঁকা রোগীর
, ২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
রোগ নির্ণয়ের জন্য চিকিৎসকের পরামর্শে একের পর এক পরীক্ষা করাতে গিয়ে নিঃস্ব হচ্ছেন সাধারণ রোগীরা। একই পরীক্ষার জন্য একেক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হচ্ছে একেকরকম ফি। কোনো কোনো পরীক্ষার ফিতে প্রতিষ্ঠানভেদে পার্থক্য কয়েকগুণ পর্যন্ত। অথচ পরীক্ষার মান, ব্যবহৃত যন্ত্রপাতি ও রি-এজেন্টের ব্যয় বিবেচনায় নিয়েও ফি নির্ধারণে নেই অভিন্ন সরকারি নীতিমালা।
মূলত নানা ধরনের পরীক্ষার নামে রোগীদের পকেট কাটার অভিযোগ দীর্ঘদিনের। শুধু অতিরিক্ত ফি নয়, পরীক্ষার মান নিয়েও রয়েছে প্রশ্ন। সংশ্লিষ্টদের একাংশ বলছেন, বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগ ও পরিচালন ব্যয়ের কারণে ফিতে পার্থক্য থাকা স্বাভাবিক। তবে বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত তদারকি ও কার্যকর নীতিমালার অভাবেই স্বাস্থ্য পরীক্ষার এ খাতে বিশৃঙ্খলা বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বাংলাদেশ একাডেমি অব প্যাথলজিস্টের দাবি, রোগ নির্ণয়ের বিভিন্ন পরীক্ষার জন্য রোগীরা কত টাকা দেবেনÑসে বিষয়ে সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা নেই। অন্যদিকে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের মতে, মুক্তবাজার অর্থনীতিতে সব প্রতিষ্ঠানের জন্য একক ফি নির্ধারণ করা সমীচীন নয়। তবে সাধারণ রোগীদের অভিযোগ, সরকারের যথাযথ তদারকির অভাবে সেক্টরটি লাগামহীনভাবে চলছে।
তথ্য অনুযায়ী কিডনির কার্যকারিতা যাচাইয়ের জনপ্রিয় পরীক্ষা সিরাম ক্রিয়েটিনিনের রি-এজেন্টসহ মোট ব্যয় ১২ থেকে ১৭ টাকা। অথচ বিভিন্ন হাসপাতালে এ পরীক্ষার জন্য রোগীদের দিতে হয় ৪০০ থেকে ৪৫০ টাকা।
লিভার কোষের ক্ষতি বা প্রদাহ কিংবা হেপাটাইটিস শনাক্তে ব্যবহৃত এসজিপিটি পরীক্ষার ব্যয় ১৫ থেকে ২০ টাকা বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। অথচ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে এ পরীক্ষার ফি ৫০০ টাকা, পদ্মা ডায়াগনস্টিকে ৪০০ টাকা। বিপরীতে সরকারি মুগদা হাসপাতালে একই পরীক্ষার ফি ৭০ টাকা।
তাদের দাবি, রক্তে হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ শনাক্তের এইচবিএসএজি পরীক্ষার ব্যয় ২০০ থেকে ২৫০ টাকা। অথচ বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এ পরীক্ষার জন্য নেওয়া হয় ১২০০ থেকে ১৪০০ টাকা। পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ফি ১৫০০ টাকা।
রক্তে বা প্রস্রাবে অ্যালবুমিন প্রোটিনের মাত্রা, লিভার ও কিডনির স্বাস্থ্য মূল্যায়ন এবং শরীরের পুষ্টি ও তরল ভারসাম্য যাচাই করতে ডাক্তাররা এসএলবিউমিন টেস্টটি করতে বলেন। রি-এজেন্টসহ এ টেস্টে সর্বসাকুল্যে খরচ পড়ে ২০ থেকে ৩০ টাকা। কিন্তু সারা দেশের সব হাসপাতালে এ টেস্টে ফি নেওয়া হয় ৪০০ টাকা হতে ৬০০ টাকা।
ভিটামিন ডি পরীক্ষার ক্ষেত্রে ব্যয় ২২০ থেকে ৬৫০ টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অথচ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে এ পরীক্ষার ফি ৪,০০০ টাকা এবং ইবনে সিনায় ২,২৫০ টাকা। বহুল প্রচলিত আরেকটি টেস্ট ইউরিক অ্যাসিড পরীক্ষায় ২০ থেকে ৩০ টাকা খরচ হলেও বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয় ৬০০ থেকে ৭৫০ টাকা। এভাবে প্রতিটি ল্যাব টেস্টের ক্ষেত্রেই চলছে নজিরবিহীন নৈরাজ্য। ২০ থেকে ৪০ গুণ পর্যন্ত বেশি নেওয়া হয় বলে অভিযোগ সাধারণ রোগীদের।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ বিষয়ে বলেন, রোগ নির্ণয়কারী প্রতিষ্ঠানের সঙ্গে চিকিৎসক ও দালালদের কমিশনভিত্তিক চুক্তি রয়েছে। উচ্চ মুনাফার উদ্দেশ্যে বেসরকারি চিকিৎসাসেবা খাতে সেবাগ্রহীতাদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে।
তার মতে, বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের বিধিমালার ঘাটতি এবং বিদ্যমান আইনের সময়োপযোগী সংস্কার না হওয়া এ সমস্যার অন্যতম কারণ। নিয়ন্ত্রণহীন ও নিম্নমানের বেসরকারি চিকিৎসাসেবার কারণে মানুষ আর্থিক ও স্বাস্থ্যগত ক্ষতির মুখে পড়ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা:
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইবার অপরাধ মোকাবিলায় প্রশিক্ষণ, ল্যাব ও বিশেষ ইউনিট গঠনের উদ্যোগ সরকারের
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবক কারাগারে
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কিশোর গ্যাংয়ের সক্রিয় গ্রুপ ৩৮৬, ঢাকায় সদস্য ১ হাজার ২১৯
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না -এ্যানি
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এনসিপি’র নতুন কমিটিকে ‘প্রক্সি জামাত পার্টি’ বললে ভুল হবে না
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চিকিৎসকদের বদলি-পদায়নে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না -স্বাস্থ্যমন্ত্রী
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৩০ অক্টোবর এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগ নিয়ে বেশি দড়ি টানাটানি বুমেরাং হয়ে উঠতে পারে -সাইফুল হক
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘দুই কেজি ফল নিলে এক হাজার টাকা নাই, মানুষ কেমনে কিনবে?’
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দিনাজপুরে প্রকৃতিজুড়ে শীতের আগমনী বার্তা
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রামপালে ৪৪২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












