দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ মাদক কোকেন জব্দ
, ২রা রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৭ আগস্ট, ২০২৫ খ্রি:, ১২ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ মাদক কোকেন জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় একজন বিদেশি নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ কোকেন জব্দ করে বাংলাদেশ কাস্টম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ ঘটনায় গায়ান রিপাবলিকের নাগরিক কারেন পেটুলা নামে একজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিকেলে সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক গোলাম আজম।
তিনি জানান, জব্দকৃত কোকেনের বাজার মূল্য ১৩০ কোটি টাকা।
এছাড়াও সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এক কেজি ৬০০ গ্রাম আইসসহ বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ট্রেলিয়া হতে আগত কুশও উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অতিরিক্ত মহাপরিচালক বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ আগস্ট উপপরিচালক শামীম আহম্মেদের নেতৃত্বে একটি টিম আদাবর থানাধীন বাইতুল আমান হাউজিং সোসাইটির একটি বাসা থেকে খাইরুল ইসলাম ওরফে রিয়ানকে (২৬) চার হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তোফায়েল হোসেন শান্ত নামে এক ব্যক্তির ভাড়া বাসা থেকে একাধিক মাদক মামলার আসামি মিলন মোল্লার কাছ থেকে ভয়ঙ্কর মাদক মিথাইল এ্যামফিটামিন (আইস) এককেজি ৬০০ গ্রাম জব্দ করা হয়।
এ ঘটনায় পলাতক সৌরভ ইসলাম শান্ত ওরফে তোফায়েল হোসেন শান্ত (পলাতক) ও ইয়াছমিন আক্তার আঁখিসহ (পলাতক) মিলন মোল্লার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিল্পখাতে নিরাপত্তা জোরদারে নিজস্ব সদরদপ্তর ও জনবল বাড়ানোর দাবি ইন্ডাস্ট্রিয়াল পুলিশের
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
-ছয় মাসে ৪০৪ সম্ভ্রমহরণের ঘটনা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আইন ও বিচার বিভাগে পদোন্নতি পেলেন ১২ জেলা রেজিস্ট্রার
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেট্রোরেলে বিজ্ঞাপন আয় ভাড়া নাকি সেবা, জটিলতা অবসানে চিঠি
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সবুজ কারখানা একশ’র মধ্যে বাংলাদেশেরই ৫৩
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খুলনাঞ্চলে কাঁচা পাটের ৯শ’ কোটি টাকার বাণিজ্যের আশা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পানি নামলেই কৃষকের হাতে ধানের চারা দেবে সরকার -কৃষিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালানোর প্রশিক্ষণ নিয়েছে ১৩৩৬ বাংলাদেশি
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, মোটরসাইকেলে ১৭৩ মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এখনও মাঝে মাঝে হতাশ লাগে -প্রধানমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাহাড়খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)