সরকারি গুদামে সার, চরে চরে হাহাকার
, ০৬ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৯ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৮ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০২ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
গাইবান্ধা সংবাদদাতা:
চরে ভুট্টা চাষের মৌসুম শুরু হয়েছে। কিন্তু জমিতে দেয়ার মতো সার পাচ্ছেন না অনেক কৃষক। কেউ দিনের পর দিন ঘুরে এক বস্তা সার জোগাড় করছেন, কেউ কিনছেন সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে। আবার কেউ সার না পেয়ে জমির একাংশে আবাদ শুরুই করতে পারেননি। অথচ সরকারি গুদামে সারের মজুত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চর গুপ্তমনিতে ভুট্টা চাষের জন্য সার কিনতে গিয়ে এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন কৃষক আল আমিন। তার অভিযোগ, একেক দোকানে একেক দাম চাওয়া হয়েছে। কোথাও এক বস্তা সারের দাম চাওয়া হয়েছে ১ হাজার ৬০০ টাকা, কোথাও ১ হাজার ৪০০, আবার কোথাও ১ হাজার ৮০০ টাকা। সারাদিন ঘুরে শেষ পর্যন্ত এক বস্তা সার কিনতে পেরেছেন তিনি।
ভুট্টা চাষের মৌসুমে সারের পরিস্থিতি দেখতে গাইবান্ধার চরে গিয়ে আল আমিনসহ যেসব কৃষকের সঙ্গে কথা বললে, তাদের প্রত্যেকেই সার পেতে ভোগান্তি ও বেশি দাম নেওয়ার অভিযোগ করেছেন।
ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের উজলডাঙা গ্রামে ঘোড়ার গাড়িতে এক বস্তা সার নিয়ে বাড়ি ফিরছিলেন আল আমিন। সাংবাদিক পরিচয় পেয়ে নিজেই সারের সংকটের কথা জানান। অতিরিক্ত দামের কারণে ইউরিয়া সার না কিনে তিনি ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার কিনেছেন।
তার দাবি, সরকার নির্ধারিত দামের চেয়ে ৩০০ টাকা বেশি দিয়ে এক বস্তা সার কিনতে হয়েছে।
চর গুপ্তমনিতে আল আমিনের ১৫ বিঘা জমি রয়েছে। এর মধ্যে এ বছর পাঁচ বিঘায় আমন ধান চাষ করেছেন। বাকি ১০ বিঘায় ভুট্টা চাষের পরিকল্পনা তার। কিন্তু মৌসুমের শুরুতেই সার সংগ্রহ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।
একই চরের কৃষক মোহাম্মদ লিটনের জমি পাঁচ বিঘা। তাকে জমিতে ভুট্টার বীজ বুনতে দেখা গেছে। তবে এখন পর্যন্ত মাত্র দেড় বিঘার মতো জমিতে সার দিয়ে আবাদ শুরু করতে পেরেছেন। বাকি জমিতে সার না পাওয়ায় চাষ শুরু করতে পারেননি।
লিটন বলেন, সার পেলে আরো জমিতে ভুট্টা লাগাবেন, না পেলে পারবেন না।
তার অভিযোগ, কৃষকদের একসঙ্গে বেশি সার দেওয়া হচ্ছে না। ২০ থেকে ৩০ কেজি করে দেওয়া হচ্ছে, এর বেশি মিলছে না।
চরের প্রবীণ কৃষক আতাবর হোসেনও সারের সংকটের কথা জানিয়েছেন। তার ভাষায়, ডিলার ছাড়া সার পাওয়া যায় না, আবার পরিচয়পত্র ছাড়া সার দেওয়া হয় না। সার পাওয়াই এখন কঠিন হয়ে পড়েছে।
ষাটোর্ধ্ব আতাবর হোসেন বলেন, ছয় বিঘা জমিতে আমন ধান চাষের সময়ও সার পাননি। পরে ঘোড়াঘাট থেকে ছয় বস্তা সার কিনে আনেন। স্থানীয় ডিলারের কাছে প্রতি বস্তা সারের দাম ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা চাওয়া হয়েছিল। শেষ পর্যন্ত ঘোড়াঘাট থেকে প্রতি বস্তা ১ হাজার ৪০০ টাকা দরে সার কিনেছেন। এখন ভুট্টার জমিতে সার দিতে পারবেন কি না, তা নিয়েও দুশ্চিন্তায় আছেন তিনি।
তার দাবি, আগে কখনো সারের এমন সংকট দেখেননি।
তিন ঘণ্টার বেশি সময় চর ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে বিবিসি জানতে পেরেছে, চাহিদামতো সার না পাওয়া এবং বেশি দামে সার কেনাÑএই দুই সমস্যায় পড়েছেন কৃষকেরা। তাদের অনেকে বলছেন, দীর্ঘদিন পর চাষাবাদের জন্য সার সংগ্রহ করতে এমন ভোগান্তি পোহাতে হচ্ছে।
ডিলার পয়েন্টে থাকা বিক্রয় প্রতিনিধিরাও বলছেন, তারাও চাহিদামতো সার পাচ্ছেন না। সার বিতরণের নীতিমালায় এক উপজেলার বরাদ্দ অন্য উপজেলায় বিক্রি এবং খোলাবাজারে সার বিক্রি নিষিদ্ধ।
বিক্রেতাদের ধারণা, এ বছর প্রশাসনের কঠোর নিয়ন্ত্রণের কারণেও সংকট বেড়েছে।
১৭ বছর ধরে সার বিক্রির ব্যবসা করছেনÑএমন একজন প্রতিনিধি বলেন, আগে বিভিন্ন ডিলারের কাছ থেকে সার কেনা যেত। তখন এ ধরনের সংকট ছিল না। এখন নির্দিষ্ট ডিলারের কাছ থেকেই সার নিতে হচ্ছে। ফলে সবাই একই জায়গায় ভিড় করছেন এবং সংকট বাড়ছে।
নারী বিক্রয় প্রতিনিধি জেসমিনও জানান, কৃষকেরা সার চাইছেন, কিন্তু পর্যাপ্ত সরবরাহ না থাকায় তিনি দিতে পারছেন না। প্রতি সপ্তাহে ডিলারের কাছ থেকে যে পরিমাণ সার বরাদ্দ পান, তা কৃষকদের চাহিদার তুলনায় যথেষ্ট নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভুয়া পূজাম-প দেখিয়ে চাল উত্তোলন করে বিক্রি
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অন্তত ৫০
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পেঁপের দামে পতন: ক্রেতার স্বস্তি, দিশেহারা কৃষক-ব্যবসায়ী
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে নিহত ৫
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ১০
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাজারে নতুন ধাক্কা, বাড়ছে চালের দাম
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নাথান বম আবার আলোচনায়
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ, ৫৩ ঘণ্টা পর মিললো বস্তাবন্দি লাশ
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিশু হাসপাতালের কক্ষে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গাজায় ৪ হাজার দফা যুদ্ধবিরতি লঙ্ঘন
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সরকারের কোনো সহায়তা পাই না, বাঁচার তাগিদে বাধ্য হয়েই নদীতে নামি‘
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নাটোরে ‘মৌচাক’ বেকারির কারখানায় অভিযান, মালিক আটক
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












