উচ্চ সুদ, ২০ বছরের শর্তে আটকে গেল তিন অপারটরের তরঙ্গ নবায়ন
, ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৫ সাদিস, ১৩৯৪ শামসী সন , ১৩ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২৮ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
দেশের তিন শীর্ষ মোবাইল ফোন অপারেটরের প্রায় ২১ হাজার ২৩৮ কোটি টাকার তরঙ্গ (স্পেকট্রাম) নবায়ন প্যাকেজটি নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে নীতিগত বিরোধের কারণে আটকে গেছে।
অর্থ বিভাগ ২০ বছরের মেয়াদে এই লাইসেন্স নবায়নের অনুমোদন দিলেও অপারেটরদের দাবিÑঅতিরিক্ত সুদের বোঝা, অনমনীয় কিস্তির সময়সীমা এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কঠোর কর-ছাড়পত্রের শর্তের কারণে এই চুক্তি বাস্তবায়ন করা অসম্ভব।
সরকারের পক্ষ থেকে গ্রামীণফোন, রবি ও বাংলালিংককে সাড়ে ১০ বছরে ১২টি কিস্তিতে এই নবায়ন ফি পরিশোধের সুযোগ দেওয়া হয়েছে। তবে শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে, প্রথম বছরের মধ্যে বকেয়া অর্থ পরিশোধ না করা হলে তৃতীয় কিস্তি থেকে বার্ষিক ৮.১১ শতাংশ সরল সুদ দিতে হবে। এছাড়া কোনো কিস্তি বকেয়া পড়লে তার ওপর বছরে ১৫ শতাংশ বিলম্ব মাশুল বা জরিমানা দিতে হবে এবং এনবিআর থেকে ভ্যাট, ট্যাক্স ও সিম ট্যাক্স সংক্রান্ত 'বকেয়া নেই' সনদ (নো-ডিউস সার্টিফিকেট) নিতে হবে।
অপারেটররা এসব শর্ত প্রত্যাখ্যান করে বলেছে, অতিরিক্ত সুদের কারণে এই কিস্তি সুবিধাটি বাণিজ্যিকভাবে অবাস্তব ও বাস্তবায়ন অযোগ্য হয়ে পড়েছে; যা তাদের বিদ্যমান তরঙ্গ নবায়নের পুরো প্রক্রিয়াকে গভীর অনিশ্চয়তায় ঠেলে দিয়েছে।
রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, ২০ বছরের লাইসেন্সের জন্য অপারেটরদের শুরুতেই পুরো অর্থ পরিশোধের জন্য চাপ দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নাম প্রকাশ না করার শর্তে অপর একটি অপারেটরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সরকারের প্রস্তাবিত শর্তাবলি টেলিযোগাযোগ শিল্পের বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সংগতিপূর্ণ নয়; ফলে সরকারের বেঁধে দেওয়া বর্তমান শর্ত মেনে লাইসেন্স নবায়ন করা অপারেটরদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঢাবির জগন্নাথ হলে হিন্দু দেবীর মূর্তি নির্মাণ ‘হিন্দুত্ববাদী নীলনকশা’
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকার নিরাপত্তা দিতে না পারলে আমাদেরকে জানিয়ে দিক -নাহিদ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খুচরা ব্যবসায়ীদের ওপর হাজারে ২ টাকা কর আরোপ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রমজানে খেজুর আমদানির প্রস্তাবসহ ৫ বিষয়ে সুপারিশ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বেকারি পণ্য ক্রয়ে শ্রমজীবী মানুষের নাভিশ্বাস
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রবাসফেরত ‘স্বামীকে’ নিয়ে বিমানবন্দরে তিন নারীর কাড়াকাড়ি
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আশুলিয়ায় ২১০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের শঙ্কা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বন্ধ ৩৮১টি শিল্প কারখানা, চালু হয়েছে ২২টি -শিল্পমন্ত্রী
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পরীক্ষায় ‘সাদা খাতা’ জমা দেয়ায় ব্যাখ্যা চেয়ে ৩০ শিক্ষার্থীকে তলব
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পানিবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোকে অনুদান দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১ ডিসেম্বর থেকে এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা শুরু, রুটিন প্রকাশ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বগুড়াসহ দেশের ৮টি বিমানবন্দর সচলে প্রাধিকার তালিকা নির্ধারণ: বিমানমন্ত্রী
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












