রসায়নে ৪র্থ বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক পুরস্কার পেলেন মাভাবিপ্রবির ড. আবু রাশেদ
, ১২ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
রসায়নে ২০২৬ সালের মর্যাদাপূর্ণ ‘টিডব্লিউএএস–আত্তা-উর-রহমান পুরস্কার’ অর্জন করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবু রাশেদ।
মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক বিজ্ঞান সংস্থা দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেস (টিডব্লিউএএস) তাদের ওয়েবসাইটে ২০২৬ সালের পুরস্কার ও ২০২৭ সালের পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করে। পরিবেশের বিভিন্ন নমুনায় জৈব দূষক শনাক্তকরণের জন্য স্বল্প ব্যয়ে অনুৎসেচক তড়িৎ-রাসায়নিক সংবেদক উদ্ভাবনে গবেষণার অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।
জানা যায়, টিডব্লিউএএস উন্নয়নশীল দেশগুলোতে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি এবং গবেষণার উৎকর্ষ বৃদ্ধিতে কাজ করা একটি আন্তর্জাতিক বিজ্ঞান একাডেমি। ১৯৮৩ সালে নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী অধ্যাপক আবদুস সালামের উদ্যোগে ইতালির ত্রিয়েস্তে শহরে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর অধীনে একটি কর্মসূচি ইউনিট হিসেবে পরিচালিত হচ্ছে। বাংলাদেশসহ বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকা ৬৬টি দেশের গবেষকদের উৎসাহিত করতে সংস্থাটি বিভিন্ন পুরস্কার ও গবেষণা কর্মসূচি পরিচালনা করে।
রসায়ন বিভাগে এ বছরের পুরস্কারের জন্য ড. মো. আবু রাশেদকে নির্বাচিত করা হয়েছে অর্ধপরিবাহী ধাতব অক্সাইডের অতি ক্ষুদ্র কাঠামো ব্যবহার করে স্বল্প ব্যয়ে অনুৎসেচক তড়িৎ-রাসায়নিক সংবেদক তৈরিতে তার গবেষণার অবদানের জন্য। তার উদ্ভাবিত গবেষণাপদ্ধতি পরিবেশের বিভিন্ন নমুনায় জৈব দূষক শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে তুলনামূলক কম খরচে পরিবেশদূষণ পর্যবেক্ষণ ও রাসায়নিক বিশ্লেষণের ক্ষেত্রে এ ধরনের সংবেদক প্রযুক্তির সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, ২০১২ সাল থেকে প্রবর্তিত এ পুরস্কার অর্জনের মাধ্যমে ড. মো. আবু রাশেদ চতুর্থ বাংলাদেশি হিসেবে ‘টিডব্লিউএএস–আত্তা-উর-রহমান পুরস্কার’ লাভ করলেন। এর আগে ২০১২, ২০১৩ ও ২০২১ সালে বাংলাদেশের তিনজন গবেষক এ সম্মাননা অর্জন করেন।
এ বিষয়ে মাভাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম বলেন, ‘ড. রাশেদ একজন ভালো গবেষক। তার এ অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য সুনাম বয়ে আনছে। বিশ্ববিদ্যালয়ের সুনামের লক্ষ্যেই তো আমরা কাজ করে যাচ্ছি। আমরা আশা করছি, খুব দ্রুত কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র চালু করব। এভাবেই সবাই মিলে শিক্ষার মান বৃদ্ধি করতে হবে এবং শিক্ষার্থীদের উপযুক্তভাবে গড়ে তুলে যথাযথ জায়গায় পৌঁছে দিতে হবে।’
পুরস্কারপ্রাপ্ত ড. মো. আবু রাশেদ বলেন, ‘এ অর্জন শুধু আমার একার নয়, আমার গবেষণাগারে যেসব শিক্ষার্থী কাজ করে, তাদেরও। গত পাঁচ বছরে আমরা অনেক কষ্ট করেছি। নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও গবেষণার কাজ চালিয়ে গিয়েছি। গবেষণার যাত্রায় বিভিন্ন প্রতিকূলতা তৈরি হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উচ্চশিক্ষা ত্বরান্বিতকরণ প্রকল্পের আওতায় আমার একটি গবেষণা প্রকল্প চলমান রয়েছে। সেটি বাস্তবায়নেও মানবসৃষ্ট কিছু প্রতিকূলতা তৈরি হয়েছিল। মাননীয় উপাচার্য স্যারের হস্তক্ষেপে তা সমাধান হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিবেশ এখনো দুর্বল। এ বিষয়ে আমাদের আরও কাজ করতে হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১ ডিসেম্বর থেকে এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা শুরু, রুটিন প্রকাশ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বগুড়াসহ দেশের ৮টি বিমানবন্দর সচলে প্রাধিকার তালিকা নির্ধারণ: বিমানমন্ত্রী
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মায় ২৩ কেজির কাতল, বিক্রি হলো ৫৫ হাজার ২০০ টাকায়
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাবির ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্সেস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজ, সম্পাদক আজাদ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তুরস্কে জুট প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী, বাংলাদেশের পাটপণ্যে বিদেশিদের আগ্রহ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এনসিপি নেতার কোচিং সেন্টার থেকে পুলিশ সার্জেন্টের ব্যক্তিগত হিসাবে আধা কোটি টাকার লেনদেন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজে ২ সুপারট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ: আইআরজিসি
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংসদ সদস্য আমির হামজার পদত্যাগ ও বিচার দাবিতে নারীদের বিক্ষোভ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৫১৮ মামলা, ডাম্পিং ও রেকার সহস্রাধিক গাড়ি
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দখলদারদের বুলডোজার ধ্বংস করার পূর্বমুহুর্তে যোদ্ধাদের ধারণ করা দৃশ্য
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












