পাকিস্তানে সন্ত্রাসবিরোধী ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। দেশটির খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর চালানো এই অভিযানে ভারত–সমর্থিত ৭৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে। গত কয়েক দিনের অভিযানে প্রাণহানির এই ঘটনা ঘটে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধারের কথাও জানিয়েছে সেনাবাহিনী।
সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, শুক্রবার (১৩ নভেম্বর) পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, বেলুচিস্তানের কো বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শ্রমিক অসন্তোষে উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ায় আশুলিয়া ও সাভারের শ্রমিক অসন্তোষপ্রবণ এলাকার ২১০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার চিন্তা করছেন মালিকেরা। গত বুধবার (১১ নভেম্বর) এক জরুরি বৈঠকে এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) সব সদস্যের অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে মালিকদের এমন উদ্যোগে দেশের তৈরি পোশাকশিল্পে নতুন করে অস্থিরতা ও রপ্তানি কার্যক্রমে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
শিল্পমালিকদের সূত্রে জানা গেছে, গত বুধবার আশুলিয়à বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের তিন শীর্ষ মোবাইল ফোন অপারেটরের প্রায় ২১ হাজার ২৩৮ কোটি টাকার তরঙ্গ (স্পেকট্রাম) নবায়ন প্যাকেজটি নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে নীতিগত বিরোধের কারণে আটকে গেছে।
অর্থ বিভাগ ২০ বছরের মেয়াদে এই লাইসেন্স নবায়নের অনুমোদন দিলেও অপারেটরদের দাবিÑঅতিরিক্ত সুদের বোঝা, অনমনীয় কিস্তির সময়সীমা এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কঠোর কর-ছাড়পত্রের শর্তের কারণে এই চুক্তি বাস্তবায়ন করা অসম্ভব।
সরকারের পক্ষ থেকে গ্রামীণফোন, রবি ও বাংলালিংককে সাড়ে ১০ বছরে ১২টি কিস্তিতে এই নবায়ন ফি পরিশোধের সুযোগ দেওয়া হয়েছে। তবে শর্ত জুড়ে দ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির ক্যাশ ইনচার্জ ( সাবেক সিনিয়র অফিসার) রিফাতুল হককে ২০ বছরের সশ্রম কারাদ-ের রায় ঘোষণা করেছে আদালত।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) পৃথক তিনটি ধারায় ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক ইব্রাহিম মিয়া এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিকে তার আত্মসাৎ করা সম্পূর্ণ অর্থসহ অতিরিক্ত চার লাখ টাকা অর্থদ- দেওয়া হয়েছে।
এছাড়াও, এই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি ব্যাংকটির অপারেশন ম্যানেজার এমরান আহমেদকà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মানুষের প্রয়োজনের কথা বিবেচনায় নিয়ে বর্তমান সরকার আট মাসে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি করেছে। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের সরকারি হাসপাতালে মানুষের সেবার পাশাপাশি শয্যা প্রাপ্তি নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেয়া হয়।
গত ২৮ এপ্রিল থেকে ১৯ অক্টোবর পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেওয়া সিদ্ধান্ত সংক্রান্ত নথি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। এছাড়াও একই সময়ের মধ্যে ১৫ মে ও ১৪ জুন সরকার নতুন দুটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠারও অনুমোদন দিয়েছে। এর এ বাকি অংশ পড়ুন...
রসায়নে ২০২৬ সালের মর্যাদাপূর্ণ ‘টিডব্লিউএএস–আত্তা-উর-রহমান পুরস্কার’ অর্জন করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবু রাশেদ।
মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক বিজ্ঞান সংস্থা দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেস (টিডব্লিউএএস) তাদের ওয়েবসাইটে ২০২৬ সালের পুরস্কার ও ২০২৭ সালের পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করে। পরিবেশের বিভিন্ন নমুনায় জৈব দূষক শনাক্তকরণের জন্য স্বল্প ব্যয়ে অনুৎসেচক তড়িৎ-রাসায়নিক সংবেদক উদ্ভাবনে গবেষণার অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কাà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
এমপি গাজী নজরুল ইসলামের সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচনের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সচেতন নাগরিক সমাজের ব্যানারে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
লিখিত বক্তব্যে মালঞ্চর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান জানান, বর্তমান এমপি কারাগারে রয়েছেন। এই আসনে জনপ্রতিনিধিত্ব সংকট সৃষ্টি হয়েছে। মানুষের গণতান্ত্রিক অধিকার, মর্যাদা ও কার্যকর জনপ্রতিনিধিত্ব ও উপ-নির্বাচনের দাবিতে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে আগামী ১৩, ১৪ ও ১ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য নির্মিত ২১টি বহুতল আবাসিক ভবনে ২ হাজার ১৬টি ফ্ল্যাট রয়েছে, যেখানে বসবাস করছে দেশি-বিদেশি প্রায় সাড়ে চার হাজার কর্মকর্তা। কেন্দ্রটি চালুর পর বেশিরভাগ রুশ নাগরিক ফিরে গেলে কর্মকর্তার সংখ্যা দাঁড়াবে কমবেশি দুই হাজার জন। সেক্ষেত্রে প্রকল্প এলাকায় যেসব ভবন রয়েছে, তাতেই হয়ে যাবে তাদের আবাসনব্যবস্থা। কিছু ফ্ল্যাট থাকতে পারে ফাঁকাও। এরপরও সেখানে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে নতুন চারটি বহুতল ভবন, একটি ভবনের সম্প্রসারণ এবং অতিরিক্ত ল্যাবরেটরি ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়à বাকি অংশ পড়ুন...
রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ইমামুল আইম্মাহ্, মুজাদ্দিদুয যামান, কুতুবুল আলম, মুহইউস সুন্নাহ, মাহিউল বিদয়াহ, গাউছুল আ’যম, আযীযুয যামান, ক্বইউমুয যামান, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, আস সাফফাহ, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, সম্মানিত জুমাদাল ঊখরা শরীফ মাস বিভিন্ন কারণে সীমাহীন বরকতময়। আর বিশেষ করে এ সম্মানিত মাসে অনেকগুলো আইয়ামুল্লাহ শরীফ তথা নিদর্শন মুঠবাকি অংশ পড়ুন...
বুধবার (১১ নভেম্বর) অধিদপ্তরের ৫৪টি টিম একযোগে পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে এই অভিযান পরিচালনা করে।
অধিদপ্তর জানিয়েছে, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, গ্যাস সিলিন্ডারের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম আদায় ঠেকাতে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও প্রদান, ওজন ও পরিমাপে কারচুপি রোধ, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রয় প্রতিরোধ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের তৈরি পোশাকের (আরএমজি) রফতানিতে নতুন সম্ভাবনা তৈরি করছে ইউরোপ-আমেরিকার বাইরের বাজারগুলো। প্রচলিত বাজারের বাইরে অপ্রচলিত দেশগুলোতে পোশাক রফতানি বাড়ছে উল্লেখযোগ্য হারে। বিশেষ করে তুরস্কের বাজারে রফতানি আয় বেড়েছে দ্বিগুণেরও বেশি। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে দেশটিতে পোশাক রফতানি বেড়েছে ১০৭ শতাংশের বেশি।
রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যের ভিত্তিতে বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলিত পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে অপ্রচলিত বাজারগুলোতে বাংলাদেশের পোশাক বাকি অংশ পড়ুন...












