রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রকে পশুর নদ ও সুন্দরবন বিনাশী আখ্যায়িত করে এটি বন্ধের দাবি জানিয়েছে পরিবেশ আন্দোলনকারীরা। বাগেরহাটের মোংলা উপজেলার নারিকেলতলায় এক জনসমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
অনুষ্ঠানের আয়োজন করে পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা’ ও ‘পশুর রিভার ওয়াটারকিপার’।
জনসমাবেশে বক্তারা বলেন, ভারতের স্বার্থে বনবিনাশী এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছে। অবিলম্বে এ প্রকল্প বাতিলসহ নিরাপদ পানি, বায়ু এবং টেকসই জীবিকার ব্যবস্থা করতে হবে। সুন্দরবনের প্রাণ পশুর নদ দূষণের ফলে মাছসহ পানিজ প্রাণীর অস্তিত্ব ঠবাকি অংশ পড়ুন...
বিজ্ঞানীরা খুঁজে চলেছে পৃথিবীর মতো বাসযোগ্য গ্রহ। এগুলোকে বলে এক্সোপ্ল্যানেট বা বহিঃসৌরগ্রহ। সম্প্রতি নাসা সৌরজগতের বাইরে এমন ছয় হাজারের বেশি নতুন গ্রহের সন্ধান নিশ্চিত করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
মাত্র তিন বছর আগেও এই সংখ্যা ছিলো ৫ হাজার। ৩০ বছর ধরে সৌরজগতের বাইরে খোঁজ চালিয়ে এই বিশাল সংখ্যক গ্রহ খুঁজে পাওয়া গেছে। বিজ্ঞানীরা মনে করে, ভবিষ্যতে আরও এমন অনেক গ্রহের খোঁজ মিলবে।
এ সম্পর্কে নাসা একটি তথ্যে জানিয়েছে, ‘আমরা এখন মহাকাশ গবেষণার এক নতুন যুগে প্রবেশ করেছি। বিজ্ঞানীরা এখন শুধু জীবন থাকতে পারে এমন বাকি অংশ পড়ুন...
সৌরজগতে একটি নতুন বস্তু আবিষ্কৃত হয়েছে। প্লুটোর চেয়েও অনেক দূরে সেটা, ঘুরছে সূর্যকে কেন্দ্র করে। বিজ্ঞানীরা এর নাম দিয়েছে অ্যামোনাইট।
জাপানি জ্যোতির্বিদেরা হাওয়াইয়ের সুবারু টেলিস্কোপের মাধ্যমে খুঁজে পেয়েছে এই বস্তু। আনুষ্ঠানিকভাবে এর নাম দেওয়া হয়েছে ২০২৩ কেকিউ১৪। কিন্তু সবাই একে ডাকছে অ্যামোনাইট বলে। এই নাম এসেছে এক প্রাচীন সামুদ্রিক প্রাণীর ফসিল থেকে। সেই প্রাণীরা লাখ লাখ বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিলো। সম্প্রতি এই আবিষ্কারের খবর প্রকাশিত হয়েছে নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে।
অ্যামোনাইট কিন্তু কোনো ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ৮ দিন কিছু সময়ের জন্য বাংলাদেশ স্যাটেলাইট-১ সম্প্রচারে সাময়িক বিঘ্নি ঘটতে পারে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, জিও স্টেশনারি স্যাটেলাইটের জন্য সৌর ব্যতিচার একটি সাধারণ মহাকাশীয় ঘটনা, যা বছরে দুইবার ঘটে থাকে। সৌর ব্যতিচারের কারণে স্যাটেলাইট নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্নি ঘটার সম্ভাবনা থাকে। বাংলাদেশ স্যাটেলাইট -১ এর ক্ষেত্রে সৌর ব্যà বাকি অংশ পড়ুন...
মঙ্গল গ্রহের অভ্যন্তরে বিশাল আকৃতির রহস্যময় কিছু গঠন খুঁজে পেয়েছে বিজ্ঞানীরা। এগুলো প্রাচীন ‘প্রোটোপ্ল্যানেট’ বা ‘অপূর্ণাঙ্গ গ্রহের’ অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন এক গবেষণায় দেখা গেছে, এসব ঘন বস্তু মঙ্গলের অভ্যন্তরে কোটি কোটি বছর ধরে অবিকৃত অবস্থায় টিকে আছে।
প্রোটোপ্ল্যানেট হলো এমন এক মহাজাগতিক বস্তু, যা কোটি কোটি বছর আগে গ্রহে পরিণত হওয়ার পথে ছিলো। সৌরজগতের শুরুর দিকে ধুলো ও পাথরের কণা একত্রিত হয়ে এ ধরনের বস্তু তৈরি হয়। যথেষ্ট উপাদান জোগাড়ের মাধ্যমে একসময় বড় হয়ে পূর্ণাঙ্গ গ্রহে পরিণত হতে পারতো। তবে কখনো কখনো বাকি অংশ পড়ুন...
