পরিস্থিতি অপরিবর্তিত
কলকাতার জ্যোতি কলোনির মুসলিম বস্তিতে খাবার পানির সংকট ৪৮ দিন পরেও অপরিবর্তিত। সাড়ে তিন হাজার বাসিন্দার এই মুসলিম বস্তির পানি সরবরাহ বন্ধ হয়েছে ২৯ জুলাই ২০২৬ রাত থেকে। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের হিসাব ধরলে পানি বন্ধ থাকার সময় প্রায় ৪৯ দিন। পানি ছাড়া অমানুষিক এক জীবনযাপন করছেন বস্তির বাসিন্দারা।
, ০৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২০ রবি, ১৩৯৪ শামসী সন , ১৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৩ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
সরেজমিনে প্রায় এক মাস আগে উত্তর কলকাতার এই বস্তিতে যা দেখা গেছে এক মাস পরও পরিস্থিতি একই রকম। জ্যোতি কলোনির দৈনন্দিন জীবনের অন্যতম বড় সমস্যা এখনা পানীয় জল। ২৯ জুলাই রাত থেকে পানি, আলো সবই বন্ধ হয়েছিল বস্তিবাসীর জন্য। নেতাদের দরবারে কড়া নাড়ায় বিদ্যুৎ সংযোগ ফিরেছে, তবে খাবার পানির সরবরাহ এখনও বন্ধ।
পানির জন্য নির্ভর করতে হচ্ছে বিকল্প উৎসের উপর। রান্না থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় কাজ—সবকিছুর জন্যই সমস্যায় পড়তে হচ্ছে বাসিন্দাদের। স্বল্প আয়ের এই বাসিন্দাদের হয় খাবার পানি কিনতে হচ্ছে, নয়তো বিকল্প উৎস হিসেবে ভরসা গঙ্গার নোংরা পানি কিংবা এক কিলোমিটার দূরের পাশের পাড়ার সরকারি কলের ওপর নির্ভর করতে হচ্ছে।
এক মাস আগেও একই অভিযোগ করেছিলেন বাসিন্দারা। এক মাস পর বাসিন্দাদের অভিযোগ—সমস্যা এখনও সেই একই জায়গায়। প্রশ্ন উঠছে, দিনের পর দিন যদি একটি জনবসতিতে পানীয় জলের সরবরাহ বন্ধ থাকে, তাহলে তার দায়িত্ব কার?
কলকাতার স্থানীয় গণমাধ্যম থেকে আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমে ইতিমধ্যেই এই বস্তির খবর প্রকাশিত হয়েছে। তারপরও হুঁশ ফেরেনি প্রশাসনের। বাসিন্দাদের দাবি, দ্রুত সমস্যার স্থায়ী সমাধান করা হোক। কিন্তু সেই সমাধান কে করবে সেটাই এখন অজানা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায়
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববার
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব, স্বীকার করল ইসরায়েল!
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আকাশে ভয়ংকর আকৃতির যুদ্ধবিমান, রাজত্ব হারাল যুক্তরাষ্ট্র!
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুর
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশেষ অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেপ্তার
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তথ্যমন্ত্রীঃ সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












