সারের জন্য কৃষকদের দীর্ঘ লাইন
, ২৪ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৭ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৫ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নাটোর সংবাদদাতা:
নাটোরের নলডাঙ্গায় সারের জন্য কৃষকদের দীর্ঘ অপেক্ষা, ভোগান্তি ও ক্ষোভ বাড়ছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও চাহিদামতো সার না পেয়ে অনেক কৃষককে খালি হাতে ফিরতে হচ্ছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।
এদিকে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকালে সার বিতরণে অনিয়ম ও টোকেন ব্যবস্থাপনায় অসঙ্গতির অভিযোগে উপজেলার মাধবনগর বাজারে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে প্রশাসন।
স্থানীয় কৃষকরা জানান, বোরো ও রবি মৌসুম সামনে রেখে জমি প্রস্তুত ও চাষাবাদের জন্য বিভিন্ন ধরনের সারের চাহিদা বেড়েছে। কিন্তু ডিলারদের দোকানে পর্যাপ্ত সার না পাওয়ায় ভোর থেকে লাইনে দাঁড়িয়েও অনেকে প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারছেন না। এতে কৃষিকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি সময় ও শ্রম নষ্ট হচ্ছে।
কৃষকদের অভিযোগ, টোকেন সংগ্রহ করেও অনেকে নির্ধারিত পরিমাণ সার পাচ্ছেন না। আবার কেউ কেউ লাইনের নিয়ম না মেনে আগে সার নিচ্ছেন। এমনকি চাষাবাদ না করেও কেউ কেউ ভ্যানভর্তি সার নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন তারা। এতে প্রকৃত কৃষকেরা প্রয়োজনীয় সার থেকে বঞ্চিত হচ্ছেন।
এ অবস্থায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা, কৃষকের পরিচয় ও জমির পরিমাণ যাচাই করে সার সরবরাহ এবং ডিলারদের দোকানে নিয়মিত প্রশাসনিক তদারকির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
এদিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নলডাঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার বিতরণ কার্যক্রম স্বাভাবিক রাখতে সেখানে পুলিশ সদস্যরা অবস্থান নেন।
তবে ‘সারের সংকট নেই’ উল্লেখ করে উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী বলেন, উপজেলায় সারের কোনো সংকট নেই। সারের কৃত্রিম সংকট যাতে না হয় এবং ডিলাররা যাতে নিয়মতান্ত্রিকভাবে কৃষকদের মধ্যে সার বিতরণ করেন, সে বিষয়ে তদারকি জোরদার করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নারিকেল দ্বীপ নৌরুটে ৩ জাহাজের অনুমোদন, চলাচল শুরু আজ
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একনেকে ১৩ প্রকল্প অনুমোদন
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিক্রি কমে যাওয়ায় বন্ধের পথে রাজধানীর অনেক মার্কেট-শপিং মল -দোকান বন্ধের সময়সীমা বেঁধে দেয়াকে দায়ী করছেন ব্যবসায়ীরা
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাভারে ব্যাপক সংঘর্ষ, বন্ধ শতাধিক কারখানা -মিরপুরে ১০ হাজার পুলিশ; বিএনপি’র মিছিল
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাজেকে পাল্টাপাল্টি অবরোধ
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারের একগুচ্ছ কর্মসূচি
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গৃহিণীর ৮৫ লাখ টাকা আত্মসাৎ, ডাচ বাংলার ৯ জনের নামে মামলা
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিভাগীয় শহরে হাইকোর্ট বসালে কমবে ঢাকার যানজট
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফরিদপুরে চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৩
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের বিরুদ্ধে যুদ্ধই মধ্যবর্তী নির্বাচনে আমাদের পরাজয়ের কারণ: জেডি ভ্যান্স
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












