উপজাতি সন্ত্রাসবাদ:
আধিপত্য বিস্তার নিয়ে বিচ্ছিন্নতাবাদী দুই পক্ষের গোলাগুলি
, ০১ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
রাঙামাটি সংবাদদাতা:
সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজাতি পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী দুই সন্ত্রাসবাদী সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে দফায় দফায় গুলি বিনিময় হয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) দুপুর ১টার দিকে সাজেকের কলাবুনিয়া এলাকায় দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, সাজেকের কলাবুনিয়া এলাকায় দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের খবর পেয়েছি। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। এলাকার সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর সাজেকের মাচালং এলাকার মন্দিরছড়া এলাকায় দুই পক্ষের গুলি বিনিময়ের মধ্যে পড়ে সঞ্জিতা ত্রিপুরা (৯) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়। শিশুটির বাম হাতে গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার পরও দুর্গম পাহাড়ি এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়।
এদিকে চলমান অবরোধের কারণে সাজেকের পর্যটন কার্যক্রম বন্ধ রয়েছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, জ্বালানি ও ওষুধ পরিবহনেও ভোগান্তি তৈরি হয়েছে। পর্যটননির্ভর ব্যবসায়ী, কটেজ-রিসোর্ট মালিক, কর্মচারী ও পরিবহন শ্রমিকেরা দীর্ঘদিন ধরে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
দীর্ঘদিনের বিরোধ, সড়ক অবরোধ এবং একের পর এক গোলাগুলির ঘটনায় সাজেকের পর্যটনশিল্পের পাশাপাশি স্থানীয় জনজীবনও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত আলোচনার মাধ্যমে অবরোধ ও সংঘাতের স্থায়ী সমাধান হবে এবং পাহাড়ে স্বাভাবিক ও নিরাপদ পরিবেশ ফিরে আসবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকায় বাস রুট ৯৮ থেকে কমে ৩২ হচ্ছে, ৬টির উদ্বোধন আজ
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এক মাসের মধ্যেই ফের পরীক্ষা দিতে পারবে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্যরা
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিম ভাজি না দেয়ায় ঘুমন্ত মাকে ছুরিকাঘাতে হত্যা!
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কৃষিঋণ মওকুফে স্বস্তিতে ১৪ লাখ কৃষক
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাসের হার ৫২.১২%; ২২ বছরের মধ্যে সর্বনিম্ন
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিনিদের সুর বদলে গেছে’, ভ্যান্সের চিঠি প্রসঙ্গে রেজাই
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সংসদের আগামী অধিবেশনেই পাস হবে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ আইন: বিদ্যুৎমন্ত্রী
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইটনায় পাচারের সময় নৌকাসহ ১০৮ বস্তা সার জব্দ
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বঙ্গোপসাগরঃ নতুন ঘূর্ণিঝড়ের নাম প্রকাশ, আঘাত হানতে পারে কখন-কোথায়
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পল্টনে সাবেক সিআইডি প্রধানের গাড়িচাপায় মুমূর্ষু রিকশাচালক, গাড়ি জব্দ
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












