নিজস্ব সংবাদদাতা:
চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। একই সঙ্গে আগামী সপ্তাহের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশের কথা জানিয়েছে সরকার।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, সরকারিভাবে মালয়েশিয়ায় যেতে একজন কর্মীর খরচ নির বাকি অংশ পড়ুন...
সরেজমিন ওই এলাকায় গিয়ে ওই রাস্তার কাজ না কার সত্যতা মিলেছে। স্থানীয় বাসিন্দা হাকিম আলী সরকার বলেন, রাস্তা দিয়ে এলাকার কয়েকটি বাড়ির লোকজন চলাচল করে। রাস্তা ইট দিয়ে পাকা করার জন্য বরাদ্দ হলেও কাজ করা হয়নি।
আরেক বাসিন্দা মোজাম্মেল হোসেন মিয়াজী বলেন, এই রাস্তাটি না হওয়ায় অনেক ভোগান্তির শিকার হতে হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে। আর বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে থাকে।
এদিকে, গত ১০ জুন ২০২৬ তারিখে দেয়া ওই আবেদনে কামরুল হাসান সরদার উল্লেখ করেন, মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের আবেদন আলী সরদারের বাড়ি থেকে মজুমদার বাড়ি হয়ে আয়েত আলà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে পরিচালনাগত বিধিনিষেধের কারণে বাংলাদেশ-সৌদি রুটে ১৮০টি ফ্লাইট বাতিল-স্থগিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২৩ হাজারের বেশি যাত্রী।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
বেবিচকের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রভাবিত ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ফ্লাইট ১০৩টি ও ট্রানজিট ফ্লাইট ৭৭টি। সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫১টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২১টি ও রিয়াদ এয়ারলাইà বাকি অংশ পড়ুন...
নাটোর সংবাদদাতা:
নাটোরের নলডাঙ্গায় সারের জন্য কৃষকদের দীর্ঘ অপেক্ষা, ভোগান্তি ও ক্ষোভ বাড়ছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও চাহিদামতো সার না পেয়ে অনেক কৃষককে খালি হাতে ফিরতে হচ্ছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।
এদিকে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকালে সার বিতরণে অনিয়ম ও টোকেন ব্যবস্থাপনায় অসঙ্গতির অভিযোগে উপজেলার মাধবনগর বাজারে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে প্রশাসন।
স্থানীয় কৃষকরা জানান, বোরো ও রবি মৌসুম সামনে রেখে জমি প্রস্তুত ও চাষাবাদের জন্য বিভিন্ন ধরনের à বাকি অংশ পড়ুন...
- ঢাকাকেন্দ্রিক বিচারব্যবস্থায় ভোগান্তিতে মানুষ
- সংবিধানে অস্থায়ী বেঞ্চ স্থাপনের অনুমোদন আছে
নিজস্ব সংবাদদাতা:
হাবিবুর রহমানের বাড়ি বি-বাড়িয়ার নাসিরনগর উপজেলায়। একটি মামলার আসামি তিনি। আইনি সুরক্ষা পেতে সম্প্রতি ছুটে আসেন হাইকোর্টে। কিন্তু ঢাকায় পা রাখার পর থেকেই যেন শুরু হয়েছে আরেক দফা ভোগান্তি।
হাবিবুর রহমান জানালেন, রাজধানীর ফকিরাপুল এলাকার একটি সাদামাটা হোটেলে রাত্রিযাপন করেছেন। সকাল সাড়ে ১০টায় আদালতের সামনে হাজির হন।
কিন্তু আদালতে হাজির হওয়ার আগেই তাদের লড়তে হচ্ছে অন্য এক বাস্তবতার সঙ্গে। ঢাকায় এসে কোথায় একà বাকি অংশ পড়ুন...
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সবশেষ তথ্যমতে, বিমান বাংলাদেশ (৪৭টি), সৌদিয়া (২১টি), রিয়াদ এয়ারওয়েজ (১৯টি), ইউএস-বাংলা (১০টি) এবং ইন্ডিগো (৩০টি), এমিরেটস (১৪টি), কাতার এয়ারওয়েজ (৯টি), ফ্লাই দুবাই (৮টি), এয়ার ইন্ডিয়া (৮টি), সালাম এয়ার (৭টি) ও ইজিপ্ট এয়ারের (১টি) এসব ফ্লাইট বিঘ্নিত হওয়ায় ২৩ হাজার ৭৭ জন যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।
পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সময়সূচী পুনর্নির্ধারণে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) কাজ করছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মিরপুরে গতকালও পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এদিন সকালে মিরপুর মডেল থানার সামনের সড়কে হঠাৎ জড়ো হয় পোশাকশ্রমিকরা। থানার কাছের পুলিশের ব্যারিকেড ভেঙে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের দিকে এগোনোর চেষ্টা করে তারা। এসময় আগুন দেয়া হয় পুলিশের একটি ভেস্টে।
পুলিশ তাদের বাধা দিলে পরিস্থিতি দ্রুত অবনতি হয়। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ।
টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডের শব্দে পুরো এলাকা রণক্ষেঠবাকি অংশ পড়ুন...
মহিদুল ইসলাম বলেন, ‘শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। এখন বোর্ডের মাধ্যমে এ বিষয়ে কার্যক্রম চলবে। বিষয়টি শ্রমিকদের বোঝানোর চেষ্টা করা হলেও তারা সড়ক ছাড়ছিলেন না। আমাদের কাছে মনে হয়েছে, আন্দোলনকারীদের সঙ্গে সরকারবিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো চক্র যুক্ত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে।
তিনি বলেন, পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য ও কর্মকর্তাকে মোতায়েন করে সড়ক পরিষ্কার করা হয়েছে। জনভোগান্তি কমাতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়। এ সময় সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হলেও লাঠিচাঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর প্রবেশমুখ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ ঘটনায় কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকার সব পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) দুপুরের পর চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের দাবিতে তারা এ বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ সময় অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করে।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, গতকাল ইয়াওমুস সাবà বাকি অংশ পড়ুন...
রাঙামাটি সংবাদদাতা:
সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজাতি পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী দুই সন্ত্রাসবাদী সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে দফায় দফায় গুলি বিনিময় হয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) দুপুর ১টার দিকে সাজেকের কলাবুনিয়া এলাকায় দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, সাজেকের কলাবুনিয়া এলাকায় দুই পক্ষের মধ্যে গুলি বিনিম বাকি অংশ পড়ুন...