মাস শুরু এবং শেষ, বিশেষ দিন নির্বাচনে চাঁদের ক্যালেন্ডারের যেমন প্রয়োজনীয়তা রয়েছে; তেমনি ওয়াক্ত নির্ণয়ে প্রয়োজন রয়েছে সৌর ক্যালেন্ডারের। কিন্তু ইতিহাসে মুসলমানগণের রচিত কোনো সৌর ক্যালেন্ডারের তথ্য পাওয়া যায় না। ফলে গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহারে মুসলমানগণ অভ্যস্ত হয়ে পড়েছে। কিন্তু অনেক কারণেই মুসলমানগণের গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করা উচিত নয়।
গ্রেগরিয়ান বর্ষপঞ্জির মাধ্যমে অজান্তেই প্রতিদিন অনেক দেব-দেবীর নাম স্মরণ হয়। এই বর্ষপঞ্জির ৬টি মাসের নামকরণ করা হয়েছে দেব-দেবীর নামে (জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপà§ বাকি অংশ পড়ুন...
সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ বুধ। নাসার অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, বুধ গ্রহটি সবচেয়ে দ্রুততম গ্রহ, প্রতি ৮৮ দিনে সূর্যের চারপাশে এক বার প্রদক্ষিণ করে। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হিসেবে, এটি এখন আরও একটি রহস্য উন্মোচন করেছে। সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে যে বুধ ধীরে ধীরে সঙ্কুচিত হচ্ছে।
বুধ গ্রহের ব্যাসার্ধ এখন পর্যন্ত কত কমেছে এবং কেন এটি এত আশ্চর্যজনক? অএট অফাধহপবং-এ প্রকাশিত গবেষণা অনুযায়ী, বুধ গ্রহ তার জীবদ্দশায় ২.৭ থেকে ৫.৬ কিলোমিটার ব্যাসার্ধে সংকুচিত হয়েছে, যা পূর্ববর্তী অনুমানে ১ থেকে ৭ কিলোমিটারের মধ্যে ধারণা করা হয়েà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বিজ্ঞানীরা বলছেন, এর ফলে পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে সৌরঝড়। এতে স্যাটেলাইট পরিষেবা থেকে শুরু করে ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক ও বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।
মহাকাশ ও জ্যোতির্বিদ্যা ক্লাবের সদস্য আদনান খলিফা জানান, এই সপ্তাহে দেখা সানস্পটগুলির নাম দেওয়া হয়েছে ৪১৯৫, ৪১৯৭ এবং ৪১৯৮। এগুলি এ বছরের রেকর্ড করা বৃহত্তম দাগগুলির মধ্যে অন্যতম। প্রতিটি দাগের ব্যাস কয়েক হাজার কিলোমিটার, যা নিরাপদ সৌর ফিল্টারসহ ছোট টেলিস্কোপ দিয়েও পর্যবেক্ষণ করা সম্ভব।
সানস্পট হলো সূর্যের গায়ে তৈরি হওয়া বৃহৎ কালো অঞ্চল। এ অà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ মাদক কোকেন জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় একজন বিদেশি নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ কোকেন জব্দ করে বাংলাদেশ কাস্টম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ ঘটনায় গায়ান রিপাবলিকের নাগরিক কারেন পেটুলা নামে একজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিকেলে সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিদপ্তরের অতির বাকি অংশ পড়ুন...
যুক্তরাষ্ট্রের আকাশে ২০১৭ সালে ঘটে যাওয়া একটি বজ্রপাত বিশ্ব রেকর্ড গড়েছে। গত বৃহস্পতিবার (৩১ জুলাই) বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) ৫১৫ মাইল বা ৮২৯ কিলোমিটার দৈর্ঘ্যের এই বজ্রপাতকে ইতিহাসের দীর্ঘতম হিসেবে স্বীকৃতি দিয়েছে।
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, ২০১৭ সালের ২২ অক্টোবর বজ্রপাতের ঘটনাটি ঘটে। এটি ছিলো যুক্তরাষ্ট্রের পূর্ব টেক্সাস অঙ্গরাজ্য থেকে মিসৌরির কানসাস সিটি পর্যন্ত বিস্তৃত। যা ইউরোপের প্যারিস থেকে ভেনিস পর্যন্ত দূরত্বের সমান।
এই বজ্রপাতটি পৃথিবীতে এখন পর্যন্ত রেকর্ডকৃত সর্বাধিক দৈর্ঘ্যের ব বাকি অংশ পড়ুন...
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা:
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে রাখা জুলাই যোদ্ধাদের ছত্রভঙ্গ করে দিয়েছে জুলাই যোদ্ধাদের আরেকটি দল।
গতকাল জুমুয়াবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জুলাই অভ্যুত্থানে আহতদের একটি দল পিজি হাসপাতাল থেকে এসে শাহবাগ অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশকেও ছত্রভঙ্গ করতে বেশ তৎপর দেখা যায়।
শাহবাগ অবরোধকারীদের একজন ইয়াছিন বলেন, আমার পিঠে পুলিশ পিটিয়েছে। পিজি হাসপাতাল থেকে একদল এসে আমাদের ওপর হামলা করে আমাদের মঞ্চ ভেঙে দিয়েছে। তাদের মধ্যে কেউ কেউ আহত থাকলেও অধিকাংশ বাইরের, যারা আমাদেঠবাকি অংশ পড়ুন...












