মঙ্গলের ভিতরে মিললো অনেকগুলো অপূর্ণাঙ্গ গ্রহ
মঙ্গল গ্রহের অভ্যন্তরে বিশাল আকৃতির রহস্যময় কিছু গঠন খুঁজে পেয়েছে বিজ্ঞানীরা। এগুলো প্রাচীন ‘প্রোটোপ্ল্যানেট’ বা ‘অপূর্ণাঙ্গ গ্রহের’ অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন এক গবেষণায় দেখা গেছে, এসব ঘন বস্তু মঙ্গলের অভ্যন্তরে কোটি কোটি বছর ধরে অবিকৃত অবস্থায় টিকে আছে।
প্রোটোপ্ল্যানেট হলো এমন এক মহাজাগতিক বস্তু, যা কোটি কোটি বছর আগে গ্রহে পরিণত হওয়ার পথে ছিলো। সৌরজগতের শুরুর দিকে ধুলো ও পাথরের কণা একত্রিত হয়ে এ ধরনের বস্তু তৈরি হয়। যথেষ্ট উপাদান জোগাড়ের মাধ্যমে একসময় বড় হয়ে পূর্ণাঙ্গ গ্রহে পরিণত হতে পারতো। তবে কখনো কখনো এগুলো ধ্বংস হয়, কখনো অন্য গ্রহের অংশ হয়ে যায়।
নতুন গবেষণাটি প্রকাশিত হয়েছে ২৮ আগস্ট, আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী সায়েন্সে। গবেষক দলটি নাসার ইনসাইট ল্যান্ডারের সংগৃহীত তথ্যে বিশ্লেষণ চালান। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ইনসাইট মঙ্গলের ভূপৃষ্ঠের কম্পন বা ‘মার্সকোয়েক’ পর্যবেক্ষণ করেছিলো। এরপর সৌর প্যানেলে ধুলা জমে যাওয়ায় এর কার্যক্রম বন্ধ হয়ে যায়।
মার্সকোয়েকগুলোর কম্পন কোনোভাবে মঙ্গলের অভ্যন্তর দিয়ে প্রবাহিত হয়েছে, তা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা আবিষ্কার করে কয়েক ডজন অজানা গঠন, যেগুলো আশপাশের শিলার তুলনায় অনেক বেশি ঘন। এসব গঠন গভীর ম্যান্টলের (মঙ্গলের পৃষ্ঠ ও কেন্দ্রের মাঝের অংশ) মধ্যে অবস্থিত, যার গড় গভীরতা প্রায় ৯৬০ মাইল (প্রায় ১ হাজার ৫৫০ কিলোমিটার)। এই অঞ্চলের তাপমাত্রা পৌঁছাতে পারে ২ হাজার ৭০০ ডিগ্রি ফারেনহাইট (১ হাজার ৫০০ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত।
গবেষকদের মতে, এসব ‘ব্লব’ (গোলাকার বস্তু) সৃষ্টি হয়েছিলো প্রায় ৪৫০ কোটি বছর আগে, যখন বিশাল আকারের বস্তু বা প্রোটোপ্ল্যানেট মঙ্গলের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। যদি এই প্রোটোপ্ল্যানেটগুলো তাদের পথচলায় বাধা না পেতো, তবে পূর্ণাঙ্গ গ্রহে পরিণত হতে পারতো।
তারা আরও বলে, ইনসাইট থেকে প্রাপ্ত কম্পনের কিছু সংকেত অন্যদের তুলনায় ধীরগতিতে প্রবাহিত হয়েছিলো। এই পার্থক্য বিশ্লেষণ করে তারা বুঝতে পারে, নির্দিষ্ট কিছু অঞ্চলে পাথর অনেক বেশি ঘন এবং ভিন্ন প্রকৃতির, যা ইঙ্গিত দেয়- সেগুলোর উৎপত্তি স্থানীয় নয়।
মঙ্গল একটি একক প্লেটবিশিষ্ট গ্রহ, যার ভূত্বক পৃথিবীর মতো বিভিন্ন টেকটোনিক প্লেটে বিভক্ত নয়। পৃথিবীতে ভূত্বক একে অপরের নিচে চলে গিয়ে ম্যান্টলে মিশে যায় এবং সেখানে গলিত পাথরের প্রবাহ সৃষ্টি হয়। তবে মঙ্গলে এমন কিছু হয় না। ফলে গ্রহটির অভ্যন্তর অনেকটা ‘স্থির’ এবং সক্রিয়তা কম।
এই গঠনগুলো মঙ্গলের অভ্যন্তরের স্থবিরতার আরেকটি প্রমাণ।
মঙ্গলে প্লেট টেকটনিক না থাকায় সেখানে ভূকম্পন হয় ভূমিধস, বড় আকারের পাথর ভেঙে গিয়ে বা উল্কাপি-ের পতনের ফলে। এর আগেও ইনসাইটের ডেটা বিশ্লেষণ করে মঙ্গলের গভীরে বিশাল আকারের একটি ভূগর্ভস্থ সমুদ্রের সন্ধান পাওয়া গিয়েছিলো।
চার বছরব্যাপী মিশনে ইনসাইট মোট ১ হাজার ৩১৯টি মার্সকোয়েকের তথ্য সংগ্রহ করে। এত বিশদভাবে মঙ্গলের অভ্যন্তরকে চিহ্নিত করা যাবে, তা গবেষকেরা প্রত্যাশাও করেনি। তথ্যসূত্র: লাইভ সায়েন্স।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।