পোশাক রফতানিতে নতুন সম্ভাবনা তুরস্ক
, ১১ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের তৈরি পোশাকের (আরএমজি) রফতানিতে নতুন সম্ভাবনা তৈরি করছে ইউরোপ-আমেরিকার বাইরের বাজারগুলো। প্রচলিত বাজারের বাইরে অপ্রচলিত দেশগুলোতে পোশাক রফতানি বাড়ছে উল্লেখযোগ্য হারে। বিশেষ করে তুরস্কের বাজারে রফতানি আয় বেড়েছে দ্বিগুণেরও বেশি। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে দেশটিতে পোশাক রফতানি বেড়েছে ১০৭ শতাংশের বেশি।
রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যের ভিত্তিতে বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলিত পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে অপ্রচলিত বাজারগুলোতে বাংলাদেশের পোশাক রফতানি থেকে আয় হয়েছে ২৩৭ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ২১৭ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রফতানি বেড়েছে ৯.৩০ শতাংশ।
এই প্রবৃদ্ধিতে সবচেয়ে বড় অবদান রেখেছে তুরস্ক। দেশটিতে পোশাক রফতানি ১০ কোটি ৬৮ লাখ ডলার বেড়েছেÑ যা অপ্রচলিত বাজারগুলোতে মোট রফতানি বৃদ্ধির প্রায় ৫৩ শতাংশ।
অপ্রচলিত বাজারে বাংলাদেশের পোশাক রফতানির অন্যতম বড় গন্তব্য হয়ে উঠছে তুরস্ক। চলতি অর্থবছরের প্রথম চার মাসে দেশটিতে পোশাক রফতানি থেকে আয় হয়েছে ২০ কোটি ৬৫ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৯ কোটি ৯৭ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে রফতানি বেড়েছে ১০৭.০৫ শতাংশ।
শুধু রফতানি আয়ই নয়, অপ্রচলিত বাজারে তুরস্কের অংশীদারত্বও দ্রুত বাড়ছে। গত অর্থবছরের প্রথম চার মাসে এসব বাজারে বাংলাদেশের মোট পোশাক রফতানিতে তুরস্কের অংশ ছিল ৪.৬০ শতাংশ। চলতি অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৮.৭১ শতাংশে।
পরিসংখ্যানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, তুরস্কের বাজার বাদ দিলে অপ্রচলিত বাজারগুলোতে বাংলাদেশের পোশাক রফতানি প্রবৃদ্ধি হতো প্রায় ৪.৬ শতাংশ। অর্থাৎ এসব বাজারে সামগ্রিক প্রবৃদ্ধির অর্ধেকের বেশি এসেছে এককভাবে তুরস্ক থেকে।
শুধু চার মাসের হিসাবেই নয়, অক্টোবর মাসেও অপ্রচলিত বাজারগুলোতে বাংলাদেশের পোশাক রফতানিতে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। ইপিবির তথ্য অনুযায়ী, গত অক্টোবরে এসব বাজারে পোশাক রফতানি থেকে আয় হয়েছে ৫৫ কোটি ৯৭ লাখ ডলার। গত বছরের একই মাসের তুলনায় এ আয় বেড়েছে ৮.৯৯ শতাংশ।
এ মাসেও সবচেয়ে বেশি প্রবৃদ্ধি এসেছে তুরস্কের বাজার থেকে। অক্টোবরে দেশটিতে পোশাক রফতানি হয়েছে ৫ কোটি ৯৮ লাখ ডলারের, যা আগের বছরের একই মাসের তুলনায় ৭৫.৯৬ শতাংশ বেশি। এক মাসের হিসাবে অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপানের পরই তুরস্কের অবস্থান।
এ প্রসঙ্গে বিজিএমইএর সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল বলেন, প্রচলিত বাজারের বাইরে বাংলাদেশের পোশাক রফতানি বাড়ার প্রবণতা ইতিবাচক। বিশেষ করে তুরস্কের বাজারে রফতানির প্রবৃদ্ধি আমাদের জন্য একটি বড় সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। তবে একটি বাজারের ওপর নির্ভর না করে জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ভারতসহ অন্যান্য অপ্রচলিত বাজারেও রফতানি বাড়ানোর উদ্যোগ নিতে হবে।
তিনি বলেন, বিশ্ববাজারে প্রতিযোগিতা বাড়ছে। তাই নতুন বাজারে প্রবেশের পাশাপাশি পণ্যের বৈচিত্র্য, ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন, মানোন্নয়ন এবং প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানো জরুরি। দীর্ঘমেয়াদে রফতানি প্রবৃদ্ধি ধরে রাখতে বাজার ও পণ্যের বৈচিত্র্যকরণের বিকল্প নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র জুমাদাল ঊখরা শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর নির্দেশনায় জনগণকে সাথে নিয়ে রাজপথে প্রতিরোধ গড়ে তুলব -ইশরাক
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সারজিসকে ‘ভন্ড প্রতারক’ আখ্যা দিয়ে পদত্যাগ
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কক্সবাজারে বাঁধ সংস্কার প্রকল্প: অস্বাভাবিক ব্যয় নিয়ে প্রশ্ন
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিসেম্বর নিয়ে ভাবছে না বিএনপি
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শীতের তীব্রতা আগামী মাসে
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধান নদ-নদীর সুরক্ষায় মহাপরিকল্পনা
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এত সতর্কতা ও নিরাপত্তার মধ্যে বিমানবন্দরে গ্রেনেড!
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারি চাকরিতে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে তিন মেয়াদের পরিকল্পনা
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাবনায় সার লুটের ঘটনায় তদন্ত শুরু
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এমিনে এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












