সোমবার তুরস্কের আনতালিয়ায় চলমান কপ৩১ জলবায়ু সম্মেলনে বৈশ্বিক এ ঘোষণায় সমর্থন জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে কেনিয়া, নাইজেরিয়া ও ভানুয়াতু এ ঘোষণায় যুক্ত হয়েছে। এর আগে অস্ট্রেলিয়া ঘোষণাটিতে সমর্থন জানিয়েছিল।
এই উদ্যোগের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বিশ্বে সৌরবিদ্যুৎ ব্যবহারকারী পরিবারের সংখ্যা দ্বিগুণ করে ৩০ কোটিতে উন্নীত করা। ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের খরচ কমানো, অনুমোদন প্রক্রিয়া সহজ করা, বিদ্যুৎ গ্রিড আধুনিকায়ন এবং দক্ষ জনবল তৈরির মাধ্যমে এ লক্ষ্য অর্জন করতে চায় উদ্যোগটির অংশীদাররা।
ঘোষণায় সমর্থন দিয়ে বাকি অংশ পড়ুন...
ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশ পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে বগুড়া জেলার শেরপুর থানার ভবানীপুর ইউনিয়নের সরকারবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ কর্মকর্তার নাম গোলাম রব্বানী (বিপি-৯৪২০২২৭০৭৫)। তিনি ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে এসআই (নিরস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার ৫ নম্বর মদনখালী ইউনিয়নের বড় ফলিয়া গ্রামে এবং তার বাবার নাম মো. জালাল উদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে à বাকি অংশ পড়ুন...
স্থানীয় ও বিদেশি শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে ১ হাজার ৭০০ রিঙ্গিতের ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত করা হবে। এতে দেশটিতে কর্মরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় ৪০ লাখের বেশি বিদেশি কর্মী উপকৃত হবেন। খবর নিউ স্ট্রেইটস টাইমসের।
শুক্রবার (৯ অক্টোবর) মালয়েশিয়ার পার্লামেন্টে ২০২৭ সালের বাজেট উপস্থাপনের সময় দেশটির প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ সিদ্ধান্তের কথা জানান। ২০২৭ সালের জুন থেকে নতুন মজুরি কার্যকর হওয়ার কথা রয়েছে।
এদিন ২০ বাকি অংশ পড়ুন...
চলতি বছর বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৬ জন শিক্ষক-গবেষক। তাদের মধ্যে পাঁচজন টানা চার বছর বা তার বেশি সময় ধরে এ তালিকায় নিজেদের অবস্থান ধরে রেখেছেন। গত ৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’ যৌথভাবে বিশ্বসেরা গবেষকদের এ তালিকা প্রকাশ করে।
একক বছরে গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, কনসিস্টেন্সি এবং সহলেখকদের প্রভাবের ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়। এবাà বাকি অংশ পড়ুন...
কুষ্টিয়ার দৌলতপুরে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের ধারালো হাঁসুয়ার কোপে জখম হয়ে বড় ভাই এমদাদ হোসেন রাসেল (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (০২ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
এই নিয়ে দৌলতপুর উপজেলায় গত তিন দিনে পৃথক তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল, যা স্থানীয় অধিবাসীদের মনে চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের তাজপুর গ্রামের ডাব ব্যবসায়ী আহাদ আলীর দুই ছেলে রাসেল ও ইমরানে বাকি অংশ পড়ুন...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিবহন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে নানা সংকট থাকলেও এর স্থায়ী সমাধান হচ্ছে না। বাসের অচলাবস্থা, চালক ও কন্ডাক্টরের ঘাটতি এবং পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াত। ফলে বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থীকে পরিবহন সুবিধা নিতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর সূত্রে জানা যায়, রাবিতে বর্তমানে মোট ৩৮টি বাস রয়েছে। এর মধ্যে ১৩টি বাস অকেজো হয়ে পড়ে আছে। সচল ২৫টি বাস দিয়েই বর্তমানে শিক্ষার্থীদের পরিবহন সেবা পরিচালিত হচ্ছে। এসব বাসের ম বাকি অংশ পড়ুন...
এ সময় নকল দুধ তৈরিতে জড়িত থাকার অভিযোগে পলি ঘোষকে (৩৫) এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান। এসময় স্থানীয় থানা পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ওই এলাকার উত্তম ঘোষ ও তার স্ত্রী পলি ঘোষ দীর্ঘদিন ধরে নিজেদের বাড়িতে কেমিক্যাল ও ক্ষতিকারক সামগ্রী দিয়ে ভেজাল ও নকল দুধ তৈরি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালায়। পরবর্তীতে উত্তম ঘোষের ঘর থেকে বড় আকৃতির ডেগে সংরক্ষিত বিপুল পঠবাকি অংশ পড়ুন...
মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রতিবেশী কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্রমেই উত্তপ্ত হচ্ছে। দুই দেশের মধ্যে এখন প্রকাশ্যে ‘বাণিজ্য যুদ্ধ’ চলছে। এ ছাড়া ভূখণ্ড সংক্রান্ত কিছু জটিলতাও সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাতের শঙ্কাও খতিয়ে দেখছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। খবর আল জাজিরার।
গত বুধবার (২৩ সেপ্টেম্বর) মার্কিন সংমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে কার্নি বলেন, এ ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা খুবই কম। কঠবাকি অংশ পড়ুন...
ভেনেজুয়েলার সরকার ও বিরোধী পক্ষ দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ৪০০ কোটি ডলার মূল্যের স্বর্ণের মজুত ব্যাংক অব ইংল্যান্ড থেকে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকে সরিয়ে নেয়ার বিষয়ে একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ফিন্যান্সিয়াল টাইমসের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আলোচনার সঙ্গে পরিচিত চার ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে প্রতিবেদনটির তথ্য যাচাই করতে পারেনি। প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত চুক্তির আওতায় ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধà§ বাকি অংশ পড়ুন...
সরেজমিনে প্রায় এক মাস আগে উত্তর কলকাতার এই বস্তিতে যা দেখা গেছে এক মাস পরও পরিস্থিতি একই রকম। জ্যোতি কলোনির দৈনন্দিন জীবনের অন্যতম বড় সমস্যা এখনা পানীয় জল। ২৯ জুলাই রাত থেকে পানি, আলো সবই বন্ধ হয়েছিল বস্তিবাসীর জন্য। নেতাদের দরবারে কড়া নাড়ায় বিদ্যুৎ সংযোগ ফিরেছে, তবে খাবার পানির সরবরাহ এখনও বন্ধ।
পানির জন্য নির্ভর করতে হচ্ছে বিকল্প উৎসের উপর। রান্না থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় কাজ—সবকিছুর জন্যই সমস্যায় পড়তে হচ্ছে বাসিন্দাদের। স্বল্প আয়ের এই বাসিন্দাদের হয় খাবার পানি কিনতে হচ্ছে, নয়তো বিকল্প উৎস হিসেবে ভরসঠবাকি অংশ পড়ুন...












