পানির নিচে কাঠের ‘সাবমেরিন’, বিপুল মাদকসহ আটক ৩
, ০২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৫ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৪ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৯ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
কক্সবাজার সংবাদদাতা:
মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে মাদক আনার সময় ব্যবহার করা হচ্ছিল অভিনব কৌশল। কাঠের তৈরি বিশেষ ধরনের ডুবন্ত ক্যারিয়ারকে (সাবমেরিন) মাদক দিয়ে ভর্তি করে ইলেকট্রিক মোটর, স্টিলের তার ও কপিকলের সাহায্যে পানির নিচ দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসছিল একটি চোরাচালান চক্র।
এমন একটি চক্রের সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ ঘটনায় বিদেশি পিস্তল, গুলি ও ২ লাখ ২০ হাজার মাদকসহ তিনজনকে আটক করা হয়েছে।
৬৪ বিজিবির মিডিয়া হলরুমে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিকালে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম।
বিজিবির দাবি, মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে ডুবন্ত ক্যারিয়ারে করে মাদকর চালান আনা হতো সীমান্তবর্তী এলাকায়। এরপর ইলেকট্রিক মোটর, স্টিলের তার ও কপিকলের সাহায্যে ক্যারিয়ারটি পালংখালীর ফাইস্যা খাল দিয়ে বাংলাদেশের প্রায় এক কিলোমিটার অভ্যন্তরে টেনে নেওয়া হতো।
খালের আঁকাবাঁকা পথ পাড়ি দিতে চোরাকারবারিরা ব্যবহার করত কপিকল ও স্টিলের তার। একেকটি বাঁক অতিক্রম করার সময় ছোট কপিকল খুলে পরবর্তী অংশে স্থাপন করা হতো। ফলে পানির ওপর থেকে সহজে দেখা না গেলেও ক্যারিয়ারটি ধাপে ধাপে সীমান্ত থেকে এক থেকে দেড় কিলোমিটার ভেতরে নেওয়া সম্ভব হতো।
বিজিবির ধারণা, এ ধরনের একটি ডুবন্ত ক্যারিয়ারে একসঙ্গে প্রায় ৩০ লাখ মাদক পরিবহন করা সম্ভব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্যাবিনেটে অনুমোদন পেলেই আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তর শুরু
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আইন আছে, প্রয়োগ নেই; হাত বাড়ালেই মিলছে ফর্মুলা দুধ
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকা-কুমিল্লা ৮১ কিমি উড়াল রেলপথ, ব্যয় ৮৪ হাজার কোটি
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেয়ার একটি ধ্রুপদি উদাহরণ’ -হাইকোর্ট
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক রাজউক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের সাজা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরু পথ ও পানিসংকটে ব্যাহত নির্বাপণ
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গ্যাসের ব্যবসা চট্টগ্রামে, সারের ডিলারশিপ নোয়াখালীতে!
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন?
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুর্যোগ ব্যবস্থাপনায় পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে তুরস্ক ও চীনের আগ্রহ
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ৬ হাজার ৯০০ পিস ইয়াবাসহ আটক ৫
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)