বিভাগীয় শহরে হাইকোর্ট বসালে কমবে ঢাকার যানজট
, ২৪ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৭ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৫ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
- ঢাকাকেন্দ্রিক বিচারব্যবস্থায় ভোগান্তিতে মানুষ
- সংবিধানে অস্থায়ী বেঞ্চ স্থাপনের অনুমোদন আছে
নিজস্ব সংবাদদাতা:
হাবিবুর রহমানের বাড়ি বি-বাড়িয়ার নাসিরনগর উপজেলায়। একটি মামলার আসামি তিনি। আইনি সুরক্ষা পেতে সম্প্রতি ছুটে আসেন হাইকোর্টে। কিন্তু ঢাকায় পা রাখার পর থেকেই যেন শুরু হয়েছে আরেক দফা ভোগান্তি।
হাবিবুর রহমান জানালেন, রাজধানীর ফকিরাপুল এলাকার একটি সাদামাটা হোটেলে রাত্রিযাপন করেছেন। সকাল সাড়ে ১০টায় আদালতের সামনে হাজির হন।
কিন্তু আদালতে হাজির হওয়ার আগেই তাদের লড়তে হচ্ছে অন্য এক বাস্তবতার সঙ্গে। ঢাকায় এসে কোথায় একটু বিশ্রাম নেবেন, কোথায় গোসল বা শৌচাগারের প্রয়োজন মেটাবেন, কোথায় বসে সকালের নাশতা করবেন- তার কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা নেই। তাদের অনেকেরই রাজধানীতে একটি হোটেলে কক্ষ ভাড়া নেয়ার সামর্থ্য নেই। ফলে ক্লান্তি আর দীর্ঘযাত্রার অবসাদ নিয়েই আদালতের বারান্দায় অপেক্ষা করতে হয় তাদের।
কেউ দাঁড়িয়ে, কেউ মেঝেতে বসে, কেউবা দেয়ালে হেলান দিয়ে সময় গুনছেন। কখন শুরু হবে মামলার শুনানি, কখন মিলবে আদালতের আদেশ- সেই অপেক্ষা। এজলাসের সামনের বারান্দায় একসঙ্গে এত মানুষের ভিড়ে পরিবেশ হয়ে উঠেছে হাট-বাজারের মতো।
শুনানি শেষে কারও জামিন মিলবে, কারও মিলবে না। কিন্তু আদেশ যা-ই হোক, একই বাসে তাদের ফিরতে হবে নিজ এলাকায়। ঢাকায় আসা-যাওয়ার খরচ, বাসভাড়া, আইনজীবীর ফি- সবকিছুর চাপ সামলে আদালতে আসাটাই অনেকের জন্য বড় আর্থিক বোঝা। তার ওপর দিনের পর দিন অপেক্ষা, অনিশ্চয়তা আর মৌলিক সুবিধার অভাব। এমন ভোগান্তি যেন তাদের জন্য বাড়তি এক শাস্তি।
বিচারপ্রার্থীদের এ দুর্ভোগ অবসানে সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ হাইকোর্টকে বিকেন্দ্রীকরণের উদ্যোগ নিয়েছিলেন। ১৯৮২ সালে সামরিক শাসন জারির পর ওই বছরের ৮ জুন ঢাকা, কুমিল্লা, রংপুর ও যশোরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ গঠন করা হয় এবং পরে আরও তিনটি বেঞ্চ এই তালিকায় যুক্ত হয়। একপর্যায়ে সংবিধানের অষ্টম সংশোধনীর মাধ্যমে রাজধানীর বাইরে ছয়টি জেলা সদরে (এর মধ্যে শুধু চট্টগ্রাম ছিল বিভাগীয় সদর দপ্তর) স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার বিধান সন্নিবেশ করে ১০০ অনুচ্ছেদ প্রতিস্থাপিত হয়।
কিন্তু বিষয়টি নিয়ে ব্যাপক আপত্তি ওঠে, বিশেষ করে আইনজীবীদের মধ্য থেকে। একপর্যায়ে সংবিধানের অষ্টম সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে মামলা হলে সংখ্যাগরিষ্ঠ বিচারক সংবিধানের ১০০ অনুচ্ছেদের সংশোধনীকে সংবিধানের মূল কাঠামোর পরিপন্থী ও বাতিল ঘোষণা করেন।
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন সংশ্লিষ্ট গণমাধ্যমকে বলেছেন, এরশাদ হাইকোর্টকে বিকেন্দ্রীকরণের জন্য যে উদ্যোগ নিয়েছিলেন, তা ছিল দেশের জন্য এক বিশাল পদক্ষেপ এবং বৈজ্ঞানিক চিন্তাভাবনার ফসল। তার মতে, এরশাদের ক্ষমতায় আসা এবং তার শাসনব্যবস্থার বিরোধিতা করতে গিয়ে গড়পড়তা তার প্রায় সব সিদ্ধান্তেরই বিরোধিতা করে তখনকার আইনজীবী সমাজ। হাইকোর্ট বিকেন্দ্রীকরণের বিরোধিতা করা ছিল জনস্বার্থ বিরোধী কাজ।
এই আইনজীবী জানালেন, একটা আগাম জামিন করার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসতে হয় এবং জামিন আবেদন শুনানির জন্য তালিকায় আনতেই তাকে মাসের পর মাস ঢাকা শহরে হোটেলে থাকতে হয়, খেতে হয়। এতে লাখ লাখ টাকা খরচ হচ্ছে একজন বিচারপ্রার্থীর। তার মতে, দেশের কোটি কোটি লোকের জন্য তো একটা হাইকোর্ট হতে পারে না।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নারিকেল দ্বীপ নৌরুটে ৩ জাহাজের অনুমোদন, চলাচল শুরু আজ
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একনেকে ১৩ প্রকল্প অনুমোদন
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিক্রি কমে যাওয়ায় বন্ধের পথে রাজধানীর অনেক মার্কেট-শপিং মল -দোকান বন্ধের সময়সীমা বেঁধে দেয়াকে দায়ী করছেন ব্যবসায়ীরা
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সারের জন্য কৃষকদের দীর্ঘ লাইন
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাভারে ব্যাপক সংঘর্ষ, বন্ধ শতাধিক কারখানা -মিরপুরে ১০ হাজার পুলিশ; বিএনপি’র মিছিল
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাজেকে পাল্টাপাল্টি অবরোধ
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারের একগুচ্ছ কর্মসূচি
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গৃহিণীর ৮৫ লাখ টাকা আত্মসাৎ, ডাচ বাংলার ৯ জনের নামে মামলা
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফরিদপুরে চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৩
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের বিরুদ্ধে যুদ্ধই মধ্যবর্তী নির্বাচনে আমাদের পরাজয়ের কারণ: জেডি ভ্যান্স
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












